তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

গাজায় যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলের চরম বর্বরতা

গাজায় যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলের চরম বর্বরতা
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরাইলি বর্বরতা। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপত্যকাজুড়ে আলাদা হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকায় দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাবু সংলগ্ন স্থানে বিমান হামলায় হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার পর একজনের মরদেহ পাওয়া গেছে।

মিশর এবং ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার জানিয়েছে, হামাস ও ইসরাইলের মধ্যে অক্টোবর মাসে কার্যকর হওয়া অস্ত্রবিরতি দ্বিতীয় ধাপে এগিয়ে নেয়ার প্রচেষ্টা চলছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি কায়রোতে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফিলিস্তিনিদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করা হবে হবে বলেও জানান আব্দেলাত্তি।

অন্যদিকে গাজায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর উল্লেখ করে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হওয়ায় শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন কায়া কালাস। পাশাপাশি ইসরাইল আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রম সীমিত করায় গাজার মানবিক বিপর্যয় তীব্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননজুড়ে অরাজনৈতিক সংগঠন, বিশেষ করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রথম ধাপ শেষ হয়েছে। এই অগ্রগতিকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করলেও, যথেষ্ট নয় বলে জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হিজবুল্লাহর এখনও ডজনখানেক কমপ্লেক্স এবং অন্যান্য অবকাঠামো রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউকের জোন ৫ এলাকায় অনিয়ম: অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের ছড়াছড়ি

স্টাফ রিপোর্টার॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৫-এর আওতাধীন এলাকায় রাজউকের বিল্ডিং কোড না মেনে যত্রতত্র উঁচু-নিচু বহুতল ভবন গড়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু এসব অনিয়মের বিষয়ে রাজউকের কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। জোন ৫/১, ৫/২ এবং ৫/৩-এর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নকশাবহির্ভূতভাবে ব্যাঙের ছাতার মতো আনাচে-কানাচেতে ভবন নির্মাণ হচ্ছে, যেখানে রাজউকের বিল্ডিং কোড মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম দেখেও রাজউক কর্তৃপক্ষ চুপ থাকছে। অভিযোগ দায়ের করলেও লোকদেখানো নোটিশ পাঠানো হয় ভবন মালিকদের কাছে, কিন্তু কিছুদিন না যেতেই মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের মাধ্যমে অভিযোগটি ধামাচাপা পড়ে যায় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের নকশার ওপর ভিত্তি করে কাজ শুরু করার কথা থাকলেও, অধিকাংশ জমির মালিকই ছাড়পত্র পেলেই নিয়মানুযায়ী রাজউককে

আরও পড়ুন
language Change