তারিখ লোড হচ্ছে...

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ

নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা

নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপার, অফিশিয়াল সিল ও ব্রাস সিলসহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এমন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্যাদি সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি হলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরিপত্রে ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ফরম-৫ অনুযায়ী প্রার্থীর নাম ও প্রতীক মিলিয়ে দেখতে হবে। প্রিসাইডিং অফিসারদের মধ্যে বিতরণের আগপর্যন্ত ব্যালট পেপার নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং সব পর্যায়ে গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিশিয়াল সিল ও ব্রাস সিলে থাকা নিরাপত্তামূলক কোড নম্বর সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করতে হবে। কোন ভোটকেন্দ্রে কোন কোড নম্বরের সিল সরবরাহ করা হচ্ছে, তা কেন্দ্রভিত্তিক বিতরণ রেজিস্টারে লিখতে হবে এবং প্রতিটি সিলের ছাপ সংরক্ষণ করতে হবে। ভোটকেন্দ্রে ব্যবহৃত সিলের কোড নম্বর, কক্ষ নম্বর ও সংশ্লিষ্ট সহকারী প্রিসাইডিং অফিসারের নাম উল্লেখ করে একটি খামে সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

একইসঙ্গে, ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পরিবহনের জন্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি হেসিয়ান বড় ব্যাগ (চটের বস্তা) এবং সিল ও অন্যান্য দ্রব্যের জন্য হেসিয়ান ছোট ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে অফিশিয়াল সিল ও মনিহারী সামগ্রী ছোট ব্যাগে সিলগালা করে বড় ব্যাগের সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ভোটগ্রহণ শেষে সব সিলমোহরকৃত হেসিয়ান ব্যাগে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নাম ও নম্বর দৃশ্যমানভাবে সংযুক্ত করতে হবে এবং পর্যাপ্ত পুলিশ প্রহরায় দ্রুত রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী মালামাল হস্তান্তর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি টেন্ডারে প্রতিযোগিতা শুধু সর্বনিম্ন মূল্য বা সর্বনিম্ন সময় ঘোষণা করার প্রতিযোগিতা নয়। এটি মূলত বিশ্বাসযোগ্যতা, সক্ষমতা এবং বাস্তবায়নের প্রতিযোগিতা। কাগজে কী লেখা আছে, তার চেয়েও বড় প্রশ্ন হলো, সেই প্রতিশ্রুতি বাস্তবে পূরণ করা সম্ভব কি না। সম্প্রতি বাপেক্সের ২০০০ হর্সপাওয়ার AC-AC VFD Land Drilling Rig ক্রয় প্রক্রিয়াকে ঘিরে ঠিক এমনই একটি প্রশ্ন সামনে এসেছে। বিতর্কের কেন্দ্রবিন্দু একটি বিষয়, মাত্র ১৩ মাসে একটি পূর্ণাঙ্গ রিগ সরবরাহের ঘোষণা। প্রথমে বিষয়টি সহজভাবে বোঝা দরকার। এই রিগটি কোনো একটি কারখানায় তৈরি একটি সাধারণ পণ্য নয়। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, Caterpillar USA-এর Generator Package এই রিগের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ প্রথমে যুক্তরাষ্ট্র থেকে সেই যন্ত্রাংশ সংগ্রহ করতে হবে। এরপর সেটি চীনে নিয়ে গিয়ে রিগের সঙ্গে সংযোজন, ইঞ্জিনিয়ারিং, ইন্টিগ্রেশন, পরীক্ষা, কমিশনিং এবং পরিদর্শনের কাজ

আরও পড়ুন
language Change