তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪জানুয়ারি) দুপুরে যৌথ বৈঠকে বসবেন ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ১১দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কতো আসনে সমঝোতা করছেন সেটির চূড়ান্ত জানানো হবে।

১১দলের মধ্যে অন্তত ৪টি দলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকা পোস্টকে বলেন, আজ (মঙ্গলবার) বৈঠক হয়েছে। তারাও বসছে, আমরাও বসছি। মোটামুটি সব কিছু ইতিবাচক। আগামীকাল সকালেই আমরা সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়ে দেবো।

তিনি বলেন, যৌথ সংবাদ সম্মেলন হবে। তার আগে ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন। এরপর চূড়ান্ত ঘোষণা।

আসন সমঝোতায় কোন দল কতো আসন পাচ্ছেন সে ব্যাপারে সংবাদ সম্মেলনেই খোলাসা করা হবে বলে জানান তিনি। আসন সমঝোতার জোটে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকছে কিনা জানতে চাইলে ডা. তাহের বলেন, এখন পর্যন্ত ইতিবাচক। এটুকুই আপাতত বলছি। কালই জানতে পারবেন।

তবে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, এখনো কেউ যোগাযোগ করেনি৷ কথাবার্তা হচ্ছে। শুনেছি কালই সব চূড়ান্ত হচ্ছে। কাল হয়তো আমরা একসঙ্গে সবাই বসতেছি।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল ১৪জানুয়ারি ২০২৬, বুধবার বিকেল ৪:৩০, ইনশাআল্লাহ।’

একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক শেষ হয়নি। তাই এই বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। কেউ মুঠোফোনের কল রিসিভ করেননি।

রাতে ক্ষুদে বার্তায় দলীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জানান, বৈঠকে আছি। তবে দলটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, আসন সমঝোতা নিয়ে রাতে একটি মিটিং চলছে। এ ছাড়া, রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালই হয়তো চূড়ান্ত ঘোষণা আসবে। সংবাদ সম্মেলন কখন হবে, সেটিও আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যোগাযোগ করা হলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, আসন সমঝোতা হচ্ছে। যেটি নিয়ে দ্বিধা ছিল সেটি ছুটছে। কাল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই সংবাদ সম্মেলন থেকেই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে।

তিনি বলেন, সব দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কথাবার্তা চলছে। কাল বুধবার ১১দলের শীর্ষ নেতৃবৃন্দ আগে বৈঠক করবেন। সেখানে চূড়ান্ত করার পর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা কালই গণমাধ্যমকে সব জানিয়ে দেবো।

এর আগে, সোমবার (১২জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এ কথা বলেন।

নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। ২১জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ

অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ

বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পুরো টালিউড। ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৪২ বছর বয়সী এই অভিনেতা। তবে তাঁর এই মৃত্যুসংবাদ অভিনেত্রী অনন্যা গুহর কাছে যেন এক মুহুর্তে ফিরিয়ে আনল তিক্ত-মধুর কিছু স্মৃতি। ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েক মাস আগে পার্কস্ট্রিটের একটি রেস্তরাঁয় গোমাংস বিতর্ককে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় সেই আগুনের আঁচ লেগেছিল টালিপাড়াতেও। সেই সময়েই এক ভার্চুয়াল যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন অনন্যা ও রাহুল। অভিনয়ের পাশাপাশি অনন্যা ভ্লগিংয়ে জনপ্রিয়, অন্যদিকে রাহুল ব্যস্ত থাকতেন নিজের পডকাস্ট নিয়ে। তাদের সেই বিবাদ এমন পর্যায়ে পৌঁছেছিল যে দুজনের মধ্যে তৈরি হয়েছিল এক অদৃশ্য দেওয়াল। এরপর ফোন স্ক্রোল করতে করতে রাহুলের মৃত্যুর খবরটি যখন অনন্যার চোখে পড়ে, তখন স্তব্ধ হয়ে যান তিনি। পুরোনো সব তিক্ততা মুহূর্তেই

আরও পড়ুন
language Change