তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে?

‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি

‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত বছর শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনও চলছে। ইসলামাবাদ দুঃসাহস দেখালে আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধ। চীন ও পাকিস্তানের সামরিক শক্তি বিবেচনায় নিজেদের সামরিক সামর্থ্য আরও বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। একই সময়ে কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন তিনি। দ্য হিন্দু।

চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান। অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। নয়াদিল্লির দাবি, অপারেশন সিঁদুরে পাকিস্তানকে ‘বড় শিক্ষা’ দেয়া হয়েছে।

অন্যদিকে ইসলামাবাদের দাবি, মাত্র চারদিনের ওই সংঘাতে পাকিস্তান ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে গত বছরের মে মাসের সংঘাতের রেশ এখনও শেষ হয়নি। উভয় দেশের নেতারা এখনও হুমকি পাল্টা দিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১৩জানুয়ারি) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন, অপারেশন সিঁদুর এখনও অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত এবং জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি সংবেদনশীল হলেও নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক পদেক্ষেপ আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা একই মাত্রার চাপ বজায় রেখেছি। আমি আগেই বলেছি, পশ্চিম পাশের এখনো মোট আটটি ক্যাম্প এখনো সক্রিয় রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী সেখানে এখনো লোকজন আছে।আমাদের হিসাবে সেখানে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন থাকতে পারে।

হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও তুলে ধরেন ভারতের সেনাপ্রধান। বলেন চীন ও পাকিস্তানকে মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি আরো দৃঢ় করতে হবে। রকেট কাম মিসাইল ফোর্স গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চীন ও পাকিস্তানের মতো শক্তি বিবেচনায় এ বাহিনী প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পিনাকা, প্রলয় ও ব্রহ্মোসকে এই বাহিনীর মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে।

এদিকে কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। জেনারেল দ্বিবেদী বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন সীমান্ত অতিক্রম করেছে। একটি ড্রোন থেকে অস্ত্র ও গ্রেনেড ফেলার অভিযোগও আনা হয়।

এর মধ্যেই বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত চার সন্ত্রাসী নির্মূলের দাবি করেছে পাকিস্তান। আইএসপিআরের দাবি, নিহতরা ভারতের মদদপুষ্ট গোষ্ঠী ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর সদস্য। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, ‘আজমে ইস্তেহকাম’ অভিযানের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস নির্মূলে অভিযান চলবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভিজিট ভিসায় মানবপাচার চলছেই

স্টাফ রিপোর্টার॥ মালয়েশিয়া সহ মধ্যপাচ্চে ফের শুরু হয়েছে মানবপাচার। সক্রিয় রয়েছে দেশি-বিদেশি পাচার চক্র। কাজের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় আসা থেকে বিরত থাকতে সচেতন করা হলেও পাচার চক্রের ফাঁদে পা দিচ্ছে অনেকে। করোনা মহামারির কারণে গত দুই বছর মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক সীমান্ত বিদেশিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশটি। এরই মাঝে দালালচক্র সক্রিয় হয়ে ওঠেছে। একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশস্থ মালয়েশিয়া দূতাবাস পর্যাপ্ত পরিমাণ তথ্যাদি ছাড়া বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু না করলেও দালালচক্র সৌদি আরব, দুবাই মালয়েশিয় দূতাবাস থেকে ই-ভিসা ইস্যু করছে দেদারছে। এক্ষেত্রে জনপ্রতি ২ লাখ ৮০ হাজার টাকা করে নিচ্ছে দালাল চক্র। তবে ফ্লাইটের আগে বাংলাদেশ ও মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তাদের টাকার বিনিময়ে ম্যানেজ করে মানবপাচার চলছে। সূত্র জানায়, ১ এপ্রিল থেকে এ পর্যন্ত

আরও পড়ুন
language Change