তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের

ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। রিয়াদ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।

বুধবার ১৪ জানুয়ারি সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।

সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতা দেওয়ার পরই সৌদি আরব এই বার্তা ইরানকে পৌঁছে দেয়।

এদিকে ইরানও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান বলেছে, তাদের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌসম্পদের ওপর পাল্টা আঘাত হানবে।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সৌদি আরব সরাসরি ইরানকে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানের অংশ হবে না। একই সঙ্গে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের হামলা চালানোর অনুমতিও দেওয়া হবে না।

সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে, এই বার্তা আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। এ কারণে সৌদি আরবের অবস্থানকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিপুল অঙ্কের বিনিয়োগ পাচ্ছে শপআপ

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘স্যারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ। নতুন সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। এদিকে নতুন গ্রুপ গঠনের পরপরই ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি

আরও পড়ুন
language Change