তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই পুরুষ নির্যাতনের নেপথ্যে পারিবারিক অশান্তি: বাড়ছে আত্মহত্যার প্রবণতা রাজউক জোন-৭/১ এর মোঃ রাফিউল আলমের তথ্য প্রাপ্তিতে জটিলতা সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ মাদক সিরাপ জব্দ দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল নওগাঁয় এসি মেকানিক মনোয়ার হোসেন ভুট্ট ওরফে এসি ভুট্টুর সম্পদের পাহাড় পরীমণির নতুন ভিডিও ভাইরাল তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর বৃষ্টির নেই দেখা, কেমন থাকবে আবহাওয়া তুরাগে অটোরিক্সা চালক হত্যার মূল আসামীসহ গ্রেফতার ২ ডিএনসিসির টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানীর অভিযোগ নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০ দেশে সেনা, যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৭ পিরোজপুরে ডিবির ওসি আরিফ সহ দুই কনস্টেবলকে প্রত্যাহার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা তেলের দাম বাড়লো, কমলো না ভিড় পাম্পে দীর্ঘ অপেক্ষা জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন: ড. আসিফ মিজান সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৭ বছরে ‘ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন দীঘিনালায় ট্রাভেল ব্যাগে মিলল আড়াই কেজি গাঁজা সুন্দরবনে দস্যু আতংকে মধু সংগ্রহে ধস লোকসানে বাওয়ালি ও মহাজনেরা জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ মাসুদ খাগড়াছড়িতে বিএনপি'র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ভূমি দখল প্রতিশোধ নিতেই আসাদুলকে হত্যা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী লিটন পেলেন  মিনিগাড়ি উপহার শ্মশানের পাশে মিলল নবজাতক এনসিপির ‘জাতীয় নারী শক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম দেওয়া হবে না আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ম্যাচেও জয়হীন, লজ্জার নজির কলকাতার ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অস্ত্রসহ ডাকাত আটক দেব-শুভশ্রীর ছবির ভিলেন নিষিদ্ধ অনির্বাণ কেশবপুরে হাম- রুবেলা টিকা প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের  আগামী বছর থেকে হজের খরচ কমানোর চেষ্টা করবে সরকার সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ

ভবনের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করবে ইসি

ভবনের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করবে ইসি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি লাইভ পর্যবেক্ষণে বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হবে। এই লাইভ ফিড সরাসরি যুক্ত থাকবে নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজ নিজ ড্রোন মোতায়েন করে ভোটের মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথক পৃথক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে যা বলা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী ও সংস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে জাতীয় নির্বাচনের মতো বড় কর্মযজ্ঞে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্পতম সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পাদনের স্বার্থে বিমান বাহিনী, র‍্যাব ও বিজিবি নিজ নিজ ড্রোন মোতায়েন করবে। এসব ড্রোনের ‘লাইভ ফিড’ নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে, বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদানের জন্য সংশ্লিষ্ট চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তালিকা হালনাগাদের চাপে আত্মহত্যা করছে ভারতের ভোটকর্মীরা

তালিকা হালনাগাদের চাপে আত্মহত্যা করছে ভারতের ভোটকর্মীরা

ডেস্ক রিপোর্টঃ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এখন চলছে এক অভাবনীয় কর্মযজ্ঞ। প্রায় একশ কোটি ভোটারের বিশাল তথ্যভাণ্ডার যাচাই-বাছাই ও সংশোধনের কাজে নেমেছেন কয়েক লাখ সরকারি কর্মচারী। উত্তরপ্রদেশসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে এই কার্যক্রম চলছে যেখানে প্রায় ৫০ কোটি ভোটারের নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। দীর্ঘ ২১ বছর পর ২০০৩ সালের পুরনো তালিকাটি নতুন করে ঢেলে সাজানোর এই প্রক্রিয়ায় একদিকে যেমন সময়ের প্রচণ্ড চাপ রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে রাজনৈতিক বিতর্ক আর প্রশাসনিক জটিলতা। নয়ডার একটি স্কুলে কর্মরত প্রাথমিক শিক্ষক প্রেম লতা গত দেড় মাস ধরে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রাত অবধি ভোটার তালিকার কাজ করছেন। তার মতো ৫ লক্ষাধিক কর্মীকে এই কাজে নিয়োজিত করা হয়েছে যাদের মাসিক অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে মাত্র ১ হাজার রুপি। লতা জানান, ৯৪৫

আরও পড়ুন
language Change