তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের

টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে

টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি। এ জন্য বুধবার ১১ ফেব্রুয়ারি ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর শুক্র ১৪ ফেব্রুয়ারি ও শনিবার ১৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ অফিসও বন্ধ। কিন্তু জরুরি খরচ থেমে থাকে না। এমন পরিস্থিতিতে আগে থেকে জানা কিছু উপায় কাজে লাগাতে পারেন। কারণ যেকোনো সময় টাকার প্রয়োজন হতে পারে। টানা ছুটিতে টাকার সংকট এড়াতে মূল কথা হলো-আগাম প্রস্তুতি আর ডিজিটাল সেবার সঠিক ব্যবহার। এবার দেখা যাক টানা ছুটিতে টাকার প্রয়োজন হলে কী করবেন।

১. মোবাইল ব্যাংকিংয়ে ভরসা রাখুন

বিকাশ, নগদ, রকেট-এই সেবাগুলো ছুটির দিনেও সচল থাকে। প্রয়োজনে টাকা লেনদেন, বিল পরিশোধ বা আত্মীয়ের কাছ থেকে টাকা নেওয়া-দেওয়া করা যায়। তবে মনে রাখবেন, গত রোববার দিবাগত রাত ১২টার পর থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস সীমিত করা হয়েছে। একসঙ্গে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না। দিনে ১০ হাজার টাকা পাঠাতে পারবেন। তবে পেমেন্ট সেবা চালু আছে। এতে কেনাকাটা করা যাবে।

২. এটিএম ব্যবহারের পরিকল্পনা করুন

ছুটির আগে কাছাকাছি একাধিক এটিএমের অবস্থান জেনে রাখুন। সরকারি ছুটিতেও এটিএম সেবা চালু থাকে। মনে রাখবেন, টানা ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা থাকে না। অতীতের ছুটিতে এমন অভিজ্ঞতা অনেকের হয়েছে। তাই একটি এটিএম বুথে টাকা না পেলে অন্য এটিএম বুথেও খোঁজ নেবেন।

৩. ক্রেডিট কার্ডের সুবিধা বুঝে নিন

অত্যন্ত জরুরি হলে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। তবে বিল পরিশোধের সময়সীমা ও সুদের হার আগে জেনে নেওয়া জরুরি। ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো সেবা ও পণ্য কেনার বিল পরিশোধ করতে পারেন।

৪. ডিজিটাল বিল ও কেনাকাটায় অগ্রাধিকার দিন

বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটসহ অনেক বিল এখন অনলাইনে দেওয়া যায়। এতে নগদ টাকার চাপ কমে।

৫. আগে থেকেই জরুরি তহবিল গড়ে তুলুন

লম্বা ছুটিতে টাকার প্রয়োজন মেটাতে আগে থেকেই জরুরি তহবিল গড়ে তুলুন। বাসায় বাড়তি নগদ টাকা রাখতে পারেন। এতে টেনশনমুক্ত থাকা যায়। অবশ্য অনেকে এই লম্বা ছুটিতে বাসায় বাড়তি টাকা রেখে দেন, যা বিপদ–আপদে কাজে লাগে।

৬. অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন

ছুটিতে বেড়ানো বা কেনাকাটার আগে বাজেট ঠিক করুন। পরিকল্পনা মন্ত্রণালয় ও বিবিএসের তথ্য বলছে, উৎসব ও ছুটিতে পারিবারিক খরচ স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মিজানুর রহমানঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া প্রাইমারি স্কুল মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফ্রি শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ওরিয়েন্ট এলিউর নিট ওয়্যার লিমিটেড-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিল সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS)। সংগঠনটি একটি শিক্ষামূলক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS)-এর সদস্যবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন-মো. রেজাউল করিম নাসিম, সভাপতি, সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS)জনাব এম. এ. নজরুল ইসলাম,

আরও পড়ুন
language Change