তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় মহিলা দলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজের নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হচ্ছে।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত। নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার ভূমিকা তাকে স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সচেতন মহলের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে আসমা আজিজ সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন উদ্যোগে তার সম্পৃক্ততা বরগুনার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তারা মনে করছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ বলছেন, বরগুনার উন্নয়ন ও নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, অ্যাডভোকেট আসমা আজিজ সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন।

আসমা আজিজ বলেন, বরগুনা-১ আসনের বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। তাদের জীবনযাত্রার নানা সংকট, দুঃখ-দুর্দশা এবং দীর্ঘদিনের অবহেলার চিত্র খুব কাছ থেকে দেখেছি।দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৭ বছরে অনেক মামলা ও হামলার শিকার হয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

মনোনয়নের বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমি যদি বরগুনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব। একটি আধুনিক, মানবিক ও উন্নত বরগুনা গড়ে তুলতে কাজ করতে চাই।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের আশা, দলীয় হাইকমান্ড বরগুনার রাজনৈতিক বাস্তবতা ও নারীর প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।আসমা আজিজ দলের একজন সক্রিয় কর্মী। আমাদের প্রত্যাশা দল আসমা আজিজের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আসমা আজিজকে ঘিরে যে জন আলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী” ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে

প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে

স্টাফ রিপোর্টার॥অনুমোদনহীন হেলমেট ভাঙ্গা কর্মসূচী পালন করে। প্লাস্টিক হেলমেট ব্যবহার বন্ধে সচেতনতা আজ সময়ের দাবি। অনেক মোটরসাইকেল চালক ও আরোহী শুধুমাত্র আইন এড়ানোর জন্য অনুমোদনহীন হালকা প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু এসব হেলমেট দুর্ঘটনার সময় কোনো কার্যকর সুরক্ষা দিতে পারে না। বরং মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। একটি মানসম্মত হেলমেট যেমন জীবন রক্ষা করতে পারে, তেমনি ভুয়া হেলমেট জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়।এই বাস্তবতা তুলে ধরতেই সচেতনতামূলক “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী” আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের অনিরাপদ ও অনুমোদনহীন হেলমেট ভেঙে ফেলে নিরাপত্তার প্রতি দায়বদ্ধতার বার্তা দেন। এটি শুধু একটি প্রতীকী কর্মসূচী নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রত্যেক চালক ও আরোহীকে মানসম্মত, অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে। নিজের জীবনের মূল্য

আরও পড়ুন
language Change