তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা

প্রসূতির মৃত্যু অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ীতে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি মৃত্যুর ঘটনায় মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত ওই হাসপাতালে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় হাসপাতালটির বৈধ কোনো কাগজপত্র বা অনুমোদন না থাকায় সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে শেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন আহমেদ নূর উপস্থিত ছিলেন। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদনহীনভাবে ঝুঁকি নিয়ে সিজারিয়ান অপারেশনসহ নানা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল হাসপাতালটি। একটি ভাড়া ভবনে কোনো রকম নিয়মনীতি তোয়াক্কা না করেই এর কার্যক্রম চালাচ্ছিলেন জনৈক নির্লোভ হাসান মিন্টু।

ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজারের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল এবং পরে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় আকলিমার মৃত্যু হয়। প্রসূতির পরিবারের অভিযোগ, হাতুড়ে ডাক্তার ও ভুল চিকিৎসার কারণেই আকলিমার অকাল মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থমথমে পরিস্থিতির সৃষ্টি হলে শনিবার বিকেল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দেয়।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন প্রতিনিধিকে বলেন, “মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির কোনো বৈধতা নেই। স্বাস্থ্য বিভাগের অনুমোদন ব্যতিরেকে এমন সংবেদনশীল অস্ত্রোপচার করা দণ্ডনীয় অপরাধ। প্রসূতি মৃত্যুর অভিযোগ এবং প্রশাসনিক অনিয়ম প্রমাণিত হওয়ায় জনস্বার্থে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এমন অবৈধ ক্লিনিক বা হাসপাতালের বিরুদ্ধে আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্র জানায়, জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এমন অনুমোদনহীন ক্লিনিকগুলোতে প্রায়ই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। ভুক্তভোগী পরিবারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশের দেওয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

বাংলাদেশের দেওয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

স্পোর্টস রিপোর্টঃ মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ। ইতোমধ্যেই আইসিসিকে স্পষ্ট করে তা জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। ভারতের পরিবর্তে টাইগারদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফার পর দ্বিতীয় দফায় আইসিসির চিঠির জবাব দিয়ে মেইল পাঠায় বিসিবি। তবে সেই চিঠির জবাব এখনও পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশ এখনও আইসিসির কাছ থেকে কোনো বার্তা পায়নি। বিসিবি প্রয়োজনীয় সব তথ্য ও লিঙ্ক আইসিসিকে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। দ্বিতীয় দফায় বিসিবির দেওয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অংক হিসাব করলে আজকে (গতকাল)

আরও পড়ুন
language Change