তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের কার্যালয়ে ভিডিও করার অপরাধে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে অভিযুক্ত এসিল্যান্ড ফয়সাল আল নূরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

ঘটনার দিন সন্ধ্যায় সাংবাদিকদের হাতে হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে পুরো জেলাজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং প্রশাসনের এমন আচরণে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন- দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও স্থানীয় দৈনিক আমার শহরের প্রতিনিধি আব্দুল আলিম।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলিম গণমাধ্যমকে জানান, তার এক আত্মীয়ের একটি নামজারি সংক্রান্ত বিষয়ে গত এক বছর ধরে এসিল্যান্ডের কার্যালয়ে ঘোরানো হচ্ছিল। বুধবার ওই বিষয়ের শুনানির দিন ধার্য থাকায় তিনি তার সহকর্মী রাসেল সরকারকে সঙ্গে নিয়ে এসিল্যান্ডের কার্যালয়ে যান। দুপুর পৌনে ২টার দিকে তারা দুজনে মিলে শুনানির বিষয়ে এসিল্যান্ডের কাছে জানতে চাইলে এসিল্যান্ড হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। আব্দুল আলিম এসিল্যান্ডের এই অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার আচরণের ভিডিও ধারণ করতে গেলে এসিল্যান্ড একপর্যায়ে তার মোবাইল ফোনটি জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং দ্রুত পুলিশ ডেকে তাদের দুজনকে হাতকড়া পরিয়ে সরাসরি থানায় পাঠিয়ে দেন।

আব্দুল আলিম জানান, তাদের দুজনকে থানায় নেওয়ার পর পুলিশের সহায়তায় তাদের মোবাইল থেকে সব জরুরি তথ্য মুছে ফেলা হয় এবং এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলা না করতে তাদের কাছ থেকে জোর করে একটি মুচলেকা লিখে নেওয়া হয়।

এদিকে অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর গণমাধ্যমকে বলেন, আমি যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন দেখি তিনি রুমে ঢুকে ভিডিও করছেন। বারণ করার পরও ভিডিও করায় মোবাইল ফোন নিতে চাইলে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি এ বিষয়ে কোনো প্রকার সংবাদ প্রকাশ না করে তার অফিসে গিয়ে সরাসরি দেখা করার জন্য অনুরোধ জানান। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, একজন দায়িত্বশীল নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া সরকারি আদেশ পালন করতেই পুলিশ তখন তাদের দুজনকে থানায় নিয়ে গিয়েছিলেন। 

অন্যদিকে সাংবাদিকদের ওপর এমন চরম অপমানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার স্থানীয় সাংবাদিক নেতারা। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী এই ঘটনাকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবে কড়া আখ্যা দিয়ে দ্রুত বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।  এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান গণমাধ্যমকে জানানা, বিষয়টি ইতোমধ্যে তার নজরে এসেছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকাবাহী সরকারি গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ভোরে গুলশানের বাসা থেকে নির্ধারিত সরকারি গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। এই গাড়িতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা ছিল। রাষ্ট্রীয় গাড়ি এই প্রথম প্রধানমন্ত্রী ব্যবহার করলেন। এদিন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান ৫টা ৫৩ মিনিটে। স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আরও পড়ুন
language Change