তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতির দায়ে পরিচালক (প্রশাসন) বদলি, এলো বড় দুর্নীতিবাজ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
স্বাস্থ্য অধিদফতরের অধীন ৮৮৯ জন মেডিকেল টেকনোলোজিস্ট ও ১৮০০ মেডিকেল টেকনিশয়ান নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও লিখিত পরীক্ষার খাতা পরিবর্তনের মতো দুর্নীতি-জালিয়াতিতে জড়িত থাকার দায়ে অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে অন্যত্র বদলি করা হয়েছে। তবে তার পরিবর্তে নতুন যাকে পরিচালক (প্রশাসন) করা হয়েছে ডা. মো. শামিউল ইসলাম (ডা. সাদী), ইনি আরো বড় দুর্নীতিবাজ বলে পরিচিত স্বাস্থ্য সেক্টর ছাড়াও বিভিন্ন মহলে।
উল্লেখ্য, দুর্নীতির দায়ে মেডিকেল টেকনোলোজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় গত ২০ সেপ্টেম্বর বিকেলে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের পর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছিলো না। এ নিয়ে টিআইবিসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছিলো। দুর্নীতি প্রমাণ হওয়ায় স্বাস্থ্যের টেকনোলোজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ প্রক্রিয়া বাতিল: তবে দুর্নীতিবাজরা এখনো বহাল-তবিয়তে” শিরোনামে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অবশেষে আজ বিকেলে নতুন এই বদলির আদেশ জারি করা হলো।
বস্তুত, এই দুর্নীতিতে জড়িত রয়েছে একটি বড় সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের প্রধান দুই ব্যক্তি হলেন স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এপিএস ড. মোহাম্মদ আরিফুর রহমান সেখ এবং পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম। ডা. শামিউল ইসলাম সাদীও সিন্ডিকেটে জড়িত আছেন। এছাড়া কর্মচারীদের মধ্যে ফারুক হাসান, আহসান সাইয়েদ এরশাদ, দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন জড়িত।
অথচ শীর্ষ দুর্নীতিবাজ বলে পরিচিত ডা. শামিউল ইসলাম সাদীকেই নতুন পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হলো। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) এর স্বাক্ষরে এই পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে শেখ মোহাম্মদ হাসান ইমামকে করা হয় অধিদফতরের পরিচালক (এমবিডিসি)। ডা. সাদীর নতুন এই নিয়োগের আগে পরিচালক (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টর টিবি লেপ্রোসি এন্ড এএসপি পদে দায়িত্বপালন করছিলেন। এছাড়া প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন) ডা. মো. মাজহারুল হককে করা হয় স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্টর লাইন ডাইরেক্টর এবং হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্টর লাইন ডাইরেক্টর ডা. মো. খুরশীদ আলমকে দেয়া হয় অধিদফতরের টিবি-লেপ্রোসি এন্ড এএসপির লাইন ডাইরেক্টর পদে।
জানা গেছে, পরিচালক (প্রশাসন) পদে ডা. সাদীর এ নিয়োগ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডা. শামিউল ইসলাম সাদী ইতিপূর্বে মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে পরিচালক (হাসপাতাল) পদের দায়িত্বে ছিলেন। ওই সময় বস্তায় ভরে টাকা নেয়ার ঘটনাসহ অনেক কেলেংকারির জন্ম দেন তিনি। বর্তমানে তিনি গোটা স্বাস্থ্য সেক্টরেই এপিএস আরিফের দুর্নীতির সহযোগীর ভূমিকায় রয়েছেন। কেউ কেউ তাকে এপিএস আরিফের দুর্নীতির উপদেষ্টাও বলে থাকেন। মনে করা হচ্ছে, এপিএস আরিফই ডা. শামিউল ইসলামকে নতুন পরিচালক (প্রশাসন) পদে পদায়নের ব্যবস্থা করেছেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পিলখানা হত্যাকান্ডে শেখ হাসিনা-মইন ইউসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার:  পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। আজ অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সেনা কর্মকর্তাদের পরিবারের আইনজীবী তাসমিরুল ইসলাম। তিনি বলেন, পিলখানার ঘটনার সময় ৫৭ সেনা কর্মকর্তাকে যে বর্বরভাবে হত্যা করা হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ। এ হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সামঞ্জস্যতা পাওয়া গেছে। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর দোসররা রাষ্ট্রীয়

আরও পড়ুন
language Change