তারিখ লোড হচ্ছে...

নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য

গীতিকার রোস্তম মল্লিকের জীবনমুখি গান নিয়ে কিছু কথা

পাঠক সংখ্যা
638

মাসরুল হাসান কাজলঃ
আহা ব্যস্ত জীবন সুখের নাচন সময় বাধা সুচি,দু:খগুলো থাকনা দুরে যুদ্ধ করে বাঁচি….। গীতিকার রোস্তম মল্লিকের লেখা এই গানটি ক‘জনে শুনেছেন জানিনা। তবে আমি প্রায় শতবার এই গানটি শুনেছি। যতবার এই গানটি শুনেছি ততোবারই আমি বর্তমান সমাজের নানাবিধ অসংগতির চালচিত্র দেখতে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে গানের কথাগুলোর সাথে যেন চলমান অবক্ষয়মুখী সমাজ জীবনের অভুতপূর্ব একটা মিল রয়েছে। একই সাথে শাসন ব্যবস্থার ভুলত্রুটিগুলোর দিকেও স্পস্ট ইংগিত করা হয়েছে।
গীতিকার রোস্তম মল্লিককে আমি চিনি মাত্র এক বছর হয়। এই ৩৬৫ দিনে তার সাথে কমপক্ষে অর্ধশতবার আমার দেখা হয়েছে। তার সাথে কথা বলে মনে হয়েছে তিনি একজন স্বভাব গীতিকবি। ভাষাতত্ত্বে তার রয়েছে অগাধ দখল। বাংলা ভাষার ছন্দ রীতিকে তিনি আয়ত্ব করেছেন বহু আগেই। তার বেশ কয়েকখানা কাব্যগ্রন্থ পাঠ করার সৌভাগ্য আমার হয়েছে। সে সব গ্রন্থের কবিতা পড়ে আমি নিজেই আতকে উঠেছি। অধিকাংশ কবিতাকেই মনে হয়েছে একেকটা শব্দ বুলেট বা শব্দ বোমা।

তবে আজ আমি তার কবিতা নিয়ে আলোচনা করবো না। আজ আমি তার রচিত গানগুলো নিয়ে আরোচনা করতে চাই। আমার জানামতে আজ অব্দি তিনি ২ হাজারের অধিক গান লিখেছেন। এসব গানের মধ্যে সবধারার গানই রয়েছে। যেমন-আধুনিক ফোক গান, বাউল ধারার গান, জীবনধর্মী গান, রোমান্টিক গান,ইসলামী গান, আঞ্চলিক গান প্রভৃতি। এসব গানের মধ্যে যেমন সুরের আনন্দ কল্লোল রয়েছে তেমন আছে বিরহ বেদনা। কিছু গান শুনলে চোখে জল এসে যেতে বাধ্য।
গীতিকবি রোস্তম মল্লিক শব্দের চাষাবাদে জীবনের ছবি আঁকেন। তার একেকটি গান একেকটি গল্প বা উপন্যাসের মত। গানটি শুনলে মনে হয় আমরা যেন একটি জীবন ছবি দেখতে পাচ্ছি। সব থেকে বিস্মিয়ের ব্যাপার হলো তিনি যে কোন থিমের ওপর তাতক্ষণিকভাবে গান লিখে সুর করতে পারেন। যেমন পদ্মা সেতুর ওপর একটি গান তিনি মাত্র তিন ঘন্টায় রচনা করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তার লেখা গানের বিষয়বস্তু এবং গভীর তত্ত্বের অনুধাবন একজন দার্শনিকের গবেষণাকেও অতিক্রম করতে পারে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত সুরকার ও শিল্পী মান্নান মোহাম্মদ।
সাম্প্রতিক সময়ে বঙ্গবাজারের আগুন ট্্রাজেডির ওপর এবং ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান একুশের ওপর ২ টি গান লিখে তোলপাড় সৃষ্টি করেছেন। এই গান দুটি যারাই শুনেছেন তরাই প্রশংসা করেছেন। এমন কি গান দুটি সরকারী আর্কাইভে সংরক্ষন করার প্রস্তাবও উঠেছে নানা মহল থেকে।
তার আরেকটি বাউলধারার গান “ মানুষ চিনলাম নারে আমি মানুষ চিনলাম না“ লালনধারা বা বাউলধারার শিল্পীদের কছে অতি প্রিয়তা পেয়েছে। গানটি এখন সারাদেশের বাউল শিল্পীদের কন্ঠে শোনা যাচ্ছে। তিনি এখন মুক্তিযুদ্ধের গান লেখায় মনোনিবেশ করেছেন। “যুদ্ধে গেল একটি ছেলে ফিরলো না আর ঘরে“ শিরোনামে তিনি যে গানটি লিখেছেন তার কথাগুলো শুনলে যে কারো চোখে জলের ধারা নামতে বাধ্য।
এমন বিষয়বস্তুভিত্তিক অসংখ্য গান তিনি অবিরাম লিখে চলেছেন। ফলে দেশ বিদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালকদের কাছে তিনি অগ্রগন্যের তালিকায় স্থান পেয়েছেন। তারা গীতিকার রোস্তম মল্লিককে কিংবদন্তী শিল্পী ,বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের রিপ্লেচমেন্ট হিসাবে বিবেচনা করছেন। এই প্রাপ্তি গীতিকার রোস্তম মল্লিকের জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি।
রোস্তম মল্লিকের গানগুলো শুনতে বাংলাদেশের সুনামধন্য মিউজিক কোম্পানী জি সিরিজ, প্রাইম মিউজিক,প্রাইম টিভি বিডি, ইউটিউব চ্যানেল ও বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেলগুলোতে লগইন করতে পারেন। আমাদের বাংলা গানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে আমি এই গীতিকবির কাছ থেকে আরো ভালো ভালো গান প্রত্যাশা করছি। তিনি দীর্ঘজীবি হোন এবং আপন সৃষ্টিকর্মের মধ্যে বেঁচে থাকুন হাজার বছর এটাই আমার প্রার্থনা।

মাসরুল হাসান কাজল
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও গবেষক

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা

ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট: গ্রামে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে দিনে এক ঘণ্টা লোডশেডিং করতে চায় সরকার। সন্ধ্যার পর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। পাশাপাশি এলাকাভিত্তিক ভারসাম্য রাখা হবে বলে জানান কর্মকর্তারা। পরিকল্পনায় যথারীতি বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকারে থাকবে শিল্প-কারখানা এলাকা। গরম আসতেই দেশের নানা এলাকায় তীব্র লোডশেডিং। বিপর্যস্ত জনজীবন। নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য, সেচ কার্যক্রম আর উৎপাদন খাতে। আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশের নানা এলাকায় যখন হাঁসফাঁস অবস্থা, রাজধানীতে তখন অনেকটাই স্বস্তির ছাপ। যে কারণে গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংসদে তিনি বলেন, ‘বৈষম্য মুক্ত করার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রামে ঘাটতি কমিয়ে আনতেই ঢাকায়

আরও পড়ুন
language Change