তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৫শ হেক্টরের বোরো ফসল এবং প্রায় ৫০ হেক্টরের মতো সবজি ক্ষেত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বোরো ফসলের আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের পূবার্ভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উঠতি আধাপাকা বোরো ধান ঘরে তুলতে না পেরে ঋণের জালে আটকা কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর, পতনঊষার ও মুন্সিবাজার ইউনিয়নের ব্যাপক এলাকায় উঠতি বোরো ধান নিমজ্জিত রয়েছে। পানি কিছুটা নামতে শুরু করলেও ফের বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে ঢলে আবারও জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। ফলে পতনঊষারের কেওলার হাওরসহ নিম্নাঞ্চল এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া চারদিন ধরে অনেক স্থানে সবজি ক্ষেত নিমজ্জিত থাকায় বিনষ্ট হয়ে পড়ছে। কৃষক ফজলু মিয়া, আনোয়ার খাঁন, আকতার মিয়া ও ফটিকুল ইসলাম বলেন, বন্যা ও জলাবদ্ধতায় গত পাঁচদিন ধরে কেওলার হাওর এলাকাসহ বিস্তীর্ণ বোরো ফসল পানির নিচে থাকায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। শমশেরনগর, পতনঊষার, আলীনগর, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের প্রায় এক হাজার হেক্টর বোরো ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং আরও এক হাজার হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত। এছাড়া এসব এলাকার প্রায় শতাধিক হেক্টরের সবজি ক্ষেত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেন তারা। আরও বৃষ্টিপাত হলে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন তারা।

কৃষকরা বলেন, কৃষি অফিস ক্ষয়ক্ষতির সঠিক তথ্য উপস্থাপন করছে না। তারা সবসময় প্রকৃত ক্ষতির পরিমাণ এড়িয়ে যায়। অনেকেই মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আবার কেউ কেউ এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ধান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এসব কৃষক দিশেহারা হয়ে পড়ছেন। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মওসুমে কমলগঞ্জে ৫ হাজার ২শ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় এ পর্যন্ত ২৮০ হেক্টর সম্পূর্ণ এবং ৩০৫ হেক্টরের বোরো ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চলতি মওসুমে ৯৫০ হেক্টর সবজি ক্ষেতের মধ্যে ৩৫ হেক্টর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছুটা আংশিক ক্ষতি হয়েছে। এদিকে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ৪৮ ঘণ্টার আবহওয়া পূবার্ভাসে বলা হয়েছে সিলেট বিভাগসহ দেশের কয়েকটি বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এপ্রিল মাসে এখানে বৃষ্টিপাত হয় ৪৮৩ মিলিমিটার এবং ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকায় শনিবার দুপুর পর্যন্ত ২৮০ হেক্টর বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ৩০৫ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ৩৫ হেক্টরের সবজি ক্ষেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন

বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন

নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ—বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় বলে অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান আহমেদ খান। তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলা থাকলেও রহস্যজনক কারণে এখনো তাকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হত্যা মামলা থেকে রেহাই পেতে প্রায় ৫ কোটি টাকার তহবিল নিয়ে তদবির ও প্রভাব খাটানোর মিশনে নেমেছেন সুলতান খান। নিজেকে “সৎ, দক্ষ ও বিএনপি-ঘনিষ্ঠ কর্মকর্তা” হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে সহানুভূতি আদায়েরও চেষ্টা করছেন তিনি। সূত্র বলছে, বিগত ১৫ বছর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ–এর ভাগ্নে পরিচয়ে বিআইডব্লিউটিএতে একক আধিপত্য বিস্তার করেন সুলতান আহমেদ খান। বদলি, নিয়োগ,

আরও পড়ুন
language Change