তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা

ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
পাঠক সংখ্যা
638

জান্নাত আশা॥ দেশের এমন কোন দপ্তর নেই যে অনিয়ম আর দূর্নীতির বেড়াজালে আবদ্ধ হয়নি আর সেই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহ বিভাগের ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন এবং নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে, যেখানে তার শত শত একর জমি, বিলাসবহুল ভবন এবং বেনামি সম্পত্তির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

গ্রামের বাড়িতে ৪ কোটির ট্রিপ্লেক্স, শহরে ১০ তলা ভবন:

অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কলাপাড়া গ্রামে তৌহিদুল ইসলাম নির্মাণ করেছেন প্রায় ৪ কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক ট্রিপ্লেক্স বাড়ি। এছাড়া ঢাকার মিরপুরে ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় তার একটি ১০ তলা বাণিজ্যিক ও আবাসিক ভবন রয়েছে, যেখানে তার বোনজামাতা (একজন সেনা কর্মকর্তা) বসবাস করেন। কিশোরগঞ্জ জেলা সদরে বোনের বাড়ির পাশে আরও একটি চারতলা ভবন এবং সুনামগঞ্জ জেলা সদরে তার নামে নিজস্ব বাড়ির তথ্য পাওয়া গেছে।

​তৌহিদুল ইসলামের সম্পদের একটি বড় অংশ ছড়িয়ে আছে কিশোরগঞ্জের হাওর এলাকায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অষ্টগ্রামের বড়হাওর মৌজায় ৭০০ একর এবং ইটনা থানার কাটাখাল মৌজায় ৬০০ একর—অর্থাৎ মোট ১৩০০ একর জমির মালিকানা রয়েছে তার বা তার পরিবারের নিয়ন্ত্রণে। এছাড়া নিজ গ্রামে আড়াইশ গরুর একটি বিশাল ডেইরি খামার গড়ে তুলেছেন তিনি। বাজিতপুর ও কুলিয়ারচর এলাকায় তার বিলাসবহুল বাগানবাড়ির অস্তিত্বের কথাও অভিযোগে বলা হয়েছে।

​তদন্ত এড়াতে ডিআইজি তৌহিদুল তার নিকটাত্মীয়দের নামেও বিপুল সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে: খুলনায় শ্বশুরের মাধ্যমে পরিচালিত বিশাল একটি মাছের ঘের। নোয়াখালীতে ব্যাংকার বোনের মাধ্যমে পরিচালিত ২ একরের সুপারি বাগান।


আর্থিক দুর্নীতির পাশাপাশি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগমতে, ২০২০ সালে স্নেহা আক্তার (ছদ্মনাম) নামে এক কিশোরীকে বলপূর্বক শারীরিক সম্পর্কের ফলে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এই ঘটনায় তৎকালীন কারা মহাপরিদর্শক (আইজিপি প্রিজন)-এর কাছে অভিযোগ করা হলেও, প্রশাসনিক প্রভাব খাটিয়ে এবং ভুক্তভোগীকে চাপের মুখে রেখে নামমাত্র সমঝোতা করা হয় বলে জানা গেছে। বর্তমানে ওই কন্যাসন্তান ও তার মা মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগকারী দাবি করেছেন।

এ বিষয়ে দুদকের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, “অভিযোগটি আমাদের হস্তগত হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে সত্যতা পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করবে।

অভিযুক্ত ডিআইজি তৌহিদুল ইসলাম অভিযোগ প্রসঙ্গে বলেন, এগুলো সত্য নয়। আমি পারিবারিকভাবে সম্পদের মালিক। আমার চাকরিতে যোগদানের সময়ই সম্পদের হিসাব সরকারকে দেওয়া আছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

জেলা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। একইসাথে তারা দেশে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।

আরও পড়ুন
language Change