তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবলেই দীর্ঘ লাইনে দাঁড়ানো এবং জটিল কাগজপত্রের যে চিত্র চোখের সামনে ভেসে ওঠে, প্রযুক্তির ছোঁয়ায় তা বদলে যাচ্ছে। এখন মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই ঋণের আবেদন, যাচাই-বাছাই এবং ঘরে বসেই ঋণের টাকা পাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে। ব্যাংকিং খাতের এই আধুনিক সেবাকে বলা হচ্ছে ই-লোন বা ডিজিটাল ঋণ।

বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং ক্যাশলেস সমাজ বিনির্মাণে গত ১১ মে এ সংক্রান্ত একটি বিশেষ নীতিমালা বা সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সেবার নাম হবে বাধ্যতামূলকভাবে ই-লোন। এই ঋণের প্রধান শর্ত হলো, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে, এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। অর্থাৎ, ১২ মাসের মাঝে পরিশোধ করতে হবে।  এছাড়া, এ ক্ষেত্রে বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে। তবে কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এই ঋণ দিলে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। অর্থাৎ, কোনো ব্যাংক বাজার পরিস্থিতি অনুযায়ী সুদ নির্ধারণ করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি ওই ব্যাংককে বিশেষ সুবিধায় অর্থ দেয়, তাহলে গ্রাহকের কাছ থেকে ব্যাংক নয় শতাংশের বেশি সুদ নিতে পারবে না। গ্রাহক কম সুদে ঋণ দেওয়াই এর মূল উদ্দেশ্য।

ই-লোনের আবেদন থেকে শুরু করে অনুমোদন ও বিতরণ-সব প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। ফলে গ্রাহককে কোনো দলিলে সশরীরে স্বাক্ষর করতে হবে না। এর পরিবর্তে বায়োমেট্রিক তথ্য এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করে গ্রাহকের সম্মতি নেওয়া হবে। ঋণ অনুমোদনের আগে ব্যাংক গ্রাহকের পূর্বের ক্রেডিট রেকর্ড বা সিআইবি রিপোর্ট যাচাই করবে, তবে এই সিআইবি অনুসন্ধানের জন্য গ্রাহকের ওপর কোনো চার্জ প্রযোজ্য হবে না। কোনো ঋণখেলাপি এই সুবিধা পাবেন না। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে সাধারণ ও প্রান্তিক মানুষ ব্যাপক উপকৃত হবেন। সাধারণত এনজিওর কাছ থেকে ঋণ নিলে প্রতি সপ্তাহে কিস্তি শোধ করতে হয়, যা বেশ কষ্টসাধ্য। কিন্তু ই-লোনের ক্ষেত্রে ১২ মাসে সহজ কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ থাকছে। প্রান্তিক মানুষ, শিক্ষার্থী এবং ছোট ব্যবসায়ীরা কোনো জামানত বা ক্রেডিট কার্ড ছাড়াই কেবল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এই সুবিধা নিতে পারবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন গাজার বাসিন্দারা

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন গাজার বাসিন্দারা

  আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বিপদের মুখোমুখি হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। টানা বৃষ্টিপাতে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার উদ্বাস্তু ক্যাম্পে শতাধিক তাঁবু প্লাবিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে গাজা সিভিল ডিফেন্স জানায়, বৃষ্টির পানিতে তাঁবুগুলো ডুবে যাওয়ার পর জরুরি পদক্ষেপে কাজ শুরু করা হয়েছে। শুক্রবার সকাল থেকে গাজা উপত্যকায় একটি নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস ও ভারী বর্ষণ। এতে যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী, মোট ১ লাখ ৩৫ হাজার তাঁবুর মধ্যে ৯৩ শতাংশ অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার তাঁবুই এখন আর আশ্রয়ের উপযোগী নেই। আবহাওয়া ও ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে এগুলো মারাত্মকভাবে

আরও পড়ুন
language Change