তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান!

সওজের প্রধান প্রকৌশলী মঈনুল শাস্তির বদলে এখনো ক্ষমতাবান
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
৫ আগস্টের আগে মহাখালীর সেতু ভবন, ঢাকা সড়ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বনানি এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বিভিন্ন স্থাপনা আগুনে পুড়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এমন অপকর্মের পরিকল্পনা নেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মাঠ পর্যায়ে দেশবিরোধী এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন সড়ক ও জনপথ- সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসান। ওবায়দুল কাদেরের নির্দেশে তিতুমীর কলেজ ছাত্রলীগ স্থাপনাগুলোতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে অর্থায়নের দায়িত্ব পালন করেন সওজ’র প্রধান প্রকৌশলী মঈনুল হাসান। কিন্তু গণঅভ্যুত্থান বানচালে সরাসরি ভূমিকা এবং এমন নাশকতার ঘটনায় জড়িত থাকার পরও প্রকৌশলী মঈনুল হাসান গ্রেফতার হয়নি। এমনকি তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। বরং গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় তিনি আরো ক্ষমতাবান হয়ে ওঠেন। এই বিএনপি আমলেও মঈনুল হাসান আছেন বহাল তবিয়তে; সব কূল ম্যানেজ করে।

২০২৪ সালের ১৬ জুলাই মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে আগুন দেয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে মহাখালীর খাজা টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অফিসগামী কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। ১৮ ও ১৯ জুলাইয়ের দিকে পুরো মহাখালী এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। ১৮ জুলাই ২০২৪ মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১০ তলা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। আন্দোলনকারীদের মিছিলে থাকা ব্যক্তিরা প্রথমে ইটপাটকেল মারে, গাড়ি ভাঙচুর করে এবং পরে সিলিন্ডার বিস্ফোরণে ভবনে আগুন ধরে যায়। মহাখালীর বিভিন্ন স্থানে পুলিশ বক্স, রেললাইনের ওপর পুলিশের গাড়ি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতেও আগুন দেওয়া হয়। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেতু ভবন, ঢাকা সড়ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বনানি এলিভেটেড এক্সপ্রেসওয়ে তিনদিন ধরে আগুনে পুড়েছে। এই ভয়াবহ নাশকতায় বিপুল পরিমাণে অর্থ ঢালা হয়। নাশকতাকারীদের পেছনে এসব অর্থের যোগান দেন প্রকৌশলী মঈনুল হাসান। তিনি এই কাজে সহযোগিতা নিয়েছেন সড়ক ভবনের ‘কাদের সিন্ডিকেট’ সদস্যদের। মহাখালী এলাকা জুড়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন কুকর্ম করেছিল সরকার ও আওয়ামীপন্থিরা। অথচ সেতু ভবনের ৫০ মিটার রেডিয়াসের মধ্যে অবস্থিত মঈনুল হাসানের সরকারি বাসভবন ছিলো সম্পূর্ণ সুরক্ষিত। পালা করেই ছাত্রলীগ-যুবলীগ পাহারা দিতো তার বাসভবন। গভীর রাতে প্রকৌশলী মঈনুল হাসান আসল খেলা শুরু করতেন। কোথায় কোন গ্রুপ নাশকতা চালাবে, কোন কাজে কত টাকা খরচ হবে, কারা কত টাকা পাবে- সব ঠিক করতেন মঈনুল হাসান। হাসিনার নির্দেশে এসব নাশকতা হচ্ছিল, ওপর থেকে নির্দেশনা দিতেন ওবায়দুল কাদের আর মাঠ পর্যায়ে নাশকতা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন প্রকৌশলী মঈনুল হাসান। পরবর্তীতে গণমাধ্যমেও এ নিয়ে একাধিকবার খবর প্রকাশিত হয়েছে।

গত বছরের জুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শুনানিতে তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। শুনানিতে বলা হয়, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দায় চাপানোর জন্য সেতু ভবন, বিটিভি, মেট্রোরেলসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। আর দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হয় এসব ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। শেখ হাসিনার ফোনালাপ থেকে বিষয়গুলো জানা যায়। শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় শুনানিতে এসব কথা বলেন সে সময়ের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে বক্তব্য দেন তাজুল ইসলাম। সে মামলায় অদৃশ্য ক্ষমতার ইশারায় একজনের নাম বাদ দেওয়া হয়। তিনি হলেন প্রকৌশলী মঈনুল, যিনি এই নাশকতায় বিপুল পরিমাণে অর্থ ব্যয় করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৌশলী মঈনুল বড় অংকের অর্থে উপদেষ্টাসহ ক্ষমতাবানদের ম্যানেজ করতে সক্ষম হন ইতিমধ্যে, যে কারণে মামলা থেকে বেঁচে যান।

শুনানিতে চিফ প্রসিকিউটর তিন আসামির সর্বোচ্চ সাজা চান। সেই সঙ্গে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশনা চান। তিনজনের বিরুদ্ধে মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়েছে।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গ্যাং অব ফোরের অন্যতম সদস্য ছিলেন এই মামলার আসামি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই গ্যাংয়ের বাকি সদস্যরা হলেন সালমান এফ রহমান, ওবায়দুল কাদের ও আনিসুল হক। তাঁরা সরকারের কেবিনেটের বাইরে মিনি কেবিনেট তৈরি করেছিলেন। কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, তাঁরা এসব পরিকল্পনা করতেন। জুলাই-আগস্টে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যেসব অপরাধ করেছে, তাই দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করার শামিল বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, অভ্যুত্থানের পরও সওজে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট শক্তিশালীকরণ, নিজের পদায়ন নিয়ন্ত্রণ, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের অর্থপাচারে ভূমিকা রাখেন সড়ক ও জনপথ-সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও সড়কে নানা অনিয়মে সক্রিয় আওয়ামীপন্থী প্রকৌশলী সিন্ডিকেট। সরকারের অধিকাংশ দপ্তরে সংস্কার চললেও সড়ক বিভাগে পড়েনি এর ছিটেফোটা আঁচও। তিনস্তর বিশিষ্ট চক্রের আওয়ামী বলয়ে চলছে সীমাহীন অনিয়ম-দুর্নীতি। ৫ আগস্টের পর ৩০ জন কর্মকর্তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে পাচার করা হয় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও তার পরিবারের কোটি কোটি টাকা, যারা গত সাড়ে পনের বছর সড়কে গড়ে তুলেছিল ‘কাদের চক্র’।

প্রকৌশলী মঈনুল কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য। আইইবি-২০২২-২৩এর নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (সবুর-মঞ্জুর প্যানেল) শেখ হাসিনার মতই বিনাভোটে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন কাউন্সিল মেম্বার (আইইবি মেম্বার নং ১৪৫৫০)। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত সড়ক কমিটির উপদেষ্ঠা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। বুয়েট ছাত্রলীগ নেতাও ছিলেন সওজের এই প্রধান প্রকৌশলী। কর্মকর্তাদের বহর নিয়ে বারবার মুজিবের মাজারে পুস্পত্ববক অর্পণ করে ব্যাপক সমালোচনায় পড়েন। তার পরিবারের অধিকাংশ সদস্যও ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে সড়ক নিয়ন্ত্রণের জন্যই মঈনুলের বিশেষ হস্তক্ষেপ আলোচিত মুনতাসীরের উত্থান হয়। মধ্যম সারির যেকোন কর্মকর্তার পদায়ন বা বদলিতে মঈনুলের ভাগ্নে মুনতাসিরের আর্শিবাদপুষ্ট হতে হতো। তাদের দৌরাত্বে ঢাকা সড়ক জোন পরিণত হয় ‘মামা-ভাগ্নে জোনে’। প্রধান প্রকৌশলী মঈনুলের তত্ত্বাবধানে ডিপ্লোমা সমিতির ব্যানারে চলতো লোক দেখানো দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের নামে দেশব্যাপী শেখ হাসিনা বন্দনা।

নিজের জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে কোনো প্রকার টেন্ডার ছাড়াই ঠিকাদার ও ঢাকা সড়ক বিভাগের সেসময়ের আওয়ামীপন্থি নির্বাহী প্রকৌশলী আহাদ উল্যার কাছ থেকে আড়াই কোটি টাকার আসবাবপত্র ও ইন্টেরিয়র কাজ করান তিনি। পুরস্কার হিসাবে নির্বাহী প্রকৌশলী আহাদ উল্যাহকে প্রধান প্রকৌশলী মঈনের একক হস্তক্ষেপে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ সড়ক বিভাগে পদায়ন করা হয়। আর আহাদ উল্যাহ’র স্থানে স্থলাভিষিক্ত করা হয় রিতেশ বড়ুয়াকে। অথচ বিগত আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন যাবত এই রিতেশ বড়ুয়া ছিলেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের ছত্রছায়ায় কিশোরগঞ্জ সড়ক বিভাগে। তৎকালীন বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে কিশোরগঞ্জের প্রায় সকল সেতুতেই লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহার করার প্রমাণসহ প্রতিবেদন এসেছিলো। সেতুতে লোহার পরির্বতে বাঁশ ব্যবহার করার প্রচলনের এ খবর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার ঝড় উঠলেও সড়কের কথিত সজ্জন মঈনুল হাসানকে দেখা যায়নি তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিতে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর ট্রেনিং ও উচ্চশিক্ষার নামে বিভিন্ন মেয়াদে ৩০ কর্মকর্তার বিদেশ গমনের অনুমোদন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সড়ক সূত্রের তথ্যমতে, মূলত সরাসরি প্রধান প্রকৌশলী মঈনের তত্ত্বাবধানে এই ৩০ জন আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তার মাধ্যমেই শেখ পরিবার ও ওবায়দুল কাদেরের বিপুল অবৈধ অর্থ বিদেশে পাচার করা হয়। অর্থপাচারে সরাসরি যুক্ত ছিলেন মঈনুল হাসান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি

এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি

ডেস্ক রিপোর্টঃ ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কালামপুর বাসস্ট্যান্ডে এনসিপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা শাখার নেতা-কর্মীরা হামলার ঘটনা ঘটিয়েছে। অপরদিকে ধামরাই শাখা এনসিপির নেতা-কর্মীদের দাবি, ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে এনসিপির কার্যালয় করার কারণ জানতে চাওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন,

আরও পড়ুন
language Change