তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন’র মিলু!

বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু!
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥
দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অন্যতম এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন)এর আউলেট গুলোতে অভিযোগের শেষ নেই এর মধ্যে অন্যতম মেয়াদউর্দ্দীন পন্য, বেশী দাম আর ভ্যাট ফাকিতো আছেই এর মধ্যে এই দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অন্যতম এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) জনসংযোগ বিভাগে দীর্ঘদিন ধরে চলা কথিত ‘গুপ্ত কমিশন সিন্ডিকেট’-এর ভয়াবহ তথ্য উঠে এসেছে অনুসন্ধানে।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা বিজ্ঞাপন বরাদ্দের নামে দেশের বিভিন্ন গণমাধ্যম ও বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা কমিশন আদায় করেছেন।
সম্প্রতি সিন্ডিকেটের মূল সমন্বয়ক হিসেবে অভিযুক্ত এক কর্মকর্তার হঠাৎ নিরুদ্দেশ হওয়ার ঘটনায় সামনে আসে বহু বছরের এই অনিয়মের চিত্র। অনুসন্ধানে জানা গেছে, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের সাবেক ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান মিলুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র গত প্রায় ছয় বছর ধরে দেশের শতাধিক সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে বিজ্ঞাপন দেয়ার শর্তে অগ্রিম কমিশন গ্রহণ করতো। অভিযোগ রয়েছে, বিজ্ঞাপনের বাজেট যত বড় হতো, কমিশনের অঙ্কও তত বাড়তো।

অগ্রিম কমিশন ছাড়া মিলতো না বিজ্ঞাপন:
ভুক্তভোগী একাধিক গণমাধ্যম প্রতিনিধি ও বিজ্ঞাপনী সংস্থার মালিক জানিয়েছেন, স্বপ্ন’র বিজ্ঞাপন পেতে হলে আগে থেকেই ‘পার্সেন্টেজ’ দিতে হতো। প্রতি লাখ টাকার বিজ্ঞাপনের বিপরীতে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কমিশন নেয়া ছিল অনেকটা অলিখিত নিয়ম।
তাদের দাবি, কমিশনের টাকা নগদ, বিকাশ, নগদ অ্যাকাউন্ট কিংবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নেয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রেই কার্যাদেশ দেয়ার আগেই কমিশনের টাকা পরিশোধ করতে হতো। বিনিময়ে স্বপ্ন’র প্যাডে স্বাক্ষরিত ওয়ার্ক অর্ডার পাঠাতেন কামরুজ্জামান মিলু। কখনও সরাসরি, কখনও ই-মেইলের মাধ্যমে পাঠানো হতো বিজ্ঞাপনের কার্যাদেশ।
অনেক গণমাধ্যম মালিক জানিয়েছেন, বছরের পর বছর একই প্রক্রিয়ায় বিজ্ঞাপন প্রকাশ ও বিল উত্তোলন হওয়ায় বিষয়টিকে তারা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ বলেই মনে করেছিলেন।

৫ কোটি টাকা হাতিয়ে ‘উধাও’!
অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের শুরুতে বছরব্যাপী বিজ্ঞাপন ক্যাম্পেইনের নামে নতুন করে বড় অঙ্কের বিজ্ঞাপনের প্রস্তাব দেয়া হয় বিভিন্ন গণমাধ্যম ও এজেন্সিকে। আর সেই সুযোগেই কয়েক কোটি টাকার অগ্রিম কমিশন সংগ্রহ করা হয়।তবে গত ৮ মার্চ হঠাৎ করেই মোহাম্মদ কামরুজ্জামান মিলু কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান। এরপরই ভুক্তভোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ব্যবহৃত একাধিক মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও কোনো সাড়া মেলেনি।
পরবর্তীতে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে, প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়েছেন তিনি। এরপর একের পর এক ভুক্তভোগী এসিআই’র তেজগাঁও কার্যালয়ে যোগাযোগ শুরু করেন।

‘দায় নেবে না এসিআই’
ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি জানাতে এসিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি দায় এড়ানোর চেষ্টা করছে।
একটি অনলাইন নিউজ পোর্টালের মালিক বলেন, “আমার সঙ্গে এক বছরের বিজ্ঞাপন চুক্তি হয়েছিল। ছয় লাখ টাকার কার্যাদেশের বিপরীতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা কমিশন দিয়েছি। এখন বিজ্ঞাপনের বিলও পাচ্ছি না, কমিশনের টাকাও গেল। আরেক গণমাধ্যম মালিক জানান, ১৬ লাখ টাকার বিজ্ঞাপনের আশ্বাসে তিনি প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা অগ্রিম কমিশন দেন। বর্তমানে তার প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার বিলও বকেয়া রয়েছে।
একটি বিজ্ঞাপনী সংস্থার মালিকের দাবি, ৩৬ লাখ টাকার বিজ্ঞাপন কার্যাদেশের বিপরীতে তার কাছ থেকে ৯ লাখ টাকা কমিশন নেয়া হয়েছে।
ভুক্তভোগীদের কয়েকজন অভিযোগ করে বলেন, বর্তমানে বকেয়া বিল পরিশোধের ক্ষেত্রেও নতুন করে ‘ম্যানেজমেন্ট খরচ’ বা কমিশনের প্রস্তাব দেয়া হচ্ছে। যারা রাজি হচ্ছেন, তারা আংশিক বিল বা নতুন বিজ্ঞাপন পাচ্ছেন। আর আপত্তি তুললেই নানা অজুহাতে ফাইল আটকে রাখা হচ্ছে।

সিইওর ভূমিকা নিয়েও প্রশ্ন:
অনুসন্ধানে উঠে এসেছে, শুধুমাত্র একজন কর্মকর্তার পক্ষে দীর্ঘদিন ধরে এমন বিশাল কমিশন বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের নীরব সমর্থন কিংবা প্রশ্রয় ছাড়া এই সিন্ডিকেট এত শক্তিশালী হতে পারতো না।

অভিযোগ উঠেছে এসিআই লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাব্বির হাসান নাসিরের বিরুদ্ধেও। ভুক্তভোগীদের ভাষ্য, কামরুজ্জামান মিলু ছিলেন তার ঘনিষ্ঠজন এবং প্রতিষ্ঠানের ভেতরে যথেষ্ট প্রভাবশালী। তবে সিইও বা শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
তদন্ত কমিটি গঠন:
ঘটনা প্রকাশ্যে আসার পর এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ৮ মার্চ ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দায়িত্ব হস্তান্তর ছাড়াই নিখোঁজ হন কামরুজ্জামান মিলু। পরবর্তীতে তার দায়িত্বকালীন সময়ে আর্থিক অসঙ্গতির অভিযোগ ওঠায় তদন্ত শুরু করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে ভুক্তভোগীদের প্রশ্ন— বছরের পর বছর ধরে চলা এই কমিশন বাণিজ্যের দায় কি শুধুই একজন কর্মকর্তার?
আরও বড় সিন্ডিকেটের অভিযোগ:
স্বপ্ন’র একাধিক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, শুধু জনসংযোগ বিভাগ নয়; প্রতিষ্ঠানটির আরও কয়েকটি বিভাগেও কমিশনভিত্তিক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। বিশেষ করে ভেন্ডর, সরবরাহকারী ও ঠিকাদার নিয়োগে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের।
সূত্রগুলোর দাবি, এসব অনিয়মের প্রভাব পড়ছে পণ্যের গুণগত মান ও সরবরাহ ব্যবস্থাতেও। দেশের বিভিন্ন আউটলেটে নিম্নমানের মাছ, মাংস, ফল ও সবজি নিয়ে ক্রেতাদের অভিযোগ প্রায়ই দেখা যায়।
বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে গত সোমবার (১ জুন) আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করেন। গতকাল আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেরদের নির্দোষ দাবি করেন। গত ২৪ মে ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। এর আগে একই দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে

আরও পড়ুন
language Change