তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার​ তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে মানববন্ধন সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী

২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই

২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ

দীর্ঘ ২৭ বছর ধরে প্রতিদিন ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা নোয়াখালীর চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মফিদুল আলম আরজু আর নেই। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৯ সালে চাটখিল মহিলা ডিগ্রি কলেজে যোগদানের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থেকে কলেজে যাতায়াত করে ক্লাস নিতেন। তাঁর বাড়ি থেকে কলেজের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার। প্রতিদিন আসা-যাওয়ায় মোট ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েও তিনি কখনো দায়িত্বে অবহেলা করেননি। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।

পারিবারিক সূত্র জানায়, হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে আত্মীয়ের বাসায় অবস্থানকালে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।

বুধবার ভোরে তাঁর মরদেহ নোয়াখালী সদর উপজেলার জেলা বোর্ড কলোনির বাসভবনে পৌঁছালে সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। একমাত্র ছেলে আবতাহি উদ্দিন লাবিব বাবার মরদেহ ঘরে রেখেই এসএসসি পরীক্ষার শেষ দিনে জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়। নোয়াখালী জিলা স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাবিব বাবার মৃত্যুতে ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের অনুপ্রেরণায় পরীক্ষাকেন্দ্রে যায়। বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে চরম মানসিক কষ্ট নিয়েই সে পরীক্ষায় অংশগ্রহণ করে।

সহজ ও সাবলীল পাঠদানের জন্য শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন মফিদুল আলম আরজু। কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা জানান, কঠিন পদার্থবিজ্ঞানের বিষয়ও তিনি অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়েও তাঁকে কখনো ক্লান্ত মনে হয়নি। সবসময় হাসিমুখে ক্লাস নিতেন তিনি।

মফিদুল আলম আরজুর শিক্ষাজীবনও ছিল কৃতিত্বপূর্ণ। তিনি ১৯৮৭ সালে কক্সবাজারের উখিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৩ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৯৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের ১ মার্চ তিনি চাটখিল মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, মফিদুল আলম স্যারের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি শুধু দক্ষ শিক্ষকই ছিলেন না, তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কলেজ গভর্নিং বডি ও শিক্ষকরা যৌথ শোকবার্তায় বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় শিক্ষক। তাঁর মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।

বুধবার বাদ জোহর নোয়াখালী কেরামতিয়া আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা পরিষদ কলোনি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের এমন আকস্মিক প্রস্থান এবং শোকের মাঝেও ছেলের পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা নোয়াখালীবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদকসহ আটক ১

কেয়া চৌধুরী : রাজধানী মিরপুর মাদকের গডফাদার  মাদকের ব্যবসা করে আসছে বহুদিন ধরে। অবশেষে হেরোইনসহ ১  জনকে আটক করেন মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়-শেয়ালবাড়ি ,মোড় এলাকার থেকে , হাজী রোড বাঁধন টেইলার্সের সামনে! একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নেয়। তখন তৎকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আনিসুর রহমান জাবেদকে (মাদক ব্যবসায়ীকে) আটক করেন। এ সময় আটকৃত আসামি থেকে ১৫ গ্রাম, নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা। জানা যায়, উক্ত আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলেই জানান থানা পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া কাছে জানতে চাইলে সে বলেন। আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য

আরও পড়ুন
language Change