তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য

‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়
পাঠক সংখ্যা
638

‎মনিরুল ইসলাম, নাটোরঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক আবেগঘন বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.খবির উদ্দিন মন্ডল ৷‎তবে এই বিদায় ছিল একেবারেই ব্যতিক্রমী- অশ্রু সিক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্তহন। এসময় ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে শোভাযাত্রার মাধ্যমে প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে বিদায় দিয়েছেন তাঁর শিক্ষার্থী,সহকর্মী ও এলাকাবাসী।

‎বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী। ‎বিদায়ী শিক্ষক মোঃ ছবির উদ্দিন মন্ডলকে ফুলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে বিদায় জানান,সাবেক শিক্ষার্থী,সহকর্মী শিক্ষক-শিক্ষিকা।

‎দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায় শিক্ষক খবির উদ্দিন মন্ডল। তিনি বলেন,আমি চেষ্টা করেছি,আমার দায়িত্ব সততার সাথে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেশ ও সমাজের জন্য কাজ করবে,বিদ্যালয়ের শিক্ষকদের কথা মতো চলবে,সুশিক্ষায় শিক্ষিত হবে সমাজের নিজের পরিবারের জন্য উন্নয়নমূলক কাজ করবে  পরকালের জন্য নামাজ কোরআন হাদিস পড়বে এটাই আমার শেষ প্রত্যাশা। ‎প্রিয় সহকর্মী ও দীর্ঘদিন একসাথে কাজ করা এই শিক্ষককের বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন আলী। এসময় মূহর্তটি আবেগঘন হয়ে পরে।

‎অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন, বিদায় শিক্ষক খবির স্যার  তাদের কাছে কেবল একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন ছায়ার মতো এক অভিভাবক। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার যে পাঠ স্যার দিয়েছেন, তা আজীবন পাথেয় হয়ে থাকবে। তিনি আমাদের শিক্ষকতার পাশাপাশি অফিসিয়াল সমস্ত কাজ করতেন তার মনে কোন রাগ ছিল না,তিনি তার শিক্ষক জীবনের আটত্রিশটি বছর এই স্কুলে ব্যায় করেছেন। ‎আয়োজকরা জানান, প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই ব্যতিক্রমী ঘোড়ার গাড়ির বিদায় সংবর্ধনার আযোজন করা হয়েছে। এ সময় প্রিয় শিক্ষককে বিদায় দিতে উপস্থিত সকল শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয় শিক্ষক মোঃ খবির উদ্দিন মন্ডলকে। মোঃ খবির উদ্দিন মন্ডল ১৯৮৮ সালে এই স্বনামধন্য বিদ্যাপীঠ নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে কর্মজীবন শুরু করে ২০২৬ সাল দীর্ঘ ৩৮ বছর অতিবাহিত করে অবসর গ্রহন করলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বহিরাগতদের প্রতিহিংসার শিকার উত্তরা প্রেসক্লাবের নেতারা

নিজস্ব প্রতিবেদক : উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ সংগঠন উত্তরা প্রেসক্লাবের নেতৃত্বস্থানীয় নেতারা বহিরাগতদের দ্বারা প্রতিহিংসার শিকার। গতকাল সংগঠনের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতির মাধ্যমে এমনটাই দাবি করা হয়। উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের উর্দেশ্য দেয়া বিবৃতিতে বলা হয়, উত্তরার চন্ডালভোগ মৌজায় খালপারে অবস্থিত উত্তরা প্রেসক্লাবের স্থায়ী ভবনের নির্মান কাজ চলমান। সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা এবং নির্বাহী কমিটির অক্লান্ত চেষ্টায় চলছে নির্মাণ কাজ। কিন্তু বহিরাগত চক্রটি চলমান কাজটি বন্ধ করা সহ ক্লাব ঘরটি উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেয়াসহ স্থাপনাটি যাতে না হয় এজন্য সব চেষ্টাই করে যাচ্ছে। ঘর উচ্ছেদের সব চেষ্ঠা ব্যর্থ হয়ে চক্রটি এখন ক্লাবের নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসাবসত নানা কাল্পনিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। সদস্য হিসেবে থাকার নূনতম শিক্ষাগত যোগ্যতা(এইচএসসি) না থাকলেও কার্ড

আরও পড়ুন
language Change