তারিখ লোড হচ্ছে...

সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নির্দিষ্ট ক্যাটাগরির পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য বিশ্বের ৩৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের ধরন ও দেশগুলোর সঙ্গে চুক্তির শর্তের ওপর ভিত্তি করে এই সুবিধা প্রধানত তিনটি ভাগে বিভক্ত। সরকারি (অফিসিয়াল) ও কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টধারী এবং সাধারণ পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন। প্রথম ক্যাটাগরিতে অফিশিয়াল ও ডিপ্লোমেটিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ৩১টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। এই দেশগুলো হলো সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনাই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান এবং মঙ্গোলিয়া। এই দেশগুলোতে সরকারি ও কূটনৈতিক কাজে ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজন হবে না।

দ্বিতীয় ক্যাটাগরিতে শুধু কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ২টি দেশের সঙ্গে। দেশ দুটি হলো জাপান ও উজবেকিস্তান। এই দুই দেশে কেবল কূটনৈতিক পাসপোর্টধারী কর্মকর্তারাই ভিসা ছাড়া প্রবেশাধিকার পাবেন। তৃতীয় ক্যাটাগরিতে বাংলাদেশের সব ধরনের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে মাত্র ১টি দেশে। সেটি হলো মালদ্বীপ। তবে মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে কর্মসংস্থান বা চাকরি ব্যতীত কেবল সাধারণ ভ্রমণ বা পর্যটনের জন্য এই সুবিধা কার্যকর থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ সহজীকরণ এবং সরকারি ও বাণিজ্যিক সফর গতিশীল করতে এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

ডেস্ক রিপোটারঃ হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য বলছে,

আরও পড়ুন
language Change