তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম

নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সার্বজনীন কবি। তিনি সব সময়ের কবি, সব ধর্মের কবি। তিনি কোনো একক বয়স, ধর্ম কিংবা সম্প্রদায়ের কবি নন; তিনি সকল মানুষের কবি।

শনিবার (২৩ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-র শফিকুল কবির মিলনায়তনে জিয়া শিশু কিশোর মেলা-র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নজরুল তাঁর প্রতিটি লেখার মাধ্যমে মানবতা, সাম্য ও বিদ্রোহের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ে তাঁকে পড়ানো হোক বা না হোক, তাঁর চর্চা কখনো থেমে যাবে না। যতদিন পৃথিবীতে অন্যায়, অবিচার ও জুলুম থাকবে, ততদিন নজরুল মানুষের মাঝে বেঁচে থাকবেন।

আব্দুস সালাম বলেন, শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের জন্য নজরুল সাহিত্যের আলাদা আবেদন রয়েছে। শিশুরা যেমন তাঁর লেখনী থেকে জীবন গঠনের শিক্ষা নিতে পারে, তেমনি অন্য বয়সের মানুষও তাঁর সাহিত্য ও চেতনা থেকে অনুপ্রেরণা লাভ করে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ মানুষদের মধ্যেও কাজী নজরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়। নজরুল ছিলেন একজন প্রকৃত জাতীয়তাবাদী লেখক। তিনি জাতির জন্য লিখেছেন, সংগ্রাম করেছেন। প্রকৃত জাতীয়তাবাদীরা কখনো ধর্মের সংকীর্ণতায় আবদ্ধ থাকে না; তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, নজরুল সাহিত্য, গান, নাটক—সব ক্ষেত্রেই অসামান্য অবদান রেখে গেছেন। জীবনে অল্প সময় পেলেও তিনি যে সৃষ্টি রেখে গেছেন, তা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, নজরুল ছিলেন একজন দেশপ্রেমিক। দেশের প্রয়োজনে তিনি যুদ্ধে গিয়েছেন এবং নিজের জীবন বিপন্ন করেছেন। সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়েছিলেন। জিয়াউর রহমানই কবিকে বাংলাদেশে নিয়ে আসেন এবং মৃত্যুর পর তাঁর কবরের স্থায়ী ব্যবস্থা করেন।

আব্দুস সালাম বলেন, “যখন আমরা নজরুলের গান শুনি, কবিতা শুনি কিংবা আবৃত্তি শুনি, তখন মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের চেতনা জাগ্রত হয়। সেই কারণেই কাজী নজরুল ইসলাম সব মানুষের কাছে প্রিয়।”

তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সম্মতিতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশেই “নজরুল চত্বর” নামে একটি স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের পর থেকেই এ কাজ শুরু হবে বলে জানান তিনি।

তিনি বলেন, সেখানে একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলা হবে, যেখানে নজরুলের সাহিত্য, গান ও জীবন সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে। শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার সুযোগ পাবে।

বক্তব্যের একপর্যায়ে রাজধানী ঢাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি হিসেবে ঢাকার নাম আসা আমাদের জন্য লজ্জার। সবচেয়ে বেশি ট্রাফিক ও আবর্জনার শহর হিসেবেও ঢাকার পরিচিতি সুখকর নয়।”

তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না; নগরবাসীকেও সচেতন হতে হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ফেলতে হবে এবং শহর পরিষ্কার রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুলের টবের নিচে বা ব্রিজের নিচে যাতে পানি জমে মশার লার্ভা তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে মেয়র বানান তাহলে আমি বলতে পারি—ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে ঢাকা শহরকে সবার উপযোগী একটি নগরী হিসেবে গড়ে তুলব।

তিনি আরও জানান, আপনাদের সঙ্গে নিয়েই তা সম্ভব। এককভাবে আমার পক্ষে কিংবা শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এটি সফল করা সম্ভব নয়। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার চেষ্টা করি। আমরা যেমন নিজের ঘর পরিষ্কার রাখি, তেমনি আমাদের প্রিয় ঢাকা শহর এবং ঢাকার রাজপথও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।

শেষে তিনি বলেন, “সিটি কর্পোরেশন ও জনগণ একসঙ্গে কাজ করলে ঢাকাকে বিশ্বের অন্যতম সুন্দর ও বাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব।”

জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গির শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাসাস সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ছড়াকার আবু সালেহ, নজরুল গবেষক মিন্টু রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মহাসচিব রফিকুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলার সহ-সভাপতি নিয়ামুল বাসার মনকা, আব্দুল আলিম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দুলু ; সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ;,যুগ্ম সাধারণ সম্পাদক তারেক কবির, মিন্টু আলম; ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, নাহিদুল ইসলাম নাহিদ; বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ফেরদৌস আহমেদ; মোঃ মোরশেদ আলম চঞ্চল, দপ্তর সম্পাদক; মোঃ নূরনবী, সহ-দপ্তর সম্পাদক; মোঃ আহসান হাবিব সবুজ, শফিক সহ প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

নিজস্ব প্রতিবেদক: আত্মপ্রকাশ করলো সম্পাদক-প্রকাশক পরিষদ, বাংলাদেশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদকে প্রধান উপদেষ্টা করে যাত্রা শুরু করেছে সংগঠনটি। চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মো: খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করে প্রাথমিকভাবে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ এপ্রিল, রবিবার রাতে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনকল্পে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক ইনানী সম্পাদক শফিউল্লাহ শফি, দৈনিক বাণিজ্য জগত সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান, দৈনিক দেশকাল সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক আজকের

আরও পড়ুন
language Change