তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

দুদকের পদক্ষেপ কামনা: মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির হরশিত শিকদার এতো টাকা ও সম্পদ কোথায় পেলেন?

পাঠক সংখ্যা
638

 

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির হরশিত শিকদার দু‘নম্বরী বিল ভাউচার তৈরি করে এবং জেলা প্রশাসকের নামে চাঁদাবাজীর মাধ্যমে কোটিপতি বনে গেছেন মর্মে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে একটি লিখিত অভিযোগ খুলনা বিভাগীয় কমিশনারসহ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। অভিযোগের বর্ণনায় জানাগেছে, প্রায় একযুগ ধরে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে নাজির পদে চাকুরী করার সুবাদে হরশিত শিকদার মাগুরা জেলায় প্রায় শত বিঘা জমি ক্রয়সহ ২/৩ টি বাড়ীর মালিক হয়েছেন। তিনি খুলনাতে তার শ^শুরবাড়ী এলাকাতেও প্রচুর সম্পত্তি ক্রয় করেছেন। ঢাকাতেও তার একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারীর দায়িত্বে থাকায় জেলার কয়েকজন স্ট্যাম্প ভেন্ডারদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে জাল স্ট্যাম্প ও কোর্টফি‘র কারবারে জড়িয়ে পড়েছেন বলেও ভয়ংকর অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া তিনি প্রায় একযুগ ধরে জেলার শতাধিক ইটভাটা মালিকদের কাছ থেকে প্রতিবছর ভাটা প্রতি ২/৩ লক্ষ টাকা হারে এলএ ফান্ড শিরোনামে চাঁদা আদায় করে আসছেন। অন্যদিকে জেলার ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

তিনি প্রায়ই জেলার স্বর্ণ ব্যবসায়ী,আমদানীকারক,রাখিমাল ব্যবসায়ী, তৈল ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানীর ডিলার,হোটেল ব্যবসায়ী ও স্ট্যাম্প ভেন্ডারদের মোবাইল ফোনে ডেকে নিয়ে তাদের লাইসেন্স খেয়ে ফেলাসহ জেলা প্রশাসকের মোবাইল কোর্টের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করছেন।
অন্যদিকে সরকারী বিভিন্ন অনুষ্ঠানে ভুয়া (অতিরিক্ত) বিল করে সেই টাকা তুলে পকেটস্থ করছেন। তার বিরুদ্ধে ভারতে হুন্ডিমাধ্যমে অর্থ পাচার ও সেখানে বাড়ী তৈরি করারও অভিযোগ তোলা হয়েছে। জেলার কালোবাজারী ব্যবসায়ীদের রক্ষাকর্তা হিসাবেও তিনি স্বীকৃতি পেয়েছেন। অফিস সময়ের পর তিনি শহরের বেশ কয়েকটি অভিজাত বাড়ীতে আড্ডা দেন এবং সেখানে পরনারী নিয়ে অসামাজিক কাজ (আমোদ ফুর্তি) করেন বলেও দাবী করা হয়েছে।
সরকারী চাকুরীজীবিদের রাজনীতি করা নিষিদ্ধ হলেও তিনি একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে জড়িত হয়ে সেই দলের সভা সমাবেশে অংশ নেন এবং প্রায়ই নেতাদের সাথে গোপন মিটিং করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হলো: তিনি সরকারি মোবাইল কোর্টসহ জেলা প্রশাসনের অনেক গোপনীয় তথ্য বাইরে পাচার করেন। বিনিময়ে দুর্নীতবাজ সিন্ডিকেটের কাছ থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা মাসোহারা পেয়ে থাকেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে কোন কর্মচারি নিয়োগ হলেই তিনি ঘুস লেনদেনের মুখ্য ভুমিকা পালন করেন।
তার ছত্রছায়ায় মাগুরা শহরের বেশ কিছু এলাকায় আবাসিক ভবনে অবৈধ মাদক ও নারী দেহ ব্যবসা ও জুয়ার আসর পরিচালিত হচ্ছে মর্মে অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহন,তাকে অন্য জেলায় বদলী এবং দুদকের মাধ্যমে তার অবৈধ সম্পদের অনুসন্ধান করার জোর অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কথা বললে নাজির হরশিত শিকদার বলেন, আমি কোন প্রকার অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত নই। আমার কোন অবৈধ সম্পদও নেই। ভারতেও আমার কোন বাড়ী নেই। দাপ্তরিক কাজের স্বার্থেই জেলার ব্যবসায়ীদের সাথে তার সব সময় যোগাযোগ রক্ষা করতে হয় বলে তিনি দাবী করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক একদিনের ফাস্ট এইড এন্ড CPR প্রশিক্ষণ ও সনদ প্রদান

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য একদিনের ফাস্ট এইড এন্ড CPR প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার আয়োজনে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে রামপুরাস্থ আল কাদেরীয়া রেস্টুরেন্ট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও রাহবার সিটির চেয়ারম্যান মাওলানা কাজী মোঃ জসিম উদ্দিন নূরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক ডাঃ মোঃ রাইসুল ইসলাম আশিক, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, , দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ,দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নিবার্হী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম

আরও পড়ুন
language Change