তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

মোহাম্মদ আবেদ আলীর বিষয়ে তদন্তের দাবি জানান দেশবাসী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

মোহাম্মদ আবেদ আলী। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। আলোচিত নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান। আরেক পর্যবেক্ষণ সংস্থা সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেলও তিনি। প্রতিষ্ঠানটি অবৈধভাবে সার্কের লোগো ব্যবহার করায় তা প্রত্যাহারের জন্য বাংলাদেশে চিঠি দিয়েছিল সার্ক সচিবালয়।

আবেদ আলী নামের আগে লাগিয়ে দিয়েছেন অধ্যাপক পদ। যে বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতার কথা বলছেন ওই বিশ্ববিদ্যালয়টি সনদ জালিয়াতিসহ নানা অনিয়মের কারণে কয়েক বছর আগেই বন্ধ করে দিয়েছে সরকার। কথিত এই অধ্যাপক এখন আর কোথাও শিক্ষকতা করেন না। পেশা হিসেবে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। সম্প্রতি কয়েকজন বিদেশি নাগরিককে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ঢাকায় এনে আলোচনার জন্ম দিয়েছেন। বলা হচ্ছে সফরে আসা কথিত পর্যবেক্ষকদের কেউই স্বীকৃত কোনো পর্যবেক্ষক নন।

আবেদ আলী কোনো পক্ষের হয়ে তাদের নিয়ে এসেছেন নানাপক্ষের সঙ্গে বৈঠক, আলোচনার পর এই বিদেশি অতিথিরা যে বক্তব্য দিচ্ছেন তা দেখে তাদের ‘ভাড়াটে’ বলেও আখ্যা দিচ্ছেন কেউ কেউ। এর আগের জাতীয় নির্বাচনের মাত্র ৩ মাস আগে কোনো অভিজ্ঞতা ছাড়াই নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়েছিল ইলেকশন মনিটরিং ফোরাম। ওই নির্বাচনের সময় এভাবে কয়েকজন বিদেশি নাগরিককে এনে সমালোচিত হয়েছিলেন আবেদ।

খোঁজ নিয়ে জানা গেছে, আবেদ আলীর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলীনগর গ্রামে। তিনি চট্টগ্রাম শহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি কলেজে পড়াশোনা করেছেন। নানা অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে ৯ বছর শিক্ষকতা করেছেন বলে জানিয়েছেন আবেদ আলী। তার ভাষ্য ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন কিনা এ বিষয়ে বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়টির কেউ কোনো তথ্য দিতে পারেননি।

সার্টিফিকেট বিক্রি করার অভিযোগে বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেও আছেন বলে আবেদ আলী জানিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা পরিচালনার পাশাপাশি নিশাত শিপিং সার্ভিস প্রাইভেট লিমিটেড ও এমএস বিসমিল্লাহ অয়েল সাপ্লায়ার নামে দুটি কোম্পানির পরিচালক হিসেবে আছেন তিনি।

এদিকে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, এই সংস্থাটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকার দলীয় একজন এমপি। এ ছাড়া নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের এক নেতা।সংস্থাটির সভাপতি হলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। এ ছাড়া তিনি এবি ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ‘গভর্নিং বডি’র গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন, লায়ন এম. জাফরুল্লাহ এমজেএফ।

ওদিকে ইলেকশন মনিটরিং ফোরামের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, এই ফোরামের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী। তিনি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন। ওই কমিশনের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন রয়েছে। এ ছাড়া ফোরামের ৮ জন পরিচালকের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন।

তাদের অধীনে ২০১৪ সালে একতরফা জাতীয় নির্বাচন হয়েছিল। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফোরামের পরিচালক হিসেবে আছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাবিবুর রহমান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবুল কালাম আজাদ, বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল ইসলাম, ব্যবসায়ী ইকবাল বাহার, ব্যাংক কর্মকর্তা সুলতানা রাজিয়া ও তানভিরুল ইসলাম।

সংস্থায় একাধিক রাজনীতিবিদ থাকা প্রসঙ্গে জানতে চাইলে আবেদ আলী বলেন, কয়েকটি দলের রাজনীতিবিদ থাকলেও নির্বাচন পর্যবেক্ষণে এর কোনো প্রভাব পড়ে না। শতভাগ নিউট্রলের কথা বলছি না।

ইলেকশন মনিটরিং ফোরাম ২০১৮ সালের জাতীয় নির্বাচনের ৩ মাস আগে প্রতিষ্ঠিত হয়। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ইসি’র পর্যবেক্ষণ সংস্থা হিসেবে নিবন্ধন পায় সংস্থাটি। ২০১৮ সালের নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সংস্থাটি থেকে জানানো হয়েছিল।

এদিকে ইলেকশন মনিটরিং ফোরাম ৪ জন বিদেশি নাগরিককে ঢাকায় নিয়ে এসে তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। যদিও তাদের কেউ আন্তর্জাতিক কোনো নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধি নন। ৪ বিদেশি নাগরিকের দুজন সাংবাদিক আর দুজন সমাজকর্মী। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় কয়েকজন বিদেশিকে এনে তাদের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেয়ার ঘটনায় বিতর্কিত হয়েছিল সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন।

ইসি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে ২০৬টি বেসরকারি সংস্থা। নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে ৯৪টি। এর মধ্যে আবেদ আলীর দুই প্রতিষ্ঠান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরামও রয়েছে।

দেখা যাচ্ছে, ইলেকশন কমিশন যেভাবে ভুঁইফোঁড় রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে তেমনি ভুঁইফোঁড় নির্বাচন পর্যবেক্ষক সংস্থারও নিবন্ধন দিয়ে যাচ্ছে। যাতে তাদের নির্বাচন নামের প্রহসনকে সুষ্ঠু বলে আখ্যায়িত করা যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ২২ জুন চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা। ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন-এর আমন্ত্রণে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

আরও পড়ুন
language Change