তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন

পাঠক সংখ্যা
638

মো. হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

অভাব, অনিশ্চয়তা আর প্রতিকূলতা-এই তিনটিকেই সঙ্গী করে এগিয়ে চলেছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তা হালিমা খাতুন। জীবনের কঠিন বাস্তবতা তাকে থামিয়ে দিতে পারেনি,বরং প্রতিটি বাধাকেই পরিণত করেছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তিতে। সীমিত মূলধন, পারিবারিক সংকট এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি আজ আত্মকর্মসংস্থানের এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত। দীঘিনালা উপজেলার এই সংগ্রামী নারী নিজের অল্প কিছু সঞ্চয় দিয়ে শুরু করেন স্বপ্নের পথচলা। বর্তমানে হালিমা মিষ্টি এন্ড কেক কর্নার নামে তিনি স্বাস্থ্যসম্মত উপায়ে হোমমেড কেক তৈরি ও বিক্রির পাশাপাশি নারীদের জন্য ফ্যাশনেবল পোশাক তৈরি ও বিক্রির কাজ করছেন। তার তৈরি কেক ও পোশাকের মান, সাশ্রয়ী মূল্য এবং আন্তরিক ব্যবহারের কারণে অল্প সময়েই স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

হালিমা খাতুন জানান, উদ্যোক্তা হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রায় এক বছর আগে। তবে সেলাই কাজের সঙ্গে তার পথচলা ২০১৫ সাল থেকে। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতাই আজ তার উদ্যোক্তা জীবনের মূল ভিত্তি। তিনি বলেন, ২০২৪ সালে একটি ছোট খামার গড়ে তুলেছিলাম। কিন্তু পর্যাপ্ত মূলধনের অভাবে এক বছরের মধ্যেই সেটি বন্ধ করে দিতে হয়। তখন অনেক কষ্ট পেয়েছিলাম। পরে ভেঙে না পড়ে ২০২৫ সালে হালিমা মিষ্টি এন্ড কেক কর্নার’ প্রতিষ্ঠা করে হোমমেড কেকের ব্যবসা শুরু করি। ধীরে ধীরে মানুষের আস্থা ও ভালোবাসা পাচ্ছি। এখন আমার স্বপ্ন, এই ছোট উদ্যোগকে বড় একটি প্রতিষ্ঠানে রূপ দেওয়া। জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন বেকার থাকার পর সংসারের স্বচ্ছলতার আশায় আমার স্বামী ঋণ নিয়ে প্রবাসে যান। কিন্তু প্রত্যাশিত আয় না হওয়ায় সংসারের দায়িত্ব অনেকটাই আমার কাঁধে এসে পড়ে। তখন বুঝতে পারি, পরিবারের জন্য আমাকে নিজেকেই কিছু করতে হবে। সেই ভাবনা থেকেই উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিই।

বর্তমানে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি কেক বিক্রি করেন হালিমা খাতুন। ‘হালিমা মিষ্টি এন্ড কেক কর্নার’ থেকে অর্জিত এই আয় দিয়েই কোনোরকমে সংসারের ব্যয় নির্বাহ করেন। তার দুই ছেলে রয়েছে। বড় ছেলের বয়স ৬ বছর এবং ছোট ছেলের বয়স আড়াই বছর। স্বামী প্রবাসে থাকলেও আর্থিক সংকটের কারণে বর্তমানে বাবার বাড়িতেই সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। তার বাবা একটি ছোট চায়ের দোকান পরিচালনা করেন। সীমিত আয়ের সেই পরিবারেই নিজের পরিশ্রম, মেধা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিদিন নতুন স্বপ্ন বুনছেন এই নারী উদ্যোক্তা। তিনি আরও বলেন, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ পেলে ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই। শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতে এলাকার আরও নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। স্থানীয় ক্রেতা হৃদয় হোসেন বলেন, হালিমা আপুর তৈরি কেকের মান খুবই ভালো। স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হওয়ায় আমরা নিশ্চিন্তে অর্ডার করি। তার তৈরি পোশাকও মানসম্মত এবং সাশ্রয়ী। নিয়মিত ক্রেতা সুমাইয়া বিন্তা ইয়াসমিন বলেন, আমি নিয়মিত আমাদের বাসার বিভিন্ন অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনের জন্য ‘হালিমা মিষ্টি এন্ড কেক কর্নার’ থেকে কেক নিয়ে থাকি। তার তৈরি কেক খুবই সুস্বাদু, স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত। অর্ডার অনুযায়ী সময়মতো সরবরাহও করেন। তাই আমি সবসময় তার ওপর আস্থা রাখি।

৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, প্রত্যন্ত অঞ্চলে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। হালিমা খাতুনের মতো উদ্যোগী নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে তারা শুধু নিজেরাই স্বাবলম্বী হবেন না, বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  তানজিল পারভেজ  বলেন, নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। হালিমা খাতুনের মতো পরিশ্রমী উদ্যোক্তারা প্রতিকূলতার মধ্যেও নিজেদের সক্ষমতা প্রমাণ করছেন, যা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে সরকারি সুযোগ-সুবিধা ও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে তাদের উৎসাহিত করা হচ্ছে। এমন উদ্যোগ আরও বিকশিত হলে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

স্থানীয়দের মতে, সীমিত সামর্থ্য নিয়েও সততা, দক্ষতা এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাওয়ার বাস্তব উদাহরণ হালিমা খাতুন। ‘হালিমা মিষ্টি এন্ড কেক কর্নার’-এর মাধ্যমে তার এই উদ্যোগ ইতোমধ্যে এলাকার অনেক নারীকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে। সংগ্রাম এখনও শেষ হয়নি। তবুও হালিমা খাতুন বিশ্বাস করেন, একদিন ‘হালিমা মিষ্টি এন্ড কেক কর্নার’ একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হবে। আর সেই প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজের পরিবারের নয়, এলাকার অনেক অসহায় ও কর্মহীন নারীর জীবনেও স্বাবলম্বিতার নতুন আলো জ্বালাতে পারবেন। তার এই অদম্য প্রত্যয়ই বলে দেয়-স্বপ্ন যদি সত্যিই নিজের হয়, তবে প্রতিকূলতা কখনোই শেষ গন্তব্য নয়; বরং সেটিই নতুন পথচলার প্রেরণা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা

রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ রংপুরে কর্মস্থলে এক সরকারি কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রংপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতা প্রকাশ করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিজ কক্ষে দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন ফরহাদ হোসেন। এ সময় কেল্লাবন্দ সিও বাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. লাল বাবু (৪৫) অজ্ঞাতনামা আরও দুজনকে সাথে নিয়ে জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ওই কর্মকর্তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। ভুক্তভোগী কর্মকর্তা ফরহাদ

আরও পড়ুন
language Change