তারিখ লোড হচ্ছে...

নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য

পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা

পাঠক সংখ্যা
638

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ

হ্রদ-পাহাড়ের অপরূপ সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা রাঙামাটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী। প্রতিবছর হাজার হাজার পর্যটক কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতুসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে ছুটে আসেন এখানে। তবে পর্যটনের অপার সম্ভাবনার এই শহরের অন্যতম বড় চ্যালেঞ্জ এখনো নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়কব্যবস্থা নিশ্চিত করা। সীমিত জনবল, অবকাঠামোগত দুর্বলতা, পার্কিং সংকট এবং অপরিকল্পিত যান চলাচলের মধ্যেও ট্রাফিক পুলিশ প্রতিদিন যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাত্র প্রায় পাঁচ বর্গকিলোমিটার আয়তনের রাঙামাটি শহরে চলাচল করে প্রায় দুই হাজার অটোরিকশা। পাহাড়ি, আঁকাবাঁকা ও উঁচু-নিচু সড়কে এই অটোরিকশাই নগরবাসীর প্রধান যাতায়াতের মাধ্যম। তবে অদক্ষ চালনা, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার হার উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। অধিকাংশ ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, পর্যটন পরিবহন কোম্পানি এবং বড় বিপণিবিতানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় সড়কের ওপরই যাত্রী ওঠানামা এবং মালামাল লোড-আনলোড করতে হয়। এছাড়া বিভিন্ন স্থানে সড়কের ওপর অস্থায়ী বাজার বসানো এবং অবৈধ পার্কিং যান চলাচলে বাড়তি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। চালক ও যাত্রীদের মতে, পর্যাপ্ত পার্কিং ও আধুনিক টার্মিনালের অভাব রাঙামাটির ট্রাফিক ব্যবস্থাপনার অন্যতম বড় সীমাবদ্ধতা।

রাঙামাটি ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর জামান শিকদার বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষ ও চালকদের সচেতনতার কোনো বিকল্প নেই। শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হয় এবং দায়িত্ব পালন করতে পুলিশকে অতিরিক্ত বেগ পেতে হয়। পাশাপাশি অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক সংকেত অমান্য করার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এসব বিষয়ে সবাই সচেতন হলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তিনি জানান, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ট্রাফিক পুলিশ নিয়মিত সচেতনতামূলক প্রচারণা, চালকদের উদ্বুদ্ধকরণ এবং আইন প্রয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত এক মাসে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। তবে এসব অভিযানের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়; বরং চালকদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।

টিআই জামান শিকদার বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। চালক, যাত্রী এবং সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা থাকলে রাঙামাটিকে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও পর্যটনবান্ধব শহরে পরিণত করা সম্ভব। তিনি আরও বলেন, অপ্রতুল জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ সেবার মানসিকতা নিয়েই দায়িত্ব পালন করছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা বাড়লে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাই পুলিশের সবচেয়ে বড় সাফল্য।

জেলা ট্রাফিক বিভাগের তথ্যানুসারে, বর্তমানে রাঙামাটি শহরে প্রায় ১৩০ জন পুলিশ সদস্য ট্রাফিক ব্যবস্থাপনা ও যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত পার্কিং সুবিধা, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধিই হতে পারে রাঙামাটির নিরাপদ সড়ক নিশ্চিত করার সবচেয়ে কার্যকর পথ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিচার দাবি

বরগুনায় ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিচার দাবি

হাফিজুর রহমান খানঃ মোর মাইয়্যাডারে মাইরা হালাইছেলে, আল্লায় বাঁচাইছে। মুই তালতলীর ডাক্তারের বিচার চাই, কান্নাজড়িত কণ্ঠে এমন অভিযোগ করেছেন তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামের প্রসুতি সাবিনা আক্তারের মা রানী বেগম। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তিনি এ অভিযোগ করেন। রানী বেগম দাবি করেন, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা আক্তারের ভুল চিকিৎসার কারণে তার মেয়ে ও নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। জানা গেছে, ছাতনপাড়া গ্রামের হাসান হাওলাদারের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা আক্তার গত ১৬ ফেব্রুয়ারি তালতলীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডা. মাহফুজা আক্তারের পরামর্শ নেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত রোববার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রায় ১০ ঘণ্টা ধরে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় ভুল

আরও পড়ুন
language Change