তারিখ লোড হচ্ছে...

বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের প্রায় ১৯ দিন পর এক নারীর মরদেহ স্বামীর বসতবাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভিকটিমের স্বামী আলমগীর হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন (৩৫) ওই ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে নিহতের স্বামী আলমগীর তার সহযোগীসহ জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ নিজ বাড়িতেই ফেলে রাখেন। একদিন পরে মরদেহ নিজ বসতবাড়ির উঠানে গর্ত করে মাটি চাপা দেন এবং তার স্ত্রী গত ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন বলে প্রচার করেন। তবে নিহতের পরিবারের কাছে সৌদি গমনের বিষয়টি বিশ্বাসযোগ্য মনে না হওয়ায় গত ৩ জুলাই নিহত জায়েদা বেগমের বাবা আব্দুল হান্নান মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪২, তারিখ: ০৩/০৭/২০২৬) করেন। এ সাধারণ ডায়েরি তদন্তে নামে পুলিশ। তদন্তের অংশ হিসেবে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ সরকার ৫ জুলাই বিকেলে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, তার স্ত্রী গত ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে তার বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তাকে থানায় এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৫ জুলাই পুনরায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত আলমগীর হোসেন ঘটনার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেন। তিনি পুলিশকে জানান, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করে মরতেহ বাড়ির ওঠানে মাটিচাপা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে ঘাতক স্বামী আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লোমহর্ষক এ ঘটনার বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, ঘাতক আলমগীর হোসেনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে আর কে জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কলাপাড়ায় তরমুজ চাষীদের সাথে সিনজেনটা কোম্পানির প্রতারণাঃ মানববন্ধন।

রোজি আক্তার হ্যাপী : কুয়াকাটা (পটুয়াখালী) থেকে : পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ডিলারের কাছ থেকে সিনজেনটা কোম্পানির ড্রাগন তরমুজ বীজ কিনে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা। বৃহষ্পতিবার সকালে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক চাষী অংশ গ্রহন করে। এসময় কৃষকরা জানান, স্থানীয় ডিলারের মাধ্যমে ৩ হাজার টাকা করে সিনজেনটা কোম্পানির ড্রাগন জাতের বীজ প্যাকেজ ক্রয় করে ক্ষেতে বপন করেছেন তারা। তবে ড্রাগন বীজ বপন করলেও কৃষকের ক্ষেতে ছোট ছোট বিভিন্ন জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কৃষকরা। ফলে ড্রাগন তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকশান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

আরও পড়ুন
language Change