তারিখ লোড হচ্ছে...

ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড়

আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু
পাঠক সংখ্যা
638

মোঃ শাহ আলমঃ

রাজধানীর পুরান ঢাকা ও কামরাঙ্গীরচর সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর যৌথ উদ্যোগে শুক্রবার (২১ আগস্ট) সেকশন ব্রিজসংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের দূরানী খাল ও আশপাশের এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে চ্যানেল ও আশপাশে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নদী, খাল ও জলাশয়ে বর্জ্য না ফেলার বিষয়ে সচেতন করা হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আদি বুড়িগঙ্গা চ্যানেলের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি এর হারানো নাব্যতা পুনরুদ্ধারের পথ তৈরি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট, ফরিদা খানম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

আদি বুড়িগঙ্গা চ্যানেলের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে বর্জ্য ও দূষণের কারণে সংকুচিত হয়ে পড়েছে। এতে চ্যানেলের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রথম ধাপে চ্যানেল ও সংলগ্ন এলাকার বর্জ্য অপসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ার পর আদি বুড়িগঙ্গা চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চ্যানেলের দুই পাশে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাও রয়েছে।

শুধু এককালীন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই আদি বুড়িগঙ্গা চ্যানেলকে স্থায়ীভাবে দূষণমুক্ত রাখা সম্ভব নয়। চ্যানেলে যাতে পুনরায় বর্জ্য ফেলা না হয়, সে জন্য স্থানীয় জনগণ, ব্যবসায়ী, বাসাবাড়ির মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত নজরদারি প্রয়োজন।

পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগ আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও জরুরি।

আদি বুড়িগঙ্গা চ্যানেল শুধু একটি জলাধার নয়; পুরান ঢাকা ও আশপাশের এলাকার পরিবেশ, পানি নিষ্কাশন ও নগর জীবনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তাই চ্যানেলটি দখল, দূষণ ও বর্জ্যমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে আদি বুড়িগঙ্গা চ্যানেল একটি পরিচ্ছন্ন ও নান্দনিক জলপথে পরিণত হতে পারে-এমন প্রত্যাশা রয়েছে।

নদী রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, নদী-খাল দখল ও দূষণের বিরুদ্ধে সচেতন থাকা এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের

সবুজ বাংলাদেশ ডেস্ক:  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এই আমন্ত্রণ জানান তিনি। মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ডি-৮ সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এখন মিশরের রাজধানী কায়রোতে রয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সম্মেলনের ফাঁকে এক হোটেলে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতি বলা হয়েছে, দুই নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

আরও পড়ুন
language Change