তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল

চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন

পাঠক সংখ্যা
638

মোঃ জুয়েল হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জ উপজেলার চালকল মালিকদের কাছ থেকে অনৈতিক চাঁদা দাবি ও অব্যাহত হুমকির প্রতিবাদে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতি।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চালকল মালিকরা দীর্ঘদিন ধরে সরকারের জরুরি খাদ্য মজুত নিশ্চিত করতে এবং ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে আসছেন। বিগত সাত-আট বছর ধরে প্রতি মৌসুমে চাল সরবরাহ করতে গিয়ে কেজিপ্রতি চার থেকে আট টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। তা সত্ত্বেও জাতীয় স্বার্থে চাল সরবরাহ ব্যাহত হতে দেওয়া হয়নি। কেবল সদ্য সমাপ্ত বোরো মৌসুমে কেজিপ্রতি এক থেকে দুই টাকা লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, এই পরিস্থিতিতে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকার মোশাররফ হোসেন সরকারের ছেলে এস. এম. সোহাগ সরকার স্থানীয় মিল মালিকদের কাছে চাঁদা দাবি করে আসছে এবং বিভিন্ন হুমকি দিচ্ছে। সোহাগ সরকারের লক্ষ্য সরকারের চাল মজুতের লক্ষ্যমাত্রা নস্যাৎ করা এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি করা। অবিলম্বে তার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা না হলে রায়গঞ্জ উপজেলার ১৩৭টি চালকল একযোগে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন চালকল মালিকরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এস. এম. সোহাগ সরকার। তিনি দাবি করেন, রায়গঞ্জে চালকলের লাইসেন্স প্রদান ও সরকারি চাল বরাদ্দে বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি অভিযোগ করেছিলেন। সেই ক্ষোভ থেকেই তার বিরুদ্ধে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শেখ, সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম সবুজ এবং উপদেষ্টা কামরুল ইসলাম খন্দকার বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন

রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন

ডেস্ক রিপোর্টঃ পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংকে লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। অফিস কার্যক্রম পরিচালিত হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বাকি সময়ে লেনদেন-পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারের মাধ্যমে এ সময়সূচি ঘোষণা করেছে। সার্কুলারে জানানো হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এই সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহক সেবা ও লেনদেন চালু রাখতে হবে। সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল

আরও পড়ুন
language Change