তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

অস্থায়ী তিন কেন্দ্র থেকে টিকা পাবেন সাত কলেজ শিক্ষার্থীরা

পাঠক সংখ্যা
638

এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তিনটি অস্থায়ী কেন্দ্র থেকে টিকা পাবেন। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
সাত কলেজের প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যেই তিনটি কেন্দ্রের অনুমোদন দিয়ে সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছে। কেন্দ্র তিনটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।
এরমধ্যে ঢাকা কলেজ টিকাকেন্দ্রে ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের সব ছেলে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। ইডেন মহিলা কলেজ টিকাকেন্দ্রে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেয়ে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। সরকারি বাঙলা কলেজ টিকাকেন্দ্রে সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাংলা কলেজের ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন।
এসব কেন্দ্রে সিনোফার্ম করোনা টিকা ও লজিস্টিক তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরাদ্দ দেওয়ার জন্যও অনুরোধ করা হয়।
কবে নাগাদ কলেজে টিকা কার্যক্রম শুরু হবে জানতে চাইলে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। সাত কলেজের অনেক শিক্ষার্থী হওয়ায় আমরা বড় একটি জায়গা খুঁজছি যেখানে কেন্দ্র করতে পারব।
তিনি বলেন, সাত কলেজে আলাদা কেন্দ্র করার মতো জনবল নেই। তাই নির্দিষ্ট একটি কেন্দ্র থেকে এসব শিক্ষার্থীদের টিকা নিতে হবে। আর এই কেন্দ্র থেকে শুধু সাত কলেজের শিক্ষার্থীরাই টিকা নেবেন।
সিভিল সার্জন আরও বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার ব্যবস্থা করতে কাজ চলছে। আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফ্রান্সে এক্স কার্যালয়ে অভিযান, ইলন মাস্ককে তলব

ফ্রান্সে এক্স কার্যালয়ে অভিযান, ইলন মাস্ককে তলব

ডেস্ক রিপোর্টঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট। অবৈধভাবে তথ্য সংগ্রহ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণে সহায়তার মতো গুরুতর অপরাধের তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রসিকিউটর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে এক্স প্ল্যাটফর্মের অ্যালগরিদম ও সুপারিশকৃত কনটেন্ট খতিয়ে দেখতে এ তদন্ত শুরু হয়। পরবর্তীতে তদন্তের পরিধি বাড়িয়ে এতে বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’-কেও অন্তর্ভুক্ত করা হয়। এ মামলার প্রেক্ষিতে আগামী এপ্রিল মাসে ইলন মাস্ক এবং এক্স-এর সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। তদন্তকারীরা বর্তমানে একাধিক আইন লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে শিশুদের পর্নোগ্রাফিক ছবি সংরক্ষণ ও বিতরণে সহায়তা, যৌন ডিপফেকের মাধ্যমে ব্যক্তির সম্মানহানি এবং সংঘবদ্ধ উপায়ে প্রতারণামূলক

আরও পড়ুন
language Change