তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

মাস্টার ফিডের শেয়ার নিয়ে হরিলুট

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার:
অন্যের শেয়ার না দিয়ে হরিলুট চালাচ্ছে এ যেন এক মগের মুল্লুকে পরিনত হয়েছে। শেয়ারবাজারে এসএমই সেক্টরে তালিকাভুক্ত মাস্টার ফিড এগ্রোটেকের ১৫ লাখ ৩৫ হাজার ৭০৮টি শেয়ার বিক্রয়ের মোট ১ কোটি ১৮ লাখ টাকা প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক রফিকুল আলমের স্ত্রী উম্মে হাবিবা ইয়াসমিনকে না দেওয়ার অভিযোগ উঠেছে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো. কাউসার আল মামুনের বিরুদ্ধে। ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের বিনিয়োগকারী উম্মে হাবিবা ইয়াসমিন এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) লিখিত অভিযোগ করেছেন।

কমিশনে উম্মে হাবিবা অভিযোগ দেওয়ার ৪ দিন আগে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো. কাউসার আল মামুনও করেছেন ভিন্ন অভিযোগ। তার মতে, মাস্টার ফিডের কোটি টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে একটি চক্র। পরবর্তীতে আমাদের হিসাব বিভাগের তদারকিতে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার সময় ধরা পড়েছে। পরবর্তীতে তারা (চক্র) বাঁচতে বিভিন্ন অজুহাতের আশ্রয় নিয়েছে। তাদের অর্থ লুটের কৌশল বিষয়টি গত ১৬ জুলাই মতিঝিল থানায় একটি জিডি করা হয়েছিল। পরে জিডি ও অর্থ লুটের বিষয়টি জানিয়ে গত ২০ জুলাই বিএসইসি কাছে অভিযোগ করেছি। একই বিষয়টি ডিএসইকেও জানিয়েছি। বিএসইসির নির্দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতিমেধ্যে একটি পরিদর্শন টিম গঠন করেছে। ডিএসই তদন্ত টিমের প্রতিবেদনের আলোকে কমিশন এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

এ প্রসঙ্গে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনিয়োগকারী উম্মে হাবিবা ইয়াসমিনের অর্থ না পাওয়া ও তার সাথে অশোভন আচরনের বিরুদ্ধে বিএসইসিতে অভিযোগ এসেছে। অভিযোগ কমিশন (বিএসইসি) দেখছে। এর আগে ২০ জুলাই ফার্স্ট ক্যাপিটালের অর্থ একটি চক্র কৌশলে হাতিয়ে নিচ্ছে এমন একটি অভিযোগ কমিশনে এসেছিল। এটিও কমিশন দেখছে। হুট করে কোন সিন্ধান্ত নেওয়া যাবে না। তথ্য যাচাই বাছাই করতে হবে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কমিশন।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার বলেন, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো. কাউসার আল মামুনের বিরুদ্ধে এক বিনিয়োগকারী শেয়ার বিক্রয়ের অর্থ না পাওয়ার অভিযোগে করেছে। অপরদিকে এর কয়েকদিন আগে সিইও মো. কাউসার আল মামুন তার হাউজ থেকে কৌশলে অর্থ লুট করছে একটি চক্র বিষয়টি ডিএসইকে জানিয়েছিল। দুটি অভিযোগ আমরা আমলে নিয়ে গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।

মাস্টার ফিডের সাবেক পরিচালক রফিকুল আলমের স্ত্রী উম্মে হাবিবা ইয়াসমিন বলেন, আমার সঙ্গে অশোভন আচরন করেছে কাওসার আল মামুন। শেয়ার বিক্রয়ের তার প্রাপ্ত অর্থ ফিরে পেতে ও অশোভন আচরনের বিরুদ্ধে গতকাল সোমবার বিএসইসির চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছি। একই অভিযোগ পত্র ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্তৃপক্ষকে পাঠিয়েছেন তিনি।

উম্মে হাবিবা ইয়াসমিন বলেন, ফার্স্ট ক্যাপিটালের সিইও মো. কাউসার আল মামুন অনুমোদনের মাধ্যমে ১৭ লাখ ৬২ হাজার ৫০০ শেয়ার বিক্রয় করার কথা।

পরে শুনা যায়, ১৫ লাখ ৩৫ হাজার ৭০৮ শেয়ার বিক্রয়ের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ টাকা হাউসটির সিইও উত্তোলন করেন। কিন্তু পরে অজ্ঞাত কারনে সিইও আমার পরিচয় নিয়ে অহেতুক বিভিন্ন রকম অজুহাত তৈরি করে। নানা অজুহাতে আমার টাকা না দিয়ে অন্যভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে সিকিউরিটিজ হাউজটির ওই কর্মকর্তা আমার সাথে অশোভন আচরন করেন। পরে হতাশা নিয়ে শেয়ার বিক্রয়ের অর্থ না পেয়ে আমি হাউজটি থেকে বের হয়ে আসি।

ফার্স্ট ক্যাপিটালের সিইও মো. কাউসার আল মামুন বলেন, একটি চক্র উম্মে হাবিবা নামের এক নারীকে রফিকুল আলমের স্ত্রী বানিয়ে তার মোট শেয়ারের ২৫ শতাংশ হাতিয়ে নিয়েছেন। সেসব শেয়ার থেকে ১৫ লাখ ৩৫ হাজার ৭০৮ শেয়ার বিক্রয় করে তিন দফায় ১ কোটি ১৮ লাখ টাকা টাকা সাউর্থইস্ট ব্যাংকের মাধ্যমে তুলে নিয়েছেন তারা। দ্বিতীয় ধাপে ২ লাখ ২৬ হাজার ৭৯২টি শেয়ার বিক্রয় করে ৫৯ লাখ ৭৭ হাজার ১২৭ টাকা পায়তারা করছিল। কিন্তু দ্বিতীয় ধাপে অর্থ ছাড়ের বিষয়টি আমাদের হিসাব বিভাগের কর্মকর্তাদের নজরে এসেছে। যাচাই বাছাইয়ের পর তারা আমাকে জানায় বিষয়টি। পরে উম্মে হাবিবা হাউজে আসলে তার কাছে প্রয়োজনীয় কাগজ পত্র চাই। কিন্তু উম্মে হাবিবার দেওয়া কাগজে পত্রে অনেক অসংঙ্গতি ও ভুল পাওয়া যায়। সেসব বিষয়ে জানতে চাইলে দ্রুত ফার্স্ট ক্যাপিটাল থেকে বের হয়ে যায়।

২৪ জুলাই বিএসইসি চেয়ারম্যানের কাছে বিনিয়োগকারী উম্মে হাবিবা ইয়াসমিন চিঠিতে বলেন, গত বছরের ১৫ জুলাই আমার স্বামী (মাস্টার ফিডের সাবেক পরিচালক) মৃত্যুবরণ করেন। ফলে আদালতের রায়ে উত্তরাধিকার সার্টিফিকেট অনুযায়ী স্বামীর মোট শেয়ারের ২৫ শতাংশ বা ১৭ লাখ ৬২ হাজার ৫০০টি শেয়ার পান তিনি। যা নিজের নামে নিতে ফার্স্ট ক্যাপিটেল সিকিউরিটিজের মতিঝিল শাখায় একটি বিও অ্যাকাউন্ট হিসাব খুলেন। যার বিও আইডি নং ১২০৪৪৩০০৭৫৮৭৪৯৪৯। পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর অনুমোদনক্রমে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে ওই বিও হিসাবে শেয়ার স্থানান্তর করা হয়। এরপরে পর্যায়ক্রমে শেয়ার বিক্রি করে ও বিভিন্ন তারিখে ফার্স্ট ক্যাপিটালের সিইও মো. কাউসার আল মামুনের অনুমোদনের মাধ্যমে টাকা উত্তোলন করেন উম্মে হাবিবা। এক্ষেত্রে গত ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত সময়ে ১ কোটি ১৮ লাখ টাকা উত্তোলন করেন তিনি। কিন্তু এরপরে অজ্ঞাত কারনে সিইও কাউসার উম্মে হাবিবার পরিচয় নিয়ে অহেতুক বিভিন্ন রকম অজুহাত তৈরি করে টাকা প্রদানে বিলম্ব করার মাধ্যমে টাকা আত্মসাতের চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন উম্মে হাবিবা।

এর ধারাবাহিকতায় উম্মে হাবিবা গত ১৭ জুলাই তার বাবা, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া মো. আবুল বাসার এবং মাস্টার ফিডের ব্যবস্থাপনা পরিচালক মো. কবীর হোসেনকে নিয়ে ফার্স্ট ক্যাপিটালে যান। শেয়ার বিক্রয়ের টাকা প্রদান করতে অস্বীকৃতি জানানোর কারণ জানতে চাইলে মো. কাউসার আল মামুন তাদের সবার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। কাউসার আল মামুন ওইসময় উম্মে হাবিবার পরিচয় নিয়ে বারবার সন্দেহ করেন বলে চিঠিতে জানানো হয়েছে। এমনকি তিনি বলেন, আপনি উম্মে হাবিবা ইয়াসমিন না এবং আপনার সাথের ব্যক্তি আপনার পিতা নন, এগুলো সব সাজানো নাটক। তখন তাকে প্রমাণ হিসেবে সব কাগজ প্রদান করে মিলিয়ে দেখতে বলেন উম্মে হাবিবা। কিন্তু মো. কাউসার আল মামুন কোন ভাবেই প্রমান করতে রাজী হননি এবং অপমানজনক ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের মাধ্যমে হেনস্থা করেন।

অপরদিকে ২০ জুলাই কাউসার আল মামুন দেওয়া অভিযোগে বিএসইসিকে বলেন, উম্মে হাবিবা ইয়াসমিন আমার অফিসে বেনিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী। চলতি বছরের ৫ মার্চ মাস্টার ফিড এগ্রোটেকের বিও থেকে উম্মে হাবিবা ইয়াসমিনের বিও অ্যাকাউন্টে ১৭ লাখ ৬২ হাজার ৫০০টি শেয়ার জমা হয়। এর প্রায় এক মাস পর গত ৪ মে থেকে ২৩ মে এসময়ের মধ্যে ১৫ লাখ ৩৫ হাজার ৭০৮টি শেয়ার বিক্রি করে। অর্থাৎ শেয়ার বিক্রি করে তিন দফায় ১ কোটি ১৮ লাখ তুলে নেন। বাকি শেয়ার বর্তমানে বিও হিসাবে সংরক্ষিত আছে। পরপর বড় বড় অংকের টাকা উত্তোলন করায় বিষয়টি আমার নজরে আসায় সিএএমএলসিও হিসাবে আমি বিও অ্যাকাউন্টের সকল তথ্য যাচাই করতে শুরু করি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২০ জুলাই জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে নিয়ে আসা আসামিরা হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই

আরও পড়ুন
language Change