তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী দুই দিনে অভিযানে শতাধিক গ্রেফেতার লিটনের শতকে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল পরিদর্শন সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেফতার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত মোংলায় মাদকের বিরুদ্ধে সাহসী লড়াইয়ে সাংবাদিক মাসুদ কেশবপুরে সাবেক খেলোয়াড় কেসমত আলীর মৃত্যু সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩ হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন: সাংবাদিক ইন্নার অভিযোগ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ঘোষণা দিলেন আবু সাইদ সুইট পরিবেশ অধিদপ্তরের কর্মচারীর সম্পদের পাহাড় রংপুর সদরে ধান কাটায় ব্যস্ত কৃষক, উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন! কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ চলছে উদ্ধার কাজ শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার ভিডিও ভাইরাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন "আইজিপি ব্যাজ-২০২৫" পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ভোলা সদর পিআইওর বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ শাশুড়ির পরকীয়া জানানোয় পুত্রবধূকে হত্যার অভিযোগ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বটিয়াঘাটায় পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত পূর্ব সুন্দরবনে বনদস্যু ও বনরক্ষীর মধ্যে বন্দুকযুদ্ধ জিম্মি ৪ জেলে উদ্ধার যমুনা অয়েলের গনবদলীতে অর্থ লেনদেন ও দ্বৈত নীতির অভিযোগ রংপুরে পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে ফসলের ব্যাপক ক্ষতি, দুই শতাধিক কৃষক পদবি মিটারম্যান অথচ চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা এসএসপি নির্বাচনে : সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ, দপ্তর সম্পাদক মিম চাঁদপুরের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ

৪০ হাজার টাকা বেতনের সোহরাওয়ার্দী হাসপাতালের হিসাব রক্ষক নাসির শত কোটি টাকার মালিক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

হিসাব রক্ষক পদে শেখ নাসির উদ্দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২ যুগ ধরে  কাজ করে আসছেন। এরই মধ্যে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে রয়েছে শতকোটি টাকার সম্পদ।

একাধিক বিলাসবহুল গাড়ি, ঔষধ বাণিজ্য, হাসপাতালে অবৈধ পন্থায় রোগীদের চিকিৎসা,টাকার বিনিময়ে সিট বরাদ্দ, তার স্ত্রীর নামে ঠিকাদারি  লাইসেন্স নিয়ে  হাসপাতালে রমরমা সাপ্লাই বাণিজ্য, ঠিকাদারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী পাঠিয়ে প্যাথলজিক্যাল টেস্ট করিয়ে তা থেকে কমিশন আদায়সহ নানা অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সকল ঠিকাদার ও সাপ্লাইয়ার হিসাবরক্ষক নাসির উদ্দীনের হাতে জিম্মি। সরেজমিনে উঠে আসে, শেখ নাসির উদ্দিনের গ্রামের বাড়ি খুলনা, বর্তমানে তিনি মিরপুরের ১৭/৩/বি/৩ তৌহিদ টাওয়ার টোলারবাগ  স্ত্রীর নামে তিনটি ফ্ল্যাট ক্রয় করে বসবাস করছেন।

তিনটি ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। বিলাসী জীবন পরিচালনার জন্য রয়েছে ঢাকা মেট্রো এঅ-৪২-৬৯৬৪ প্রিমিও ব্র্যান্ডের একটি গাড়ি। এই গাড়ি করে ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করেন, নাসিরুদ্দিনের ব্যবহারের জন্য রয়েছে আলাদা গাড়ি। উক্ত গাড়িটি শেখ নাসির উদ্দিনের  শ্যালিকা আফরোজা বেগমের নামে ক্রয় করেন। মিরপুরে জিহা এন্টারপ্রাইজ (১৭/৫ মাজার মার্কেট টোলারবাগ মিরপুর ১)নামে রয়েছে একটি বিশাল জেনারেল স্টোর। যা পরিচালনা করেন নাসির এবং তার স্ত্রী। দোকানের পজিশন দেখে অনুমান করা যায় ৫থেকে ৬ কোটি টাকার মালামাল নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।

তথ্যসূত্রে উঠে আসে, আব্দুস সালাম নামের একজন গত ১২/১০/২০২৩ ইং তারিখ শেখ নাসির উদ্দিনের অবৈধ সম্পদ ও অবৈধ কার্যক্রমের বর্ণনা দিয়ে দুদকে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ দুদক আমলে নিয়েছে বলে জানা যায়। অভিযোগে উঠে আসে, শেখ নাসির উদ্দিন চাকরিতে যোগদানের সময় এত বিত্ত বৈভবের মালিক ছিলেননা। অতি সাধারণ জীবন যাপন করতেন তারা। বর্তমানে  শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চাকরি করার সুবাদে বানিয়েছে সম্পদের পাহাড়। সর্বসাকুল্যে ৪০,০০০/টাকা  বেতনে চাকরি করে কিভাবে এত সম্পদের মালিক হওয়া যায় তা বোধগম্য নয়। নাসির উদ্দিন তার ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন ভালো স্কুল এবং কলেজে। উত্তরা ১২ নম্বর সেক্টরে স্ত্রীর নামে রয়েছে আটতলা বিশিষ্ট একটি বাড়ি।

ঢাকার দারুস সালাম থানার অন্তর্গত তার স্ত্রীর নামে রয়েছে সাত তলা বিশিষ্ট একটি ভবন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা,  খুলনায় খান জাহান আলী রোডে ১০ কাঠা জমির উপর ষষ্ঠ তলা একটি বাড়ি নির্মাণ করেন, যার নির্মাণ ব্যয় ১৪ কোটি টাকা প্রায়।সাভার বিরুলিয়াতে রয়েছে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি। গাজীপুর কাশিমপুরে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ।

উক্ত বিষয়ে শেখ নাসির উদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে বারবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। পরপর তিনদিন দীর্ঘ সময় বসে থাকার পরও অফিসে তার দেখা মিলেনি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তার সহকর্মীরা জানায়, নাসির সাহেব সারাক্ষণ তদবির নিয়ে ব্যস্ত থাকেন, তাকে অফিসের টেবিলে পাবেন না। একাধিকবার তার মুঠো ফোনে ফোন দিয়েও সাড়া মিলে
শেখ নাসির উদ্দিন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কখন আসেন কখন যান  কেউ জানে না। তাকে পরপর এক সপ্তাহে খুঁজে হাসপাতালে  পাওয়া যায়নি। এতে প্রমাণিত হয় হাসপাতাল কর্তৃপক্ষের ধার ধারেননা তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে আলোচনায় যাঁরা

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে আলোচনায় যাঁরা

স্টাফ রিপোর্টার॥বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জাতীয় নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে সংগঠনকে গতিশীল রাখতে ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করতে নতুন কমিটি গঠনে জোর আলোচনা রয়েছে। এর মধ্যে সংগঠনের শীর্ষ চার নেতাকে ডেকে কথা বলেছেন দলের হাইকমান্ড। কমিটি পুনর্গঠন নিয়ে হাইকমান্ডের কাছে সম্মতি জানিয়েছেন সংগঠনের দুই শীর্ষ নেতা। এতে দলের হাইকমান্ডও ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে কবে নাগাদ কমিটি পুনর্গঠন করা হবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সংগঠনের নেতারা জানান, গত শনিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। হাইকমান্ডকে সংগঠনের দুই শীর্ষ

আরও পড়ুন
language Change