তারিখ লোড হচ্ছে...

সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

গোসাইরহাটে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা

পাঠক সংখ্যা
638

 

আজিজুর রহমান বাবু, জেলা সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বেবী বেগম (২৮) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী হামলার শিকার হয়েছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ওই অন্ত:সত্ত্বা নারীর ভাসুর মোয়াজ্জেম সরদার (৩৫), জা জোসনা বেগম (৩০) ও ননদ ফাতেমা বেগম (২৭)ও হামলার শিকার হয়েছেন। এঘটনায় ওই অন্ত:সত্ত্বার নারীর স্বামী ফারুক সরদার গোসাইরহাট থানায় একটি অভিযোগ করেছেন।

ফারুক সরদার জানান, রবিবার দুপুরে গোসাইরহাট থানার নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খানের চাচাতো ভাই আজিজুল, এনামুল, সলেমান পূর্বেরচর গ্রামের এক স্কুলছাত্রকে মারধর করছিলো। এসময় ওই স্কুল ছাত্রের প্রতিবেশী আব্দুল জলিল সরদারের ছেলে ফারুক সরদার বাঁধা দিলে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা। পরে বিকালে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খানের নির্দেশে আজিজুল, এনামুল, সলেমান সহ ২০/২৫ জন লোক ফারুক সরদারের বাড়ি হামলা করে। ফারুক সরদারকে বাড়িতে না পেয়ে তার নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বেবী বেগম, বড়ভাই মোয়াজ্জেম সরদার, ভাবী জোসনা বেগম, ও বোন ফাতেমা বেগমকে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্তঃসত্ত্বা স্ত্রী বেবী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় গোসাইরহাট থানায় একটি অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ফারুক সরদার বলেন, আমার এক প্রতিবেশী স্কুলছাত্রকে মোজাম্মেল চেয়ারম্যানের ভাই এবং চাচারা মারধর করছে। আমি বাঁধা দেয়ায় আমাকে বাড়িতে এসে খোঁজে। পরে আমাকে না পেয়ে আমার বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে। আমার নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, বড় ভাই, ভাবী ও বোনকে মারধর করেছে। আমি এর বিচার চাই।

আহত বেবী বেগম বলেন, মোজাম্মেল চেয়ারম্যানের ভাই এক স্কুলছাত্রকে মারতে ছিলো। আমার স্বামী বাঁধা দেয়ায় বাড়িতে এসে তাকে খোঁজাখুঁজি করে। পরে বাড়িতে না পেয়ে বাড়িঘর ভাঙচুর করে। আমাকে লাথি দিয়েছে, মারধর করেছে। আমার ভাসুর, জা ও ননদকেও মারধর করেছে। তারা গোসাইরহাট হাসপাতালে ভর্তি।

অভিযোগ অস্বীকার করে নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, আমি কোনোভাবেই এর সাথে জড়িত না। যদি কোনো অন্ত:সত্ত্বা নারীর ওপর হামলা হয়, সেটা অবশ্যই ন্যাক্কারজনক। প্রকৃত হামলাকারীদের আইনের আনার দাবি জানাচ্ছি।

গোসাইরহাট থানার ওসি পুস্পেন দেবনাথ বলেন, একটা অভিযোগ হয়েছে, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনালী লাইফের ১১তম এজিএম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মোঃ শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মোঃ ড্যানিয়েল, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার সভায় যোগ

আরও পড়ুন
language Change