তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

এমপির স্বজন পরিচয় দেয়া ড্রাইভারের কব্জায় রিকশাচালকের জমি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

পেশায় ছিলেন গাড়ির চালক নিজেকে বর্তমান এমপির ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে গড়ে তুলেছেন নিজের এক বলয়।

২০১৩ সালে গাড়ি চালানো ছেড়ে হয়ে যান বর্তমান বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের ডান হাত। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এখন নজর নিলাক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদের দিকে।

একজন গাড়ি চালক থেকে রাতারাতি নেতা বনে যাওয়া ও ক্ষমতার এক বিশাল বলয় তৈরী করা নিয়ে বিস্ময়ের শেষ নাই স্থানীয় মানুষজন ও নেতাকর্মীদের মাঝে।

বিগত কয়েক বছরে সাত্তার চেয়ারম্যানকে সামনে রেখে গ্রাম্য বিচার-সালিশ করে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি।

জমি সংক্রান্ত কোনো বিচার আসলেই জমির কাগজ হাতে নিয়ে শুরু করেন নানা টাল বাহানা। নজরুল ইসলাম ইদুর ক্ষমতার মুখে জমি বেহাত হয়েছে একজন রিকশাচালকের।

ভুক্তভোগী রিকশা চালকের নাম নূর ইসলাম। তিনি জানান, জমির দখল নিয়ে অনেকদিন মামলা চলার পর – মামলা তুলে নেয় প্রতিপক্ষ এরপর জমির কাগজ আসে নজরুল ইসলাম ইদুর হাতে। অভিযোগ আছে এরপরেই নিজের নাম ভুয়া দলিল করে রিক্সা চালক নুরু ইসলামের জমি দখল করে নজরুল ইসলাম ইদু। বিক্রি করে দেন জমির উপরে থাকা বাঁশ ঝাড়।

বিষয়টি নিয়ে নুরু ইসলাম যান ইউনিয়ন চেয়ারম্যান ও ইদুর শেল্টারদাতা তৎকালীন নিলাক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের কাছে।

নূর ইসলাম জানান, জমির কাগজ দেখতে অস্বীকৃতি জানায় সাত্তার এবং বলে দেন, ‘এই জমি তুমি পাবে না।’

একই বিষয়ে জনাব নূর মোহাম্মদের (স্থানীয় সংসদ সদস্য জামালপুর- ১) দ্বারস্ত হন ভুক্তভোগী। এ সময় জনাব নূর মোহাম্মদ তাকে থানায় অভিযোগ ও আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

পরে থানায় সাধারণ ডায়েরি করতে ব্যর্থ হয়ে আদালতে মামলা করেন নুরু ইসলাম। কিন্তু এইখানেও বাধে বিপত্তি। ইদুর প্রভাবে বাঁশ ঝাড় সম্পর্কিত মামলায় হেরে যান তিনি চার জন সাক্ষী থাকা সত্ত্বেও – আপিল করতে পারেননি অর্থাভাবে।

নুরু ইসলামের আইনজীবীর সাথে কথা বলে জানা যায়, দুটি মামলা বিচারাধীন একটি ভুয়া দলিল অন্যটি পুনরায় জমির দখল পাওয়া। যদি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার না করেন তবে নুরু ইসলামের ন্যায় বিচার পাওয়া সম্ভব।

স্থানীয় আরো একজন ভুক্তভোগী পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, বহুদিন আগে জমির দাগ নিয়ে বিবাদে সালিশ করেন সাত্তার। সালিশে সিদ্ধান্ত দেন তিনি নিজে জমি মেপে দেখবেন। এর পর শুরু হয় টাল বাহানা। আজ না কাল করতে করতে কেটে চায় বছর। দখলকারীরা এরইমধ্যে জমিতে ঘর তুলে ফেলেন।

ভুক্তভোগী জানান, এ বিষয়ে বিচার চাইতে গেলে রেগে যায় সাত্তার।

এই ভুক্তভোগী বলেন, ‘সাত্তার সাহেব
আমাকে বলেন, মানুষের জমি পাহারা দেয়া তার কাজ না।

জমির দখল হারানো ভুক্তভোগী এখন বিচারের আশায় ঘুরছেন আদালতে।

স্থানীয় সূত্র জানিয়েছে, কাজ ও ব্যবসার প্রয়োজনে যারা বকশীগঞ্জ উপজেলার বাইরে থাকেন, তাদের জমিকে লক্ষ্যবস্তু বানান অভিযুক্তরা।

এ বিষয়ে জানতে নজরুল ইসলাম ইদুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এগুলো মিথ্যা। এমন কোনো ঘটনা নাই। আমি দুইটা রায় পেয়েছি।’

স্থানীয় সংসদ সদস্যকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে তার ক্ষমতা বলে নিজের বলয় তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমপিই হইছে কয়দিন?’

একই বিষয়ে নজরুল ইসলাম সাত্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউপিডিএফ কালেক্টর কলইপা ত্রিপুরা অস্ত্রসহ আটক

ইউপিডিএফ কালেক্টর কলইপা ত্রিপুরা অস্ত্রসহ আটক

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় ইউপিডিএফ মূল দলের কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) কে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে গুইমারা উপজেলার বরইতলী এলাকার দয়া ভোষন ত্রিপুরার ছেলে। সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় এলআরপি ডোমিনেশনের সময় গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসা ইউপিডিএফ কালেক্টরকে আটক করা হয়। অভিযানে একটি দেশী লংগান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে রাত সাড়ে ১২ টায় গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি

আরও পড়ুন
language Change