তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন

পাঠক সংখ্যা
638

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যূরো:

গত ১৩ মে নূর মোহাম্মদ পিতা মনির আহমেদ গং এর কাছ থেকে
খাজনায় জায়গা ও বাড়িভিটা নিয়ে ঘর বাড়ি তৈরি করে ফেরত দিচ্ছে না মর্মে একটি সংবাদ সম্মেলন করা হয় যা মিথ্যা, বানোয়াট, ও উদ্দেশ্যপ্রণোদিত। তারই প্রতিবাদে আজ ১৫ মে ২০২৪ দোহাজারী হাজারী শপিং সেন্টারের ২য় তলায় একটি রেস্তোরাঁয় বেলা ১১ টায় আবুল কালাম ও দিল মোহাম্মদ দিলু সহ তাদের পরিবারের লোকজন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। আজকের সংবাদ সম্মেলনে আবুল কালামের পক্ষে তার মেয়ে আরিবা সুলতানা তোফা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন তথাকথিত সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট, ফেরোবি ও কল্পনা প্রসূত যে সংবাদ সম্মেলন করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লিখিত বক্তব্যে তিনি আরো জানান তার পিতা আবুল কালাম ও মৃত নূর মোহাম্মদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া মাইজপাড়া গ্রামের নগেন্দ্র লাল মজুমদারের ছেলে শ্রীযুক্ত শচীন্দ্র লাল মজুমদার ও হীরেন্দ্র লাল মজুমদার এর নিকট হতে ২৭/০৯/১৯৮৬ ইংরেজি ও ০৫/০২/১৯৯০ সনে উক্ত দাতাদয়ের কাছ থেকে আর এস জরিপের ১০৯৩ খতিয়ানের ১৯৪৯/১৯৫০ দাগাদির মোট ছয় শতক জায়গা ক্রয় করে তথায় ঘরবাড়ি নির্মাণসহ চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাছপালা রোপন করে দীর্ঘ বছর যাবত থেকে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করে আসছি। পরবর্তীতে মনির আহমেদ পিতা নাসির মোহাম্মদ সাং খাগরিয়া মাইজপাড়া ৬ নং ওয়ার্ড, আমাদের ক্রয়কৃত জায়গার প্রতি লোলভ দৃষ্টি পড়ে,উনি জীবদশায় আমাদের জায়গাগুলো বিক্রির প্রস্তাব দিলে আমরা রাজি না হওয়ায় মনির আহমেদ সহ তার উত্তরসূরিরা অর্থ ও স্থানীয় প্রভাব বিস্তার করে থানা ও কোটকাচারিতে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, সাজানো ও গায়েবী মামলা দিয়ে নানাভাবে নির্যাতন করে আসছে। খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গত ১৭ /০৪ /২০১৪, ৮/২/২০১৫, ৬/১২/২০১৯, স্ব স্ব জায়গা কবলা মূলে বুঝিয়ে দিলেও নূর মোহাম্মদ গং তা মেনে নিতে নারাজ। এছাড়াও বিভিন্ন মামলা তাদের পক্ষে না যাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে পড়ে গত ৮ ই মে সকাল সাড়ে ছয় ঘটিকার সময় নূর মোহাম্মদ গং অপরাপর ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি নিয়ে আমার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, আমার বাবা বাড়িতে না থাকা সত্বে এভাবে গালিগালাজ না করার জন্য বললে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে ঢুকে পড়ে এবং আমার বোন জান্নাতুল ফেরদৌসকে বেদরক মারধর করে এবং আমার বাড়িতে রক্ষিত আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়, তাৎক্ষণিকভাবে আমি ৯৯৯ এ কল দিলে সাতকানিয়া থানার পুলিশ ঘটনাস্থল এ পৌঁছে এবং থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করেন। আমরা ঐদিন সাতকানিয়া থানায় গিয়ে উপরোক্ত আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। বর্তমানে অভিযোগটি তদন্ত অবস্থায় আছে। এই ঘটনাকে ধামাচাপার দেওয়ার জন্য তড়িঘড়ি করে নূর মোহাম্মদ পিতা মনির আহমেদ গং খাজনার বিনিময়ে জায়গা নিয়ে ফেরত দিচ্ছে না মর্মে একটা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে যেসব তথ্য প্রদান করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্বের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে উক্ত আসামিরা মোবাইলের মাধ্যমে প্রাননাশের হুমকি দিচ্ছে, আমরা বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, মোহাম্মদ ইদ্রিস, আবুল কাশেম, শাহাবুদ্দিন, লেদু মিয়া, ইউসুফ চৌকিদার, স্থানীয় বিচারক বাবু খান, আলুরন্নিছা,শারমিন আক্তার, নুরু আক্তার(বুলু),জান্নাতুল ফেরদৌস কায়ফা, খতিজা বেগম, রেশমি, নিশু প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ

মো: হাচান আল মামুন, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জব্দকৃত ১৩৮ টুকরা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়। অভিযানকালে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন উপস্থিত

আরও পড়ুন
language Change