তারিখ লোড হচ্ছে...

পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণায় আকর্ষণ বাড়াতে হবে

পাঠক সংখ্যা
638

ঔষধ শিল্প খাতে ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত মেধাস্বত্বে ছাড় পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে পরবর্তী ১৭ বছরের জন্য মেধাস্বত্বের জন্য কোন ব্যয় না করে ঔষধ তৈরি ও কেনাবেচা করতে পারবে। এই সময়ের পর যদি এই ছাড় না থাকে এবং আমরা যদি নিজেদের পেটেন্ট করতে না পারি, এবং ঔষধ শিল্পের কাঁচামাল তৈরি করতে না পারি, তবে ঔষধের দাম ২৫ থেকে ৩০ গুন বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ২০৩২ সালে মেধাস্বত্ব ছাড়ে একটি ওষুধের দাম যদি ১০০ টাকা হয় তবে ২০৩৩ সালে মেধাস্বত্ব ছাড় উঠে গেলে সেটির দাম হবে প্রায় ৩০০০ টাকা। কাজেই এ ধরনের ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণের জন্য আমাদের এখন থেকেই গবেষণায় বেশি বেশি মননিবেশ করতে হবে এবং নিজেদের পেটেন্ট ও নিজেদের কাঁচামাল তৈরি করতে হবে। এর জন্য উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ-সুবিধা পর্যাপ্তভাবে বাড়াতে হবে।

কিন্তু বর্তমানে আমরা যে পথে হাঁটছি তা মোটেও সুখকর হবে বলে মনে হচ্ছে না। উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ-সুবিধা কমিয়ে দেয়া হচ্ছে। মেধাবীদেরকে উচ্চশিক্ষা ও গবেষণার দিকে আকৃষ্ট না করে শুধু সেবক বানানোর দিকে বেশি নজর আমাদের। ভারত এবং চীনে যখন মেধাবীদেরকে বিভিন্ন ধরনের লোভনীয় সুযোগ-সুবিধা দিয়ে গবেষণার লক্ষ্যে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, সেখানে আমরা তা করতে পারছি কি? উপরন্ত সেবক শ্রেণীতে সুযোগ-সুবিধা বাড়িয়ে, উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে সুবিধা কমানোর দিকে বেশি নজর আমাদের। গবেষকগণকে গবেষণার চিন্তার পরিবর্তে তার পিএইচডির বেতন বৃদ্ধির চিন্তা, পেনশনের চিন্তা ইত্যাদির দিকে আমরা ঠেলে দিচ্ছি। উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত মানুষ গড়ার কারিগরদেরকে নিয়ে আমরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করছি। একবার তাঁদের বেতন স্কেল কমিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, আবার তাঁদের উচ্চতর ডিগ্রীর জন্য ইনক্রিমেন্ট বন্ধ করে দিচ্ছি অথবা পরবর্তীতে চালু হলেও তা ২০২২ সাল থেকে (যদিও অন্য সবার জন্য তা ২০১৫ সাল থেকে চালু হয়েছে), আবার এক অনিশ্চিত পেনশন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছি। শুধু এক বিশেষ সেবক শ্রেণীর দিকে লোভনীয় সুবিধা দিলেই দেশ এগুবে না, বরং যারা জ্ঞান তৈরি করেন তাদের দিকে অর্থাৎ জ্ঞান সৃষ্টির জন্য দক্ষ মানবসম্পদ তৈরির দিকে বেশি নজর দিতে হবে, এই সেক্টরে মেধাবীদেরকে সুযোগ-সুবিধা দিয়ে আকৃষ্ট করতে হবে। কারণ নতুন জ্ঞান সৃষ্টি ছাড়া 4IR এর (Fourth Industrial Revolution) চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যর্থ হলে আমরা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়বো। মনে রাখতে হবে উদ্ভাবন বা তৈরীর চিন্তা বাদ দিয়ে শুধুই চাকচিক্যময় বিপণন ব্যবস্থার চিন্তা করা একটি হতদরিদ্র চিন্তা।

অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান, চেয়ারম্যান, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আর নেই সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ

স্টাফ রিপোর্টার: মারা গেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী তাওহিদ। তিনি বলেন, সকাল দশটার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। পরিবারেরর সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দুই মাস ধরে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিচারপতি আবদুর রউফ পঞ্চম সংসদ নির্বাচনের আগে সেই অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মতো তিন সদস্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিন সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আবদুর রউফ। নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান কয়েক দিনের মাথায় পদত্যাগ করলে তার জায়গায় আসেন বিচারপতি সৈয়দ মিছবাহ উদ্দিন হোসেন।

আরও পড়ুন
language Change