তারিখ লোড হচ্ছে...

পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭

ভারতে পালানোর সময় বাহারের ক্যাডার ‘টাইগার টিপু’ আটক

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি:

ভারতে পালানোর সময় আ.লীগ ক্যাডার ‘টাইগার টিপু’ গ্রেফতার হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে ধরা পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে এই সংবাদ নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী। কুমিল্লা মহানগর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপু কুমিল্লা সিটি করপোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে। অপর ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মারজানুর রহমান।

টাইগার টিপু কুমিল্লার বাহাউদ্দিন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন টেন্ডারবাজ ঠিকাদার। তিনি কুমিল্লা সদর উপজেলা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন হামলা ও নির্যাতনে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগে থেকেই তিনি ঠাকুরপাড়াসহ আশপাশের এলাকায় স্থানীয়দের অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্কিত করে রাখতেন। বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেওয়ায় টাইগার টিপু নামে তার পরিচিতি রয়েছে। তা ছাড়া কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, তার নামে বিভিন্ন অপরাধে দুটি মামলা রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুজন ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির একটি দল সীমান্ত পিলার ২০৭৮-এম থেকে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক এলাকায় তাদের মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারাকান্দায় মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন

ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে জাঁকজমক ভাবে তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। জানা গেছে, সোমবার (২৭ফেব্রুয়ার) সকাল ১১টায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব ফজলুল হক।সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার,নাঈমুর রহমান উজ্জ্বল,আব্দুর রহমান তালুকদার,তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার,নাজমুল হক ও সাংবাদিক সোহেল রানা,ফজলে এলাহি ঢালি,শামিম হোসাইন,সেকান্দর আলি ও জাকির হোসেন। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change