তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

বিক্ষোভের মুখে মার্কেটিং ম্যানেজারসহ ২২ জনের পদত্যাগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

অবশেষে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হামদর্দের মার্কেটিং ম্যানেজার শরীফুল ইসলামসহ ২২জন কর্মকর্তা। দুপুর ২টার দিকে হামদর্দ কলেজের সামনে জড়ো হন সহস্রাধিক সুবিধাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারী। মার্কেটিং ম্যানেজারের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে হামদর্দ (ওয়াকফ) ল্যাবরেটরিজ ঘেরাও করেন তারা। সেখান থেকেই বিক্ষুদ্ধ দলটি হামদর্দের প্রধান কার্যালয়ে গিয়ে চীফ মোতয়াল্লী ও ব্যবস্থাপনা সম্পাদক বরাবর স্মারকলিপিও প্রদান করেন এবং অবস্থান নেন।

এরই এক পর্যায়ে তারা দােবি তোলেন যে মার্কেটিং ম্যানেজার শরিফুল ইসলামকে তাদের সামনেই পদত্যাগ করতে হবে। তোপের মুখে পদত্যাগ করে সেখান থেকে পালিয়ে যান শরিফুল ইসলাম। এসময় হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোঃ ইউসুফ হারুন ভুইয়া অনুপস্থিত ছিলেন। ২৪ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে ব্যবস্থাপনা পরিচালকের বাসভবন ঘেরাও করা হবে বলে কর্মসূচী জানান বিক্ষোভকারীরা।

১৯ দাবীর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো:

প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়ন পূর্বের (২০১৭ সালের) ন্যায় বহাল রাখতে হবে। ‘সকল কর্মকর্তা কর্মচারীদের (দ্রব্য মূল্য উর্ধগতির কারনে) মহার্থ্য ভাতা মূল বেসিকের ৫০% প্রদান করতে হবে।
বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০% বৃদ্ধি করতে হবে। মাঠ পর্যায়ে সকল কর্মচারীদের ডি, এ, বিল দ্বিগুন করতে হবে (যা বর্তমানে প্রায় ৬ বছর যাবত বৃদ্ধি করা হয়নি। যৌক্তিক টি, এ, বিল কোন প্রকার কেউ কর্তন করতে পারবে না।
বাৎসরিক ইনসেনটিভ প্রতি বৎসর বছর শেষে প্রদান করতে হবে৷ কোন বছরের ইনসেনটিভ হাতে রাখা যাবে না এবং এ বছর ২০২৩ সাল ও ২০২৪ সালের ইনসেনটিভ ডিসেম্বর মাসে একসাথে প্রদান করতে হবে (সকল বিক্রয় প্রতিনিধি, মেডিকেল প্রতিনিধি, হাকিম, অফিস সহকারী, অফিস সহায়ক ব্যতিত)।
২০১৯ সালের জানুয়ারী মাসের পর থেকে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ও ধর্ম মন্ত্রনালয়ের সকল অযৌক্তিক ও অবৈধ নিয়েঅগ বাতিল করতে হবে( সকল বিক্রয় প্রতিনিধি, মেডিকেল প্রতিনিধি, হাকিম অফিস সহকারী, অফিস সহায়ক ব্যতিত)।
সকল পদে কোন বস এবং সুপিরিয়র বাহির থেকে নিয়োগ দেওয়া যাবে না। যোগ্যতা ও মেধা অনুযায়ী ইনহাউজ প্রমোশন দিতে হবে। সাপ্তাহিক ছুটি কার্যকর করতে হবে এবং ঈদের ছুটি নুন্যতম ৬ দিন করতে হবে।(ঈদের ছুটি মার্কেট, শাখা, হেড অফিস, কারখানা সমান দিতে হবে, কোন বৈষম্য করা যাবে না। মার্কেটের বিগত ৫ বছরের সকল মেয়াদ উত্তীর্ণ ঔযধ পরিবর্তন করে দিতে হবে।
আগামী জানুয়ারী ২০২৫ থেকে প্রতি মাসের মেয়াদ উত্তীর্ন ঔষধ প্রতি মাসে পরিবর্তন করে দিতে হবে। যে সকল শাখাতে পরিবেশক বাতিল করা হয়েছে, সেই সব শাখার মালামাল পরিবহন ব্যবস্থা করতে ‘হবে। অন্যথায় পরিবহন বাবদ বিল ৬% দিতে হবে।
নতুন নিযোগপ্রাপ্তদের ৬ মাসের ভেতর স্কেলভূক্ত ও ১ বছরের মধ্যে চাকুরী স্থায়ী করতে হবে। মাঠ পর্যায়ে সকল লোকদেরকে বিনামূল্যে কোম্পানীর কাজের সুবিধার্থে মোটর সাইকেল প্রদান করতে হবে৷ এবং প্রতি মাসে মোটর সাইকেল মেইনটেনস বিল বাবদ প্রতি মাসে ৩,০০০/- প্রদান করতে হবে।
সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদেরকে পূর্ণ স্কেল দিয়ে ভারমুক্ত করতে হবে।
সকল ব্রাঞ্চ ইনচার্জ এবং ব্রাঞ্চ ম্যানেজারদের মার্কেটে সরাসরি বিক্রয় টার্গেট দেয়া যাবেনা। তারা পূর্বের ন্যায় (২০১৯ সালের ন্যায়) ব্রাঞ্চের সুপিরিয়র দায়িত্ব পালন করবেন।অফিস সহকারী এবং হাকিমদের ৮ ঘন্টার অতিরিক্ত ডিউটির পর ওভারটাইম বিল দিতে হবে।
সকল স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা বিল প্রদান করতে হবে। টার্গেট ও সেলস অনুযায়ী স্যাম্পল ও বিক্রুয় উন্নয়ন সামগ্রী প্রদান করতে হবে ।
মার্কেট অনুযায়ী সেলস টার্গেট নির্ধারণ করতে হবে। ২০১৭ সালের আগের নিয়মে প্রতিবছর ৬টি বোনাস দিতে হবে। যে সকল ব্রাঞ্চে অফিস সহায়ক ব্রাঞ্চে একা সমস্ত দায়িত্ব পালন করেন (যে সকল ব্রাঞ্চে অফিস সহকারী নাই) তাদের প্রমোশন দিতে হবে। চাকুরীর নিশ্চয়তা দিতে হবে।
অপরাধ প্রমানিত না হলে চাকুরী থেকে অব্যহতি দেওয়া যাবে না। বিনাকারনে চাকুরী হতে অব্যহতি দিলে ৩ মাসের বেতন ও ভাতা সহ সকল প্রকার পাওনা ১ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। উক্ত দাবী আদায়ের ক্ষেত্রে যারা অগ্রনী ভূমিকা পালন করবে তাদের কোন প্রকার অজুহাত দেখিয়ে চাকুরীচ্যুত অথবা বদলী করা যাবে না।
এর আগেও হামদর্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউসুফ হারুন ভূঁইয়া বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলায় গৃহবধূ কামরুন নাহার পলিনকেও আসামি করা হয়। গৃহবধূর স্বামী নাজিম উদ্দিন রিপন বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল কাদেরের আদালত মামলাটি আমলে নিয়ে নোয়াখালী পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

একইসাথে ২০১৯ সালে হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাকিম মো. ইউছুফ হারুণ ভূইয়াকে তলব করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখা। তলবি নোটিশ হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন আহ্বায়ক মু. আ. হামিদ জমাদ্দার, মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াকফ প্রশাসক (উপসচিব) রায়হান কাওছার। অজানা কারণে এই প্রতিবেদন আজও প্রকাশ পায়নি। দুর্নীতি দমন কমিশনে দেয়া চিঠিও আমলে নেয় নি দুদক।

পাশাপাশি মো. ইউসুফ হারুন ভূঁইয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও প্রমাণিত হয়েছে।স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি একাত্তরে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল পাকিস্তানি আর্মি ও রাজাকার বাহিনীর সদস্যরা। সেখানে সংঘটিত হত্যা, লুটপাট ও ধর্ষণের ঘটনায় যার বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তিনি হচ্ছেন ‘রাজাকার কমান্ডার’ ইউছুফ হারুন ভূঁইয়া। স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, রায়পুরে চার শতাধিক মুক্তিযোদ্ধা, তাদের সহযোগী, সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয় রাজাকার কমান্ডার ইউছুফের নির্দেশে। অথচ বিচারের মুখোমুখি হওয়া তো দূরের কথা, দীর্ঘ ৩৩ বছর ধরে বহাল তবিয়তে ওয়াকফ্ প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ-এর ব্যবস্থাপনা পরিচালকের পদে আসীন আছেন তিনি। গণহত্যায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনও মামলাও হয়নি আজও।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিশরে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কায়রো গিয়েছিলেন তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার বিকাল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ১১তম ডি-৮ সম্মেলনে বক্তব্য রাখেন। ডি-৮ শীর্ষ সম্মেলনের আগে তিনি কায়রোর নতুন প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শনে গেলে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে প্রাসাদে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা ‘গাজা ও লেবাননে মানবিক সংকট এবং পুনর্গঠন চ্যালেঞ্জ’ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনেও বক্তৃতা করেন। ড. ইউনূস ডি-৮ সম্মেলনের ফাঁকে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে

আরও পড়ুন
language Change