তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

যৌথবাহিনীর অভিযান  সত্বেও  বেড়েই চলছে মাদক,জুয়া ও দেহ ব্যবসা টঙ্গীর জাভান হোটেলে

পাঠক সংখ্যা
638

মোঃ ইব্রাহিম হোসেন:

সাম্প্রতিক সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলমান ইতিমধ্যে অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে দেশের অসংখ্য অবৈধ অস্ত্র বহনকারীদের,দুর্নীতিবাজ,চোরাচালান কারবারি,মাদক কারবারিসহ গডফাদাদের। এই আতংক বন্ধ হয়েছে দেশের অসংখ্য অবৈধ কার্যক্রম। তবুও থামছে না,গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জাভান হোটেলে সম্প্রতি আধিক্য বাড়ছে মাদক,জুয়া ও রমরমা দেহ ব্যবসা। কোন এক অদৃশ্য ক্ষমতার দাপটে এখনো ধরাছোঁয়ার বাহিরে হোটেলটির কতৃপক্ষ রাত্রির নিস্তব্ধতার মধ্যে দিয়ে দেখা যায়,মহা উল্লাসের ছলকানিতে হরদম চলছে মাদক,জুয়া,ও রমরমা দেহ ব্যবসা।

গাজীপুরের টঙ্গীতে চার তারকা হোটেলের আদলে গড়ে তোলা ‘জাভান হোটেল’হোটেলটির মালিক শেখ বাদল আহম্মেদ ছিলেন স্বৈরাচার সরকারের দোসর এবং রয়েছেন জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদেও । শুধু তাই নয়,হোটেলটির মালিক শেখ বাদল আহম্মেদ পরিচয় দিতেন,স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের মানুষ ও সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু!!
অন্য আরেকজন স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠ মানুষ।শেখ বাদল আহম্মেদ বেশিরভাগ সয়মই থাকেন জার্মানে তবে যখনই বাংলাদেশে আসতে তখন বেশি সময় পাড় করতেন স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে। সেই শোভাতেই তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসাবে পরিচয় দিতেন শেখ বাদল আহম্মেদ। সেই সকল পরিচয় দিয়েই চলতো অবৈধ মাদক,জুয়া ও দেহ ব্যবসা। বিশ্বস্ত
সূত্র বলছে,নীরবে ও সুবিধা মত অবৈধ মাদক,জুয়া ও দেহ ব্যবসা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন কিনতেই শত কোটি টাকা বাজেট করেছিলেন এবং
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা-৩ আসনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও ছিলেন। তবে বাচাই পর্বে বাদ পড়েন তিনি। এই সব পদ পদবী ও স্বৈরাচার সরকার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল,সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙ্গিয়ে ও তাদের ক্ষমতার দাপটে চলতো শেখ বাদলের হোটেল ব্যবসার নামে অবৈধ মাদক,জুয়া ও দেহ ব্যবসা।

তবে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন স্বৈরাচার শেখ হাসিনা।এ ছাড়াও দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা।দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দর ও সিমান্ত আটক ও হয়েছেন আওয়ামীলীগের প্রভাবশালী অনেক এমপি,মন্ত্রী।
স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের আগেই শেখ বাদল আহম্মেদ দেশত্যাগ করে পাড়ি জমিয়েছেন জার্মানে কথিত এই আওয়ামীলীগ নেতা শেখ বাদল আহম্মেদ।

অন্য দিকে, শেখ বাদল এখন আবার নতুন করে কোন এক অদৃশ্য ক্ষমতার দাপটে জার্মান বসেই নিয়ন্ত্রণ করছেন জাভান হোটেলের সকল অবৈধ কার্যক্রম। বর্তমান নেই,শেখ বাদলের শেল্টারদাতা স্বৈরাচার সরকার শেখ হাসিনা,নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,নেই সজীব ওয়াজেদ জয় ও তাদের ছত্রছায়া। নেই নিজ দলীয় ক্ষমতা তবুও থেমে নেই শেখ বাদলের মাদক,জুয়া ও দেহ ব্যবসা।

দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানে দেখা যায়, হোটেলটিতে মাদক,জুয়া ও দেহ ব্যবসা রমরমা চলছে ,সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় মদপান ও জুয়ার আসর,সেই সাথে নিত্যদিন থাকছে স্কুল,কলেজ,পড়ুয়া ৮০/৯০ জন তরুণী মেয়ে,তাদের দিয়েই চলছে রমরমা দেহ ব্যবসা। আরো দেখা যায়, তরুণ,তরুণীরা মদ সেবন করে বাংলা ও হিন্দি গানের তালে তালে ডিজে পার্টির স্টেজে চলছে অশ্লীল নৃত্য সেই অশ্লীল নৃত্য দেখে মদ্যপান অবস্থায় মাতাল তরুণরা ডিজে পার্টির স্টেজে উঠে ১০০/৫০০/১০০০ টাকার নোটের বান্ডিল ছিটিয়ে দিচ্ছে। পাশেই রয়েছে ,আলাদা করে জুয়া খেলার ব্যবস্থা।জুয়ার আসরে দেখা যায়,লক্ষ লক্ষ টাকা উড়ানোর খেলা। এতে করে প্রায় নষ্ট হতে যাচ্ছে এলাকার যুবসমাজ ও স্কুল,কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা। এখানে ভাড়ার বিনিময়ে পাওয়া যায় সুন্দরী মেয়েসহ সিঙ্গেল রুম এবং দেশি-বিদেশি ব্রান্ডের মদ।যদিও এর আগে একবার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদের বোতল। ২/৪ দিন যেতে,না যেতেই আবার নতুন শুরু হয় মাদক,জুয়া ও দেহ রমরমা ব্যবসা।

হোটেলটি ঘুরে দেখা যায়,চার তারকা আদলে দশ তলা বিশিষ্ট সৌন্দর্যময় এই হোটেল রয়েছে চার ধরনের আবাসন যেমন,ডিলাক্স,সুপিরিয়র, সুইট রুম,ফ্যামিলি সুইট রুম।এই হোটেলটিতে রয়েছে মোট ৬৬ টি রুম তাছাড়াও রয়েছে বিশাল একটি কনফারেন্স হল,একটি বিজনেস সেন্টার,স্পা ও ডান্স,ডেলটা ক্যাফে,বিউটি সেলুন,কানকোন র‍্যায়েল রেস্টুরেন্টে,ওভার ফ্রেস ক্লাব, সুইমিং পুলসহ নানান ধরনের বিনোদন। তবে বিনোদনের আড়ালে চলছে অনৈতিক কার্যক্রম। আরো জানা যায়, ‘জাভান হোটেল’এর মালিক শেখ বাদল আহমেদ ওরফে জার্মান বাদল এর জার্মানেও রয়েছে জাভান হোটেলের মত মাদক,জুয়া ও দেহ ব্যবসা এবং রাজধানীর হাতিরঝিলে আরেকটি ১১ তলা ভবন নির্মাণের কাজ প্রায় শেষ প্রান্ত সূত্র বলছে, হাতিরঝিল হোটেলটির ভবনের কাজ প্রায় শেষের দিকে খুব দ্রুত উদ্বোধন করা হবে।

অভিযোগ রয়েছে শেখ বাদল আহম্মেদ,বাংলাদেশের কলেজ পড়ুয়া সুন্দরী মেয়েদের ভালো চাকরির প্রণবল দেখিয়ে জার্মান নিয়ে বাধ্য করে দেহ ব্যবসা করতে এমন অসংখ্য অভিযোগ পাওয়া যায়।আরো জানা যায়, স্বৈরাচার সরকারের এমপি,মন্ত্রীদের মনোরঞ্জন করার জন্য শেখ বাদল সাপ্লাই দিতেন বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ছাত্রী ও নায়িকা-মডেলসহ অসংখ্য সুন্দরী মেয়ে।

এই বিষয়ে,স্থানীয় সচেতন মহলের ব্যক্তিবর্গের সাথে কথা হলে,তারা জানান,এভাবে যদি জাভান হোটেল চলতে থাকে তাহলে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।সর্বশেষ স্থানীয় সচেতন মহলের ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করে এবং এই অবৈধ মাদক,জুয়া ও দেহ ব্যবসা চলা জাভান হোটেলটি বন্ধের দাবী জানান।

এই বিষয়ে হোটেল মালিক শেখ বাদল আহম্মেদের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে শেখ বাদল আহম্মেদ যেহেতু বর্তমান জার্মানে রয়েছেন সেই ক্ষেত্রে যোগাযোগ করার জন্য জার্মান WhatsApp নাম্বারে একাধিক বার ফোন দিলেও রিসিভ হয়নি।

এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন এর উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণের সাথে যোগাযোগ করা জন্য মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণঅভ্যুত্থানের বিকল্প নেই: ফখরুল

স্টাফ রিপোর্টার॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৪ বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি। এবার জনগণকে সঙ্গে নিয়ে একটি গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করতে চাই। গাজী রুহুল আমিন আজ সেই সংগ্রামটাই করছেন, সেই লড়াইটাই করছেন। রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অনেকে সংবিধানের কথা বলছেন। কিসের সংবিধান? সরকার যেটা মুখে বলে সেটাই সংবিধান। আজ আপনারা কোথায় বিচার চাইবেন? বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে সাত বছর সাজা দেয়া হয়েছে, আর সেটা হাইকোর্টের যাওয়ার পর ১০ বছর করা হয়েছে। যে মামলার ভিত্তি নেই।

আরও পড়ুন
language Change