তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

নোবিপ্রবিতে ২য় ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’-শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

পাঠক সংখ্যা
638

মোঃ আরিফুল ইসলাম: নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন,  দেশের পলিসি মেকার ও একাডেমিয়ান উভয়ের মাঝে সহযোগীতামূলক সম্পর্ক সমাজের জন্য ইতিবাচক কল্যাণ বয়ে নিয়ে আসবে। উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশের ছাত্রছাত্রী, শিক্ষক এবং গবেষকদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক গড়ে তুলতে হবে । এসময় তিনি আরও বলেন,  এতে করে উন্নত  দেশগুলোর প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতেও  প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে। স্থায়ীত্বশীলতার কোনো বিকল্প নেই। আমরা যাই করিনা কেন আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখে করা উচিৎ।

নোবিপ্রবিতে দ্বিতীয় বারের মত আয়োজিত ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক ২য় আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  আজ শুক্রবার (০৮ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় নোবিপ্রবি একাডেমিক ভবন-২ এর ভিসি অন সেমিনার কক্ষে এর উদ্বোধন করেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তাঁর বক্তব্যে বলেন,  আমি অত্যন্ত আনন্দিত যে এই কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন গবেষকগণ অংশ নিয়েছেন। শুরুতেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সকল ছাত্রজনতার প্রতি যাঁরা জুলাই বিপ্লবে আত্মদান করেছিলেন।  সেই সাথে যাঁদের অঙ্গহানি হয়েছে এবং যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তাঁরা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা করছি।

আজকের এই কনফারেন্সটি মূলত ছাত্রছাত্রী, শিক্ষক এবং গবেষকসহ সকলের জন্য উন্মুক্ত একটি ক্ষেত্র তৈরী করবে যেখানে তারা নিজেদের মধ্যে মত-বিনিময়, আলোচনা, উদ্ভাবন ইত্যাদির দ্বারা নিজেদের, সমাজের এবং সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাসহ উদীয়মান বিষয় উত্থাপন করতে পারবে। মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন নিয়ে আলোচনা করে যা আজ সকালেই শুরু হয়েছে এবং আমি মনে করি অনলাইন এবং অফলাইন উভয় প্রকার আলোচনা সমাজের জন্য একটা ভালো প্রভাব বয়ে আনবে।

এসময় তিনি আরও বলেন, আমাদেও শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য এমনকি দেশের মানুষের জন্য বিশেষ করে নতুন প্রজন্মের জন্য মোটিভেশনের ক্ষেত্র তৈরী করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সমাজেকে পরিবর্তন করে। আমি বিশ্বাস করি এই কনফারেন্স নতুন কিছু পথ খুঁজে দিবে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সীর মাধ্যমে উদ্ভাবনের সাথে, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়াতে পারবে বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ। কিছু মানুষ নিত্য নতুন উদ্ভাবনকে ভয় পায় এটা ভেবে যে তাতে সফল হতে পারবে নাকি ব্যর্থ হবে। যখন সফল হতে পারে তখন সেটাকে ইতিবাচক বলে মনে করে, অন্যথায় নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। মূলত উদ্ভাবনের কোন সীমারেখা নেই।

কনফারেন্স সেক্রেটারি মো. শাহরিয়ার সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহামন ভূঞা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্গানাইজিং চেয়ার মো. ইফতেখারুল আলম ইফাত এবং তানজিনা ফাতেমা প্রভা।

কনফারেন্সে কী-নোট স্পিকার ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষক প্রফেসর নিকোলা কাসাবভ, প্রফেসর মোহাম্মদ স্লিম আলুইনি, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, প্রফেসর সোজো ইনু, প্রফেসর ড. মোহাম্মদ আলী মনি।

নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও পাঁচটি বিভাগ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) ও পরিসংখ্যান যৌথভাবে ৮-৯ নভেম্বর দুদিনব্যাপী কনফারেন্সের আয়োজন করেছে। কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের ২১৬ জন গবেষক ৪৬ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। ইভেন্টগুলোর মধ্যে ছিলো টেকনিক্যাল  সেশন, কী-নোট সেশন, গ্রাজুয়েট ফোরাম। কনফারেন্সে টেকনিক্যার ট্র্যাকস হিসেবে ছিলেন এআই অ্যান্ড সফট কম্পিউটিং, স্মার্ট সেন্সিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং অ্যান্ড কম্পিউটার ভিশন।

এবার কনফারেন্সে মোট ১৬৪ টি পেপারের মধ্যে ৪৬ টি পেপার চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। পেপার গ্রহণযোগ্যতার হার ২৮ শতাংশ। আন্তর্জাতিক এ কনফারেন্সে উপস্থাপনকৃত সব পেপার মেশিন ইন্টেলিজেন্স এবং ইমার্জিং টেকনোলজিস নামে বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনীর কার্যপ্রাণালী স্প্রিংগার এর স্কুপাস ইনডেক্সড লেকচার নোটস ইন নেটওয়ার্কস এবং সিস্টেমস এ প্রকাশিত হবে। এমআইইটি ২০২৪ এ ৪১ শতাংশ আন্তর্জাতিক এফিলিয়েটেড পেপার আছে যেখানে ১৪ টি দেশের বিভিন্ন গবেষকরা যুক্ত আছেন।

আগামীকাল শনিবার, কনফারেন্সের সমাপনী সেশনে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুবাইদা রহমান ও জাইমা রহমান এভারকেয়ার হাসপাতালে

জুবাইদা রহমান ও জাইমা রহমান এভারকেয়ার হাসপাতালে

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়েছেন। এভারকেয়ারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। আজ বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে বহনকারী একটি সাদা গাড়ি গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে বের হয়। এর আগে আজ লন্ডন থেকে ঢাকায় বিমানবন্দরে নামেন তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান। তারেক রহমান বিমানবন্দর থেকে চলে যান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে। আর বিমানবন্দর থেকে জুবাইদা ও জাইমা গুলশানে চলে যান। দুপুর ১২টা ৫৭ মিনিটে তাঁরা গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ঢোকেন। তখন সময় জাইমা হাত নেড়ে উপস্থিত মানুষদের শুভেচ্ছা জানিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ফিরোজার পাশেই ১৯৬ নম্বর বাড়িটি।

আরও পড়ুন
language Change