তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আনাস-হাকিম

পাঠক সংখ্যা
638

এম,এ,এস হুমায়ুন কবার,স্টাফ রিপুর্টারঃ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং শেয়ার বাজার নিউজের বিজনেস প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাস। এছাড়া সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী ও দৈনিক মানবকণ্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হাকিম।

রোববার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নিজস্ব অফিস কক্ষে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।

এ দিন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল করিম, সমিতির সদ্য বিদায়ী দুই সভাপতি (ছয় মাস করে ছিলেন) নাসমুস সাকিব ও বিল্লাল হোসেন সাগর এবং সাবেক সভাপতি তবিবুর রহমান।

এদিকে, নির্বাচনে সহ-সভাপতি পদে ঢাকা পোস্টে’র ক্যাম্পাস প্রতিবেদক রাকিবুল হাসান তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলাভিশনের সাঈদুর রহমান তানভীর। পাশাপাশি অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন।

অন্যদিকে দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওবাইদুর সাঈদ এবং নির্বাহী সদস্য পদে স্পাইস টেলিভিশনের ফরহাদ বিন নূর, একুশে টেলিভিশন অনলাইনের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল কাইউম ও ইত্তেফাকের নাসরুল্লাহ শাকুরি নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজ যেমন উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক তেমনিভাবে এ প্রতিষ্ঠানের সাংবাদিক সমিতিও ঐতিহ্যবাহী সংগঠন। আমার সমিতির নবনির্বাচিত কমিটির প্রতি অনুরোধ- তারা ইতিবাচকভাবে কলেজকে তুলে ধরবে।

প্রশাসনের কর্মকাণ্ডে ত্রুটি থাকলে সেটাও তুলে ধরার বিষয়ে তাদের অবাধ স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি চাই ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে সংগঠিত সাংবাদিকরা ক্যাম্পাসে সবসময় একত্রে কাজ করুক। আশা করছি, যারা নির্বাচিত হয়েছেন তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা লাভ করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা দক্ষিণে কদমতলী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায় ২১ সেপ্টেম্বর শনিবার বিকালে কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান পাটোয়ারী ( দিলু) নেত্রীত্বে কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । প্রসঙ্গত গত কয়েকদিন আগে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশান আরা রত্না সহ অসংখ্য নেতৃবৃন্দদের আহত এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এর দিকনির্দেশনায়,

আরও পড়ুন
language Change