তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের

বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

পটুয়াখালীর কুয়াকাটায় বিক্রিকৃত জমির সীমানা প্রাচীর ভেঙে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগে পৌর জামায়াতের এক নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি পটুয়াখালীর মোকামস্থ বিজ্ঞ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে দায়ের করা হয়েছে। মামলার বাদী মো: মোতালেব শরীফ (৭১), পিতা মৃত রজব আলী শরীফ। তিনি অভিযোগ করেন, তার বিক্রিকৃত সম্পত্তিতে সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনা ঘটেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে কুয়াকাটা পৌরসভার লতাচাপলী মৌজার এসএ খতিয়ান নং ১২৬২ (১) এর দাগ নং ৫২৪৬ এর পশ্চিমাংশে এ ঘটনা ঘটে। বাদীর দাবি, পূর্বে দায়ের করা দেওয়ানি মামলা নং ৫৬/২০১৪ এর রায়ে তিনি জমির মালিকানা পান এবং আদালতের নিযুক্ত অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে জমি নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিক্রির বিরুদ্ধে দায়ের করা মামলা নং ৩৮৫/২০২৩ এ আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। অভিযোগে আরও বলা হয়, কুয়াকাটা পৌর জামায়াতের রোকন সদস্য মো: শাহাবুদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে গিয়ে বিক্রিকৃত জমির পশ্চিম পাশে অবস্থিত বাড়ি ও একটি আবাসিক হোটেলের দেয়াল হ্যামার ও সাবল দিয়ে ভেঙে ফেলে।

এ সময় সৌন্দর্যবর্ধক লাইট, পার্কিংয়ের টাইলস, ফুলের টব ভাঙচুর এবং কয়েকটি গাছ কেটে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি করা হয়। পরে সেখানে আগে থেকে প্রস্তুত রাখা চারটি টিনশেড ঘর স্থাপনেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, মোতালেব শরীফের দাবি করা পৈত্রিক সম্পত্তির সীমানা প্রাচীরের একটি অংশ ভাঙা রয়েছে এবং সেখানে নতুন করে কিছু স্থাপনা নির্মাণের চিহ্ন দেখা গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। বাদী মোতালেব শরীফ বলেন, আদালতের ডিক্রি অনুযায়ী জমি আমার দখলে রয়েছে। গভীর রাতে সংঘবদ্ধভাবে এসে তারা প্রাচীর ভেঙে ভাঙচুর চালায় এবং জোর করে দখল নেওয়ার চেষ্টা করে। আমি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, রাতের দিকে শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি কয়েকজন লোক দেয়াল ভাঙছে। পরে জানতে পারি জমি নিয়ে বিরোধ রয়েছে। অভিযোগের বিষয়ে পৌর জামায়াতের রোকন সদস্য ও মামলার আসামি মোঃ শাহাবুদ্দিন বলেন, মামলার বাদী আমার আপন মামা। বিরোধীয় জমিতে আমার মায়ের সম্পত্তি রয়েছে এবং তা বিএস রেকর্ডে অন্তর্ভুক্ত। আমরা কারো জমি দখল করিনি, বরং আমাদের জমিই দীর্ঘদিন ধরে দখলে ছিল। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ঘটনার বিষয়ে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১ জন

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১ জন

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর হাতিয়া উপকূলীয় মেঘনায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ওই ট্রলারের চার জেলের মধ্যে দুইজনকে উদ্ধার করা গেলেও মাইনুদ্দিন সাকিব (১৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার (২৮ জুলাই) ভোরে হাতিয়ার উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিমাংশে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার নলচিরা নৌ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো ফয়সাল উদ্দিন। তিনি জানান খবর পেয়ে নৌ-পুলিশ গিয়ে জেলেদের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করে এবং একজন জেলে নিখোঁজ রয়েছে। নিহত মাইনুদ্দিন সাকিব হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত উদ্দিন (১৮) নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। উদ্ধার হওয়া জেলেরা হলেন আফসার মাঝি (৪০) ও আবদুর রহমান (৩০)। স্থানীয়

আরও পড়ুন
language Change