তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

জবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামীতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে নতুন ইউনিট। এছাড়া ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) সুযোগ না রাখার প্রস্তাব করেছে ভর্তি কমিটি। শিগগির কমিটি ভর্তির নিয়মাবলি চূড়ান্ত করবে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এবার গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আওতায় আগের মতো লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহুনির্বাচনী প্রশ্ন। তবে আগের মতো থাকবে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততোধিক শিফটে। এরই মধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আমরা এবার গুচ্ছে থাকছি না, এটি  শতভাগ নিশ্চিত। তবে সেকেন্ড টাইম, ভর্তি পদ্ধতি, প্রশ্ন পদ্ধতিসহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় নতুন করে ‘ই’ ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি। যথারীতি ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটে কলা অনুষদ, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ‘ডি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এরমধ্যে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সব বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কমিটি সূত্রে আরও জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-বিকেল দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-দুপুর-বিকেল তিন শিফটে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি
বিশ্ববিদ্যালয়ের ভর্তির কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঠিক করেছে। সম্ভাব্য সূচি অনুযায়ী,৩১ জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হতে পারে, যা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৭ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৪ ফেব্রুয়ারি ‘ই’ ইউনিট, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, গত ২-৩ বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিইনি, এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। আশা করি আগামী দু-একদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সবকিছু যেহেতু আইটি দপ্তর করবে, এজন্য একটু গুছিয়ে নিচ্ছেন তারা। তবে এ সপ্তাহে ভর্তি কমিটির সভায় সবকিছু জানিয়ে দেওয়া হবে।

সবা:স:জু-১৩০/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন,ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা: আজিজুর রহমান,ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন , জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান তানভীর প্রমুখ। সভায় জানানো হয়, জেলায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তাঁরা যদি প্রতিদিন ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন,তাহলে বছরে ৩শ’৪ কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়া সরকার ১৩.০৯ টাকায় বিদ্যুৎ ক্রয় করে বিপুল পরিমাণ ভর্তুকি

আরও পড়ুন
language Change