তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

একদিনেই ২৮ হাজার কোটি ডলার হারালেন আদানি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার মামলার খবরে আবারও বিশ্ব গণমাধ্যমের খবরে ভারতীয় ধনকুবের গৌতম আদানি। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে। এমনকি জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার খবরের প্রভাব পড়েছে আদানির ব্যবসায়িক প্রতিষ্ঠানেও। এ খবরে বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারে বড় ধরনের দরপতন শুরু হয়েছে। মাত্র একদিনেই ভারতীয় এ ব্যবসায়িক গোষ্ঠীটির ২৮০০ কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ দায়ের ছাড়াও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত।

অভিযোগে বলা হয়, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। পরবর্তীতে তাঁরা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।

নবায়নযোগ্য জ্বালানির এই কোম্পানি ২০ বছরে দুই বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হয়েছিল।

অভিযোগে আরও বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে। এ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল।

প্রসিকিউটররা জানান, গৌতম আদানি, তার ভাইয়ের ছেলে সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির একজন নির্বাহী কর্মকর্তা, সাবেক সিইও ভিনিত জৈন ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতিন কথা গোপন করে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রায়ান পিস এক বিবৃতিতে অভিযোগ ঘোষণা করে বলেছেন, “অভিযুক্ত হিসাবে আসামীরা বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার জন্য একটি বিস্তারিত স্কিম সাজিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের স্কিম নিয়ে মিথ্যা কথা বলেছিল”।

এ ছাড়া তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি, সিকিউরিটিজ জালিয়াতির ষড়যন্ত্র এবং গোপন বার্তা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেও (এসইসি)  গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে মামলা হয়েছে।

এক সংবাদ বিবৃতিতে এসইসি জানিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরে আদানি গ্রিন এনার্জি ৭৫ কোটি ডলার সংগ্রহ করার সময় এই ঘুষ কেলেঙ্কারিতে গৌতম ও সাগর আদানি ছিলেন। এই সময় যুক্তরাষ্ট্রও থেকে সাড়ে ১৭ কোটি ডলার সংগ্রহ করেন তারা।

আদালতের নথির বরাতে রয়টার্স জানিয়েছে, গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে একজন বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রসিকিউটররা এই পরোয়ানা বিদেশি আইন

প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছেন।

এ বিষয়ে আদানি গ্রুপের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি)সহ ভারতীয় কর্তৃপক্ষও মার্কিন অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে সাথে সাথেই ধস নেমেছে আদানির ব্যবসায়িক সাম্রাজ্যে। মাত্র দুই বছরের মাথায় দ্বিতীয়বারের মতো বড় ধরনের সংকটে পড়ল ভারতীয় ব্যবসায়ীক গ্রুপটি।

বছর দুয়েক আগে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ শেয়ারমূল্য কারচুপির অভিযোগ তুললে এমন সংকটে পড়েছিল আদানি গ্রুপ।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদানি গ্রিন এনার্জির শেয়ারদর ১৭ শতাংশ কমেছে। আদানি গোষ্ঠীর অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারদর ১০ শতাংশ হ্রাস পেয়েছে। শুধু বৃহস্পতিবার (২১ নভেম্বর) মাকের্ট থেকে ২৮ বিলিয়ন বা ২৮০০ কোটি ডলার মূল্য হারিয়েছে গোষ্ঠীটি। এর ফলে তাদের সামগ্রিক মূলধন কমে ১৪১ বিলিয়ন ডলার হয়েছে।

এবারের অভিযোগে মূল কেন্দ্রে থাকা প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জি তাদের ৬০ কোটি ডলারের বন্ড বিক্রি বাতিল করেছে।

 

সবা:স:জু-১৫৮/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রফতানি কমেছে টানা পাঁচ মাস ধরে

রফতানি কমেছে টানা পাঁচ মাস ধরে

ডেস্ক রিপোর্টঃ বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় বাড়লেও পণ্য রফতানি আয়ে এখন নেতিবাচক ধারা। পাঁচ মাস ধরে রফতানি কমছে। শীর্ষ পাঁচ খাতের রফতানি কমায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশের সামগ্রিক পণ্য রফতানি কমেছে প্রায় ২ শতাংশ। রফতানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপের পর বাড়তি ক্রয়াদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটি পাওয়া যায়নি। উল্টো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।প্রতিবেশী ভারত বিধিনিষেধ আরোপ করায় সে দেশেও রফতানি নিম্নমুখী। আবার দেশেও ব্যাংক খাতের কড়াকড়িতে অনেক রফতানিকারক সংকটে পড়েছে।এদিকে গ্যাস-বিদ্যুতের সংকটের পাশাপাশি সেবা মূল্যবৃদ্ধির কারণেও ব্যবসার খরচ বেড়েছে। সব মিলিয়ে পণ্য রফতানি খাত এখন চাপের মুখে। রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে ২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। এর আগের

আরও পড়ুন
language Change