তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ারজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান

আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান
পাঠক সংখ্যা
638

মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিরাজগঞ্জ জেলা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। আর এই জনপদের রাজনৈতিক অঙ্গনে চার দশকেরও বেশি সময় ধরে এক পরিচিত ও আস্থার নাম মির্জা মোস্তফা জামান। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা কেবল একজন রাজনীতিবিদই নন, বরং তৃণমূলের কর্মীদের কাছে সংকটের এক নির্ভরতা।

মির্জা মোস্তফা জামানের রাজনীতির রক্ত বইছে ধমনীতে। তার পিতা মরহুম মির্জা মুরাদুজ্জামান ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা। পিতার হাত ধরেই দেশপ্রেম ও জনগণের সেবার আদর্শে উদ্বুদ্ধ হন তিনি। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ও ভিপি হিসেবে দায়িত্ব পালন করে তিনি নেতৃত্ব গুণের প্রমাণ দিয়েছেন। কর্মজীবনে প্রবেশ করার পর থেকেই তিনি বিএনপির মূল ধারার রাজনীতিতে সক্রিয় হন। জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক থেকে শুরু করে বর্তমানে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই দীর্ঘ পথচলায় তাকে অসংখ্যবার প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় এবং পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্য রাজনৈতিক মামলা কাঁধে নিয়েও তিনি রাজপথ ছেড়ে যাননি।

রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা মোস্তফা জামান বলেন, রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতা বা পদ-পদবি নয়, এটি জনগণের অধিকার আদায়ের একটি মাধ্যম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমি আজীবন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল থাকতে চাই। তিনি বলেন, আমাদের অভিভাবক, গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার এই চলে যাওয়া কেবল দলের নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন আপসহীন থেকে আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা নত না করে লড়াই করতে হয়। আমরা শোকাহত, কিন্তু ম্রিয়মাণ নই। নেত্রীর রেখে যাওয়া আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবো।

তিনি আরও বলেন, তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। শত বাধা ও মামলা-হামলা সত্ত্বেও তারা যে ধৈর্য ও সাহস দেখিয়েছে, তা আমাকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের লড়াইয়ে জয় আমাদের হবেই। রাজনীতির বাইরেও মির্জা মোস্তফা জামান একজন পরোপকারী ও সমাজসেবক হিসেবে পরিচিত। করোনাকালীন দুর্যোগ কিংবা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও তার অবদান অনস্বীকার্য। ত্যাগী ও আদর্শিক রাজনীতিক হিসেবে মির্জা মোস্তফা জামান সিরাজগঞ্জের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় আসীন। রাজনৈতিক সংকটে কর্মীদের ছায়া হয়ে থাকা এবং দলের আদর্শে অবিচল থাকা এই নেতার লক্ষ্য এখন একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি

আজ জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে আজ। রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। প্যানেলের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন নিয়ে প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর হবে আসামিপক্ষের আইনজীবীর। উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন আদালত। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত ২৩ ডিসেম্বর জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানোর আবেদনের পাশাপাশি অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময় চান প্রসিকিউটর শাইখ মাহদী। আবেদনের পরিপ্রেক্ষিতে

আরও পড়ুন
language Change