তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক: 

সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পান রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স তাকে দলে ভেড়ায়। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর। সবমিলিয়ে রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সুখবর মিলেছে এই স্পিন অলরাউন্ডারকে নিয়ে। আগামী ২১শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল-এ রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২৯শে ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দেবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’ টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট চলবে আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, শুরুর দিকে দু’টি ম্যাচ (২১ ও ২৭শে ডিসেম্বর) খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে। রিশাদের বিগ ব্যাশ দলে অবশ্য তারকার অভাব নেই। সতীর্থ হিসেবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের খুব চেনা কিছু মুখকে পাবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা তারকা ম্যাথু ওয়েড আর টিম ডেভিড দু’জনেই আছেন এই দলে। আছেন অজি জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস এবং বেন ম্যাকডারমট। রিশাদ বিগ ব্যাশে কোচ হিসেবে পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের শুরুতেই বেশ ভালো একটা পরিবেশ পাচ্ছেন রিশাদ।
হোবার্ট হারিকেন্স স্কোয়াড
চুক্তিবদ্ধ খেলোয়াড়: ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।
হেড অব স্ট্র্যাটেজি: রিকি পন্টিং
কোচ: জেফ ভন

 

সবা:স:জু-১৯৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তবে এখনও তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তিনি আরও বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি ওই নারী অসতর্কভাবে

আরও পড়ুন
language Change