তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

বিআইএম এর প্রকল্প পরিচালক তানভীর হোসাইনের অনিয়ম দুর্নীতি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)’র প্রকল্প পরিচালক (পিডি) তানভীর হোসাইন। বিআইএম’র ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টাও তিনি।
প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তানভীর হোসাইন ইতিমধ্যে কামিয়াছেন কোটি কোটি টাকা। পিডির দায়িত্ব পেয়ে তিনি নিজেই যেন ঠিকাদারির দায়িত্ব নিয়েছেন। সখ্যতা ও স্বজনপ্রীতীর কারণে হালিমা সিদ্দিকা ট্রেডার্স, সরদার ট্রেডার্স ও সিকো ইন্টারন্যাশনাল নামের এই তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন কাজ করছেন তিনি। এর মধ্যে সরদার ট্রেডার্সের মালিক তানভীরের আপন ভাই।
সূত্র জানায়, বিআইএম’র প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ইন্টেরিয়র ডিজাইনের কাজটি পেয়েছে পিডি তানভীর হোসাইনের যোগসাজশে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান হালিমা সিদ্দিকা ট্রেডার্স। সেখানে ব্যাপক অনিয়ম করেছেন তিনি। সিকো ইন্টারন্যাশনালের মাধ্যমে করা একই ভবনের থাই-টাইলসের কাজেও করেছেন ব্যাপক অনিয়ম। ২২ হাজার স্কয়ার ফিট থাই লাগানোর কথা থাকলেও সবমিলিয়ে ৪-৫ হাজার স্কয়ার ফিট থাইয়ের কাজ করেছেন।
এ ছাড়াও ভবনটিতে টাইলস স্থাপনের কথা ছিল ১১ হাজার স্কয়ার ফিট। সেখানেও তিনি সবমিলিয়ে ৪ হাজার স্কয়ার ফিট টাইলস লাগিয়েছেন কি-না এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এসব কাজে বরাদ্দকৃত টাকার অর্ধেক পরিমাণও কাজ হয়নি বলে দাবি এখানকার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের।
এ ছাড়া বিআইএম প্রকল্পের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজটিও পেয়েছে সিকো ইন্টারন্যাশনাল। যার ইজিপি আইডি- ৮৮৫৫৪৬। দেয়ালটি নতুন নির্মাণের কথা থাকলেও পুরনো দেওয়ালকেই প্লাস্টার করে নতুন দেওয়াল বানিয়েছেন পিডি তানভীর। যেখানে ৩৭ টন রড ব্যবহারের কথা সেখানে এক টন রডও ব্যবহার হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরের রাস্তার কাজ পায় পিডি তানভীরের ভাইয়ের প্রতিষ্ঠান সরদার ট্রেডার্স। সেখানেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে গড়েছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। রাজধানীর মিরপুরের পীরেরবাগে কিনেছেন ফ্ল্যাট। আদাবরের ১৭ নম্বর রোডের ১৭-১৮ কমফোর্ট হাউজিংয়ে ড্রিম টাওয়ারেও রয়েছে তার একটি ফ্ল্যাট।
এই ফ্লাটে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। এছাড়াও আদাবরের বায়তুল হাউজিং এলাকায় গার্ডেন টাওয়ার ও লেক ভিউতে একাধিক ফ্লাট রয়েছে। আদাবরের সুনিবিড় হাউজিংয়ের ১৬ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটিও তার নিয়ন্ত্রণে। যার নাম রিলায়েন্স নিবাস।
এ সব বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক (পিডি) তানভীর হোসাইন জানান, হালিমা ট্রেডার্স নামে যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ পেয়েছে, তার সঙ্গে কাকতালীয়ভাবে তার মায়ের নামের মিল রয়েছে। সরদার ট্রেডার্স তার ভাইয়ের প্রতিষ্ঠান বলে স্বীকার করেছেন। সম্পর্কের খাতিরে সিকো ইন্টারন্যাশনাল কে কাজ দেওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।
তবে তার অবৈধ সম্পদের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য প্রকাশ করেনি তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঔষধ প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাক্ষ মদদে ইউনানী, আয়ুর্বেদিক কোম্পানির প্রাণঘাতী ঔষধে বাজার সয়লাব

স্টাফ রিপোর্টার: রাজধানী সহ সারাদেশের ঔষধের পাইকারী ও খুচরা বাজার দখল করে আছে অন-অনুমোদিত ও ভেজাল ইউনানী – আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির উৎপাদিত বিতর্কিত সব প্রাণঘাতী ঔষধ, আর এসব প্রাণঘাতী ঔষধ সামগ্রীর উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের একশ্রেণির উচ্চাভিলাষী, দুর্নীতিপরায়ণ ও অবৈধ সুবিধাভেগী কর্মকর্তাদের ছত্রছায়ায়, এ অভিযোগ ঔষধ শিল্প সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সুত্রের। অভিযোগ উঠেছে রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকার শেখদি শনির আখড়ার নবীন ল্যাবরেটরীজ ইউনানী, দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার হিউম্যান ল্যাবরেটরীজ (আয়ু), ট্রাস্ট ল্যাবরেটরীজ ইউনানী ঢাকা, বাংলাদেশ এবং সাভার এলাকার এস-কে ল্যাবরেটরীজ (আয়ু) অবৈধভাবে অন-অনুমোদিত ঔষধ উৎপাদন ও বাজারজাত করছে। আর এসব অবৈধ কর্মযজ্ঞ চলছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নথি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছত্রছায়ায়। জানা গেছে, নবীন ল্যাবরেটরীজ লিঃ ইউনানী উৎপাদন লাইসেন্স নং ইউ-১৯৯ ঢাকা বাংলাদেশ,

আরও পড়ুন
language Change