তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

প্রাকৃতিক সম্পদ রক্ষায় গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

পাঠক সংখ্যা
638

গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের ইজ্জতপুর ও ভবানীপুরে অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার বনভূমি উদ্ধার। আতর্কিত হামলা আহত ১০। মঙ্গলবার রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাফিলাতলী এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর কাফিলাতলী ও ইজ্জতপুর বাজারে বনভূমি দখল করে নির্মিত ১২০টি বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এর আগে সোমবার ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের গুচ্ছগ্রাম ও দরগাচালা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় শতাধিক ঘর বাড়ি ও দোকান উচ্ছেদ করে প্রায় ৩হ একর বনভূমি করা হয়। উদ্ধারকৃত বনভূমির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

অভিযানে বন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের তিন শতাধিক সদস্য অংশ নেন।

এদিকে অভিযানের শেষ দিকে বনভূমি দখলকারীরা ইট-পাথর নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় ইউএনওর গাড়ি ও দুটি ভেকুসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলসহ ১০ জন আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, হামলায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

৫ আগস্টের পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ব্যাপক স্থাপনা নির্মাণ ও আকাশমনি বাগানের গাছ কাটা শুরু হয়। যৌথ বাহিনীর সহযোগিতায় এই অভিযানের আগে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও তারা আমলে নেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই ঘোষণাপত্র ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক মিয়া অ্যাভিনিউ

জুলাই ঘোষণাপত্র ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক মিয়া অ্যাভিনিউ

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে আগতদের তল্লাশির পরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানস্থলের চারপাশে মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মঞ্চ এলাকায় প্রবেশের আগেই থাকছে একাধিক স্তরের তল্লাশি। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আয়োজকরা জানিয়েছেন এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা।

আরও পড়ুন
language Change