তারিখ লোড হচ্ছে...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ...

ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা

ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর অবস্থান নিয়ে এখন চরম রহস্যের সৃষ্টি হয়েছে। রবিবার নেপাল থেকে তার দেশে ফেরার গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি পুলিশও নিশ্চিত করতে পারছে না এই অভিনেতা বর্তমানে ঠিক কোথায় আত্মগোপনে রয়েছেন।

ইকরার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এরই মধ্যে পল্লবী থানায় একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় প্রধান আসামি হিসেবে স্বামী জাহের আলভী এবং তার মা অর্থাৎ ইকরার শাশুড়ি নাসরিন সুলতানা শিউলিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অগ্রগতি সম্পর্কে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সংবাদমাধ্যমকে বলেন, “মামলা হয়েছে। তদন্ত চলমান। আসামিকে গ্রেফ্তার চেষ্টা চলছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে ছিলেন, তাই দেশে আসামাত্রই যাতে তাকে দ্রুত গ্রেফ্তার করা যায়, সে জন্য মামলার এজাহারের কপি ইতোমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কাছেও পাঠানো হয়েছে।

আলভীর দেশে ফেরা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও স্পষ্ট কোনো তথ্য নেই। মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, একবার শুনি আলভী দেশে আসছে, একবার শুনি আসেনি। ধোঁয়াশা, ধোঁয়াশা। তবে আমাদের তদন্ত কার্যক্রম চলছে।

অন্যদিকে, আলভী ও ইকরার ঘনিষ্ঠ একাধিক সূত্র দাবি করেছে, রবিবার বিকেলেই নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাহের আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর অজ্ঞাত একজনের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান বলে জানা গেছে। তবে এরপর থেকে তার ফোন নম্বর, ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম পুরোপুরি বন্ধ থাকায় তার দেশে ফেরা এবং বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।

স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যু এবং এরপর মামলা হওয়ার পরও আলভীর এমন রহস্যজনক আত্মগোপনে বিনোদন অঙ্গনেও সমালোচনা চলছে। বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের অনেকেই মনে করছেন, এভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিলে আলভীর পরিস্থিতি আইনিভাবে আরও জটিল হতে পারে। তাদের মতে পরিস্থিতি সামাল দিতে ইকরার মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল সে বিষয়ে প্রকাশ্যে এসে তার স্পষ্ট বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত আমন রকম সরকারী ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখল করে ধানের চারা লাগনোর অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভূমিহীন ও দীর্ঘদিন ধরে ভোগদখলকারী মোঃ আমির হোসেন এই সরকারী খাস জমি বন্দোবস্তের জন্য আবেদনকারীকে তাড়িয়ে দিয়ে জমি দখল এবং হালচাষের পর জমিতে আমন ধানের চারা লাগানোর চেষ্টা করেন এই প্রভাবশালী চক্রটি। এতে ভোগদখলে থাকা ভূমিহীন আমির হোসেন বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মোঃ আমির হোসেন বাঁশতলা মৌজার (জে.এল নং-০১, খতিয়ান নং-০১, এস.এ দাগ নং-৮১৮) ০.৫৮ একর বোরো রকম সরকারি খাস জমি ২০১৫ সাল থেকে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।

আরও পড়ুন
language Change