তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

ছেলেকে ক্ষমা করলেন বাইডেন

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

অস্ত্র ও শুল্ক মামলায় অভিযুক্ত হয়ে শাস্তির মুখোমুখি হওয়া ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও তিনি আগে অঙ্গীকার করেছিলেন যে, ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেনশাল ক্ষমতা ব্যবহার করবেন না। কিন্তু বাইডেন তার কথা রাখতে পারলেন না।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টারকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন, যিনি দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচিত এই প্রেসিডেন্ট তার ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি নির্বাচন থেকে ছিটকে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, শুধু পারিবারিক নামের কারণে অন্যায়ভাবে তার ছেলেকে অভিযুক্ত করা হয়েছিল। হান্টারকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও যিনি পাঁচ বছরের বেশি সময় নীরব ছিলেন।

বাইডেন বলেন, হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে। তাই যা হয়েছে তাই যথেষ্ট।

মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, যেদিন আমি (প্রেসিডেন্ট হিসেবে) দায়িত্ব গ্রহণ করি, সেদিন থেকেই আমি বলেছিলাম, আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমি আমার ছেলেকে আলাদভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছি।

 

আন্তর্জাতিক দুই সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স জানায়, হান্টার বাইডেন গত সেপ্টেম্বরের শুরুতে ট্যাক্স চার্জের দায়ে দোষী সাব্যস্ত হন এবং এর আগে গত জুন মাসে অবৈধ মাদক ব্যবহারকারী হওয়া সত্ত্বেও বন্দুক রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়।

পৃথক প্রতিবেদনে বলা হয়, চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। বাইডেনের ঘোষণা করা এই ক্ষমা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রত্যাহার করতে পারবেন না।

 

প্রসঙ্গত, ৫৪ বছর বয়সী হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় সন্তান। বাইডেনের প্রথম স্ত্রী নেইলি হান্টারের গর্ভে জন্মেছিলেন তিনি। ১৯৬৬ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় নেইলি হান্টারের। এই দম্পতির দুই ছেলে বিউ বাইডেন ও হান্টার বাইডেন এবং মেয়ে নাওমি বাইডেন। ১৯৭২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেইলি হান্টার ও নাওমি বাইডেন নিহত হন। ২০১৫ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বাইডেন-নেইলির বড় সন্তান বিউ বাইডেনও। নেইলি হান্টারের মৃত্যুর ৫ বছর পর বর্তমান স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি জিল ট্রেসি জ্যাকব বাইডেনকে বিয়ে করেন জো বাইডেন। এই দম্পতির একমাত্র মেয়ের নাম অ্যাশলে বাইডেন। আইনশাস্ত্রে ডিগ্রি নেওয়া হান্টার বাইডেন তার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আইন ব্যাবসায় নিয়োজিত ছিলেন।

 

সবা:স:জু-২৪৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা

ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে এবং ইরানিদের জন্য নতুন কিছু মুহূর্ত ঘনিয়ে আসছে। ইরানে ব্যাপক হামলার পর এ বার্তা দেন তিনি। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। তার দাবি, ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় না, বরং দেশটিকে মুক্ত করতে চায়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণ ও জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানার কথা বলা হয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও কিছুদিন চলবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।ট্রাম্প বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর

আরও পড়ুন
language Change