তারিখ লোড হচ্ছে...

‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
কুমিল্লার বুড়িচং উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদন না করে এবং নিয়োগ বোর্ডে উপস্থিত না হয়েও কয়েকজনকে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের প্রত্যাহার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীদের একটি অংশ।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় বুড়িচং উপজেলার একটি পৌরসভা ও আট ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য গত ২৯ ও ৩০ জুলাই আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে ৭ আগস্ট নিয়োগপ্রাপ্ত সুপারভাইজারদের তালিকা প্রকাশ করা হয়।
তালিকা প্রকাশের পরই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, বাকশীমূল ইউনিয়নের মাহমুদুল হাসান মিলন আবেদন না করেও এবং নিয়োগ বোর্ডের সাক্ষাৎকারে উপস্থিত না হয়েও সুপারভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই অভিযোগ উঠেছে ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামের মনির হোসেন, একই ইউনিয়নের শিকারপুর গ্রামের বাবুল, আগানগর গ্রামের শুভ এবং বুড়িচং পৌরসভার আরাগ আনন্দপুর গ্রামের মামুনুর রশীদের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, অনেকেই নিয়ম মেনে আবেদন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেও শেষ পর্যন্ত নিয়োগ পাননি। অথচ আবেদন ও সাক্ষাৎকারে অংশ না নেওয়া ব্যক্তিদের নাম তালিকায় আসায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের একটি অংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের প্রত্যাহার দাবি করে প্রচারণা শুরু করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল আলিম, দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইকরাম হোসেন ভূইয়া, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, পীরযাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন জয়, সভাপতি জহিরুল হকসহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী।
এ বিষয়ে বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল আলিম বলেন, “নিয়োগের সময় উপস্থিত না হয়েও ষোলনল ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে কয়েকজন নিয়োগ পেয়েছেন। অথচ আমাদের দলীয় কর্মীরা উপস্থিত থেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েও নিয়োগ পাননি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিভাজনের সৃষ্টি হয়েছে। ইউএনও সাহেবের এ ধরনের কর্মকাণ্ডে নেতাকর্মীরা চরম হতাশ। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ চলছে।”
বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মনির বলেন, “মাহমুদুল হাসান মিলন আবেদন না করেও তালিকাভুক্ত হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিয়োগ বাতিলের পাশাপাশি ইউএনও মো. তানভীর হোসেনের প্রত্যাহার দাবি করছি।”
তবে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। তিনি বলেন, “যারা উপস্থিত ছিলেন, তাদেরই নিয়োগ দেওয়া হয়েছে। যারা নিয়োগ নিয়ে অভিযোগ করছেন, তা সত্য নয়।”
অভিযোগ ও পাল্টা বক্তব্যকে ঘিরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সুপারভাইজার নিয়োগ নিয়ে বুড়িচংয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সারা দেশে তীব্র গ্যাসসংকট বিপর্যস্ত জনজীবন

সারা দেশে তীব্র গ্যাসসংকট: বিপর্যস্ত জনজীবন

ডেস্ক রিপোর্টঃ দেশে চলমান এলপিজি অটোগ্যাস সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের চালকরা বিভিন্ন স্টেশনে ঘুরেও গ্যাস না পাওয়ায় বিঘ্নিত হচ্ছে যাত্রীসেবা। এমন পরিস্থিতিতে এলপিজি সংকট নিরসনে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল মাওলা বলেন, এলপিজি অটোগ্যাস একটি পরিবেশবান্ধব, সহজলভ্য ও সাশ্রয়ী জ্বালানি, যা সিএনজি, পেট্রোল, অকটেন ও ডিজেলের বিকল্প হিসেবে দীর্ঘদিন ধরে যানবাহনে ব্যবহৃত হয়ে আসছে। সরকারের উৎসাহে দেশের ৬৪ জেলায় প্রায় এক হাজার এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপিত হয়েছে এবং এর ওপর ভিত্তি করে প্রায় দেড় লাখ যানবাহন এলপিজিতে রূপান্তর করা হয়েছে। কিন্তু বর্তমানে

আরও পড়ুন
language Change